Monday, November 9, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home অপরাধ

রংপুরে বিভাগে চিকিৎসকের পদ শূন্য ৬৮৩টি,হাসপাতালগুলোতে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্য সেবা

admin by admin
May 17, 2025
in অপরাধ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর বিভাগের গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ২ কোটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতাল রয়েছে ৬৫টি। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১ হাজার ২১৪টি। কিন্তু বর্তমানে কর্মরত ৫৩১ জন, পদ শূন্য ৬৮৩টি। চাহিদার অর্ধেকেরও কম জনবল থাকায় হাসপাতালগুলোয় চিকিৎসা কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেবাপ্রার্থীদের বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে ছুটতে হচ্ছে। এতে অতিরিক্ত টাকা ব্যয় করার পরও অনেকেই চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, কাঙ্খিত জনবল না থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর ও দিনাজপুরে দুটি মেডিকেল কলেজ হাসপাতাল থাকার পাশাপাশি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় রয়েছে একটি করে ২৫০শয্যার হাসপাতাল। এছাড়াও নীলফামারীর সৈয়দপুর ও পঞ্চগড়ে রয়েছে ১০০ শয্যার হাসপাতাল। সেই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংখ্যা ৫০টি। এছাড়া বিশেষায়িত দুটি কুষ্ঠ এবং একটি টিবি হাসপাতাল ছাড়াও দুটি ছোট হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে চিকিৎসকের মোট পদের মধ্যে শূন্য রয়েছে ৬৮৩টি। সিনিয়র ও জুনিয়র কনসালট্যান্ট পদ ৬৫৫ জনের থাকলেও কর্মরত আছেন ১৯৯ জন। শূন্য পদ ৪৫৬টি। রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১ পৌরসভার মানুষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়ে থাকে। কিন্তু চিকিৎসক-সংকটের কারণে সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা। সেবা নিতে এসে রোগীরা ফিরে যাচ্ছে। হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা কাঁচাবাড়ি গ্রামের মাহাবুল ইসলাম আক্ষেপ করে বলেন, এটে চিকিৎসা নাই। সাত কিলোমিটার দূর থাকি হাসপাতালে আসনো। কিন্তু চিকিৎসা পাইনো না। এ্যালা রংপুর শহর যাওছি বড় ডাক্টার দেখার। চিকিৎসক যদি না থাকে, তাহলে হাসপাতাল বানে লাভ কি? বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিকুল আরেফিন বলেন, ৩২ চিকিৎসকের মধ্যে ১০ জনের পদ দীর্ঘদিন ধরে শূন্য। আরও পাঁচজন প্রেষণে অন্যত্র কাজ করেন। অর্ধেক জনবল দিয়ে বিশাল জনগোষ্ঠীর সেবা দিতে বেশ বেগ পেতে হচ্ছে। বদরগঞ্জের মতো একই চিত্র পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিরও। এখানে ১৯ জন মেডিকেল অফিসারের বিপরীতে ১০ জন এবং ১১ জন কনসালট্যান্টের বিপরীতে কর্মরত আছেন মাত্র পাঁচজন। কান ও গলার ব্যথা নিয়ে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসা উপজেলার তাম্বুলপুর গ্রামের গৃহবধূ নূরজাহান বেগম বলেন, কান ও গলায় খুব ব্যথা। কিন্তু এখানে নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ চিকিৎসক নেই। রংপুর মেডিকেলে যেতে বলেছে। সেবা না পেয়ে ফিরে যাচ্ছি। এখন রংপুর শহরে সিরিয়াল নিয়ে টাকা দিয়ে ডাক্টার দেখাতে হবে। পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভির হাসনাত রবিন বলেন, নাক-কান-গলা, সার্জন, মেডিসিনসহ ছয়জন বিশেষজ্ঞ ও ৯জন মেডিকেল অফিসারের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। অর্ধেক জনবলের সাহায্যে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। রোগীদের অভিযোগ থাকা স্বাভাবিক। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় সাড়ে আট লক্ষ মানুষের চিকিৎসাসেবার ভরসার আশ্রয়স্থল সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছে মাত্র চারজন চিকিৎসক। প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স নেই। জনবল সংকটের মুখে অপারেশন থিয়েটার কার্যত অচল। ব্যাহত হচ্ছে জরুরি বিভাগের সেবাও। চিকিৎসা নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর অনেকেই ফিরে যাচ্ছে হতাশ হয়ে। চারজন চিকিৎসক নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন এখন নিজেই জরুরি সেবার অপেক্ষায় বসে আছে। চিকিৎসক ও জনবল সংকটে নিজেই রোগ্ন হয়ে পড়েছে হাসপাতালটি। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন গড়ে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিতে আসে। ৩১৬টি অনুমোদিত পদের মধ্যে ১১৭টি পদই শূন্য। এখানে ফার্মাসিস্ট নেই, এমনকি নেই অ্যাম্বুলেন্স চালানোর ড্রাইভার। রোগী আসছে প্রতিদিন, কিন্তু সেবা কোথায়? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৯টি মেডিকেল অফিসারের মধ্যে ৫টি পদ শূন্য। আবাসিক মেডিকেল অফিসারের চেয়ার বহুদিন ধরেই খালি। হোমিও চিকিৎসক প্রেষণে রয়েছেন। ১১টি জুনিয়র কনসালটেন্ট পদের ৯টি, ১৩টি সহকারী সার্জনের ১০টি এবং ১৭টি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের সব পদ শূন্য। যা নিঃসন্দেহে ভয়াবহ সংকট। এছাড়া পরিসংখ্যানবিদ, হেলথ এডুকেটর, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব ও ফিজিও), কার্ডিওগ্রাফার, বাবুর্চি সবাই যেন নেই এর তালিকায়। ৮৫জন স্বাস্থ্য সহকারীর মধ্যে ৩১টি পদই ফাঁকা। শুধু চিকিৎসক নয়, সহায়ক ব্যবস্থাপনাও মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ বলেন, প্রায় সাড়ে আট লক্ষ মানুষের চিকিৎসা দিতে মাত্র চারজন চিকিৎসক, এটা অমানবিক। তারা অনেক পরিশ্রম করেও রোগীদের যথাযথ সেবা দিতে পারছেন না। দ্রুত চিকিৎসক ও জনবল নিয়োগ জরুরি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.দিবাকর বসাক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতিদিন গড়ে ৫০০ রোগী বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। অথচ কাগজে-কলমে ২৩টি মেডিকেল অফিসার পদের মধ্যে মাত্র ৭ জন কর্মরত রয়েছেন। এর মধ্যে দুজন প্রেষণে, একজন মাতৃত্বকালীন ছুটিতে। বাস্তবে মাত্র চারজন চিকিৎসক দিয়ে এত বিপুল সংখ্যক রোগীর সেবা দেওয়া কার্যত অসম্ভব। তিনি আরও বলেন, শূন্যপদের বিস্তারিত তালিকা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ হলে চিকিৎসাসেবার মান অনেকটাই উন্নত হবে। এদিকে রংপুর বিভাগের চিকিৎসাব্যবস্থার প্রাণকেন্দ্র রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালেও রয়েছে চিকিৎসকসহ অন্যান্য জনবল-সংকট। ৬০০ শয্যার হাসপাতালকে ১ হাজার শয্যা করা হলেও চলছে পুরোনো জনবল দিয়ে। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে চিকিৎসাসেবা নিয়ে থাকে আড়াই থেকে ৩ হাজার রোগী। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের পদ ২৯৯টি হলেও কর্মরত ২৬৭ জন। শূন্য পদ ৩২টি। ১ হাজার ২৫ নার্সের মধ্যে রয়েছে ১ হাজার ১৭ জন। এছাড়া তৃতীয় শ্রেণির কর্মচারীর পদ ১৪৬ জনের থাকলেও কর্মরত আছেন ১০০ জন। চতুর্থ শ্রেণির কর্মচারীর ৪৫২ জনের মধ্যে আছেন ২৬৪ জন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে গিয়ে দেখা যায়, রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকের চেম্বারে তিল ধারণের জায়গা নেই। সেখানে তারাগঞ্জের হাড়িয়ারকুঠি গ্রামের গৃহবধূ আনোয়ারা বেগম বলেন, চর্ম ও যৌন রোগের চিকিৎসা নিতে সিরিয়াল নিয়ে দাঁড়িয়েছেন। আট বছরের মেয়েটার পুরো শরীরে লাল লাল গোটা উঠছে। খুব জ্বালা করে। ভোরে বাড়ি থাকি বের হইছি। বাস, গাড়ি উঠি সকাল ৯টায় হাসপাতাল আলছি। হামার সিরিয়াল ১২০ নম্বর। এ্যালা ১১টা বাজে। মানুষ নড়োছে না। জানি না ডাক্তার দেখার পামো কি না। রমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন আড়াই হাজার রোগীর চাপ থাকে। জনবল সংকটের কারণে কাঙ্খিত সেবা নিশ্চিত করতে খুবই বেগ পেতে হচ্ছে। মন্ত্রণালয়ে জনবলের চাহিদা পাঠানো হয়েছে। এবিষয়ে রংপুর বিভাগীয় কার্যালয়ের (স্বাস্থ্য) উপ পরিচালক ডা.ওয়াজেদ আলী বলেন, চিকিৎসক সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে অবগত করা হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে শূন্য পদের বিপরীতে চিকিৎসক নিয়োগ করা হবে।

Views: 265

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত*

*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত*

by admin
November 9, 2026
0
5

*গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* *মো. রেজাদুল ইসলাম রেজা* *স্টাফ রিপোর্টার* বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন...

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন

by admin
November 8, 2026
0
6

দিনাজপুর সরকারি মহিলা কলজ এ্যাড. মাফাজ্জল হাসন দুলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন...

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

by admin
November 8, 2026
0
3

দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্টাফ রিপার্টার \ “করবা সমবায়, গড়বা দশ সবার জন্য...

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

by admin
November 8, 2026
0
3

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে...

বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

by admin
November 8, 2026
0
16

জামালপুরে রাস্তা মেরামতের কাজে বাধা, ইউপি সদস্যকে মারধরের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ...

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

by admin
November 8, 2026
0
6

ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ November 9, 2026
  • ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত! November 9, 2026
  • নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন November 9, 2026
  • বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত, আলোচনা সভা ও কৃতী সমবায়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ November 9, 2026
  • পুঠিয়ার বানেশ্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি র মধ্য দিয়ে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত November 9, 2026
  • *বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন* November 9, 2026
  • *গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মিট দ্য প্রেস অনুষ্ঠিত* November 9, 2026
  • ​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ November 9, 2026
  • নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার November 9, 2026
  • ক্ষমতার কুশীলবদের পতন:ইরান যুদ্ধের মূল্য চুকাল আমেরিকার ট্রাম্প ও ইসরায়েলের নেতানিয়াহু November 9, 2026
  • বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা November 9, 2026
  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      রামগড়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ

      November 9, 2026
      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      ভোলাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত!

      November 9, 2026
      নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন

      নাটিমা ৭ ৮ ও ৯ নং ওয়ার্ডে জনসেবায় অনন্য নাজমা খাতুন

      November 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d