রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে মনিজা বেওয়া (৮০) নামের এক অসহায় বৃদ্ধা ও তার নাতনি আঁখি খাতুনকে কৃষি জমি বন্ধকের কাগজ ও খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা ১৭ শতাংশ ফসলি জমির বন্ধকের কাগজ ও এক মাসের খাদ্যসামগ্রী প্রদান করা হয়। বৃদ্ধা মনিজা ও তার নাতনির অসহায়ত্বের কথা জানতে পেরে তাদের দিকে সহযোগিতার হাত বাড়ান পুনাক সভানেত্রী। পরে রংপুর জেলা পুনাকের আয়োজনে রংপুর পুলিশ লাইনস মাঠের কল্যাণ শেডে রংপুর পুলিশ লাইনস স্কুল এ্যান্ড কলেজের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন জীশান মীর্জা। শিক্ষা উপকরণ বিতরণ শেষে তিনি পুলিশ লাইনস পুকুর পাড়ে হাড়িভাঙা আমের চারা রোপণ করেন। এরপর নবনির্মিত পুনাক কমপ্লেক্স ঘুরে দেখে ও পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় পুনাক সভানেত্রী রংপুর পুনাকের গৃহীত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পুনাকের রংপুর রেঞ্জ সভানেত্রী জেসমিন মাহমুদ, পুনাকের রংপুর সভানেত্রী সোনিয়া আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







