রংপুরে বেলুন উড়িয়ে তথ্য মেলার শুভ উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে তথ্য মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।এ সময় তাঁর সাথে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। আরও উপস্থিত ছিলেন ডিআইজি, রংপুর রেঞ্জের পক্ষে জনাব এ এফ এম আনজুমান কালাম, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ; জমাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর জেলা; পরিচালক, দূর্ণীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রংপুর ও পরিচালক, জেলা তথ্য অফিস, রংপুর। উদ্নোধন শেষে সম্মানিত অতিথিবর্গ মেলার সকল স্টল ঘুরে দেখেন এবং স্টল উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন। মেলা পরিদর্শন শেষে রংপুর টাউন হলে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আসিব আহসান এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাবিরুল ইসলাম, বিভাগীয় কমিশনার, রংপুর। সভার শেষাংশে রংপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ যারা আন্তর্জাতিক তথ্য দিবস ২০২২ উপলক্ষে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছেন,তাদেরকে পুরস্কৃত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।








