Saturday, October 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

রংপুরে বোরো ধানের ফলন ভাল হলেও দাম নিয়ে শঙ্কা

admin by admin
May 9, 2024
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে চারদিক মাঠ জুড়ে শোভা যাচ্ছে ধান ক্ষেত। সবুজে ঢাকা বোরো ক্ষেতের পরিচর্চার সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চাষিরা। অনুকুল আবহাওয়ার কারণে চলতি মৌসুমে ভালো ফলনের আশাও করছেন তারা। তবে ন্যায্য দাম পাওয়া নিয়ে এবারও হিসাব-নিকাশ কষছেন অনেকেই। মিঠাপুকুর উপজেলার লতিফপুর ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের কৃষক সহিদুল ইসলাম বলেন, এবার চার বিঘা জমিত আগুর নমলা (আগাম-লেট) ধান চাষ করছুং বাহে। এ্যলাও তেমন কোনো সমস্যা হয় নাই। আল্লাহর রহমতে ধান ভালোয় হইচে। তেমন পোকামাকড় হয় নাই। ওষুধও তেমন দেওয়া নাগে নাই। গরোম বেশি হইলেও ধান হামার ভালোই হইছে। মনে হয়চে আকাশ ভালো থাকলে গতবারের চেয়া বেশি ধান পামো। কিন্তুক বেচাবার গেইলে দাম পামো কিনা তাকে নিয়্যা চিন্তা। এদিকে নিয়মিত পরিচর্যায় বোরো ধানক্ষেতগুলো আশার আলো দেখালেও আবহাওয়ার গতিবিধির ওপর নির্ভর করছে ফলনের ভবিষ্যৎ। বিস্তৃত ফসলের মাঠজুড়ে সবুজের চাদরে ভরছে চলতি মৌসুমে বোরো ধানের ক্ষেতগুলো। সবুজের সমারোহ দেখে চাষিদের মুখে ফুটছে হাসি, বুকে বুনছে সোনালী স্বপ্ন। তবে সার সেচ ও কীটনাশক ব্যবহারে খরচের হিসাব গুনে ধানের দাম নিয়ে আশঙ্কায় রয়েছেন চাষিরা। জানা যায়, ভালো ফলনের আশায় ফসলের মাঠে চাষিরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। তবে খরাময় প্রকৃতিতে বৃষ্টি ঝড়ার সম্ভাবনা ঘনিয়ে আসায় কোথাও কোথাও চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলেন, ফলন ভালো হওয়াতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, জেলায় চাষযোগ্য ফসলি জমি ১ লক্ষ ৮৯ হাজার ৫১৪ হেক্টর। চলতি মৌসুমে জেলায় বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ ৩২ হাজার ৪১০ হেক্টর জমিতে। চাষ করা হয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৬০০ হেক্টর জমিতে। উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লক্ষ ৯২ হাজার ৮০১ মেট্রিক টন চাল। তবে লক্ষ্যমাত্রার চেয়ে ফলন বেশি হবে। আগাম বোরো জাতের ধান মে মাসের প্রথম সপ্তাহ হতে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কর্তন করা হবে। এছাড়া আউশ ধান চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৭৭৫ হেক্টর জমিতে। চাষ হয়েছে ৩০ হাজার হেক্টর। উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯২ হাজার ৯২৫ মেট্রিক টন চাল। বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের কৃষক আলমগীর বাদশা বলেন, বোরো ধানের ফলন এবার ভালো হয়েছে, চাষিরা ধান বিক্রয় করে খরচ তুলতে পারে না। এ বছর খরার কারণে দ্বিগুণ সেচ দিতে হচ্ছে জমিতে। সার ও সেচের খরচ বেড়েছে। মধ্যস্বত্বভোগী ও ব্যবসায়ীরা যাতে কৃষকের ঘামে উৎপাদিত সোনালী ধানের দাম নিয়ে সিন্ডিকেট করতে না পারে। তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ওয়াজেদ আলী বলেন, আগাম উচ্চ ফলনশীল ধান ও দুই ফসলি জমিতে জিংঙ্ক প্রোটিন সমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। বোরো ধানে বা¤পার ফলনের সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে তেমন কোনো ক্ষতি হবে না। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম হয়েছে। গংগাচড়া উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, বোরো ধান এবার ভালো ফলন হবে। মাঠ পর্যায়ে বোরো মৌসুমে ব্রি-ধান জিং সমৃদ্ধ ৭৪, ৮৪, বঙ্গবন্ধু ১০০। উচ্চ ফলনশীল ব্রি-ধান ২৮, ২৯, ৮৮, ৯২, ৯৬, ১০০, ১০২, ১০৩ ও বিআর ১৪। আউশ হিসেবে ব্রি-ধান ৯৮, ৮৫, ৮৭, বিনা ২০, ২১ চাষ হচ্ছে। বিরুপ আবহওয়ার কারণে সেচ বেশি লেগেছে, তবে নেক ব্লাস্ট, সীট ব্লাস্ট রোগ তেমন হয়নি। চাষিরা ধান কাটা ও মাড়াই শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মো. রিয়াজ উদ্দিন বলেন, চলতি মৌসুমে শেষের দিকে অতি খরার কারণে উৎপাদন খরচ কিছুটা বেড়েছে। তবে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। কৃষি বিভাগের কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিচ্ছে। আমরা আশা করা হচ্ছে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। সারা দেশের ন্যায় রংপুর অঞ্চলেও তাপমাত্রা বেশি হলেও বোরো ও আউশ ধানের ফলন ভালো হবে। মে মাসের প্রথম সপ্তাহ হতে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে কর্তন করা হবে। আগাম বোরো ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন ও ভালো দাম পাবে কৃষকগণ। গত ২১ এপ্রিল বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লক্ষ টন ধান, ১১ লক্ষ টন সিদ্ধ চাল, আতপ চাল ১ লক্ষ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা। ব্রি ধান ৮৯, ব্রি ধান ৯২, বঙ্গবন্ধু ধান ১০০, ব্রি ধান ১০২, বিনাধান ২৫ প্রভৃতি নতুন জাতগুলোর ফলন আগের পুরোনো জাত ব্রি ধান ২৮ ও ২৯ এর তুলনায় অনেক বেশি। এসব জাতের নতুন ধান চাষ করে কৃষকরা ফলন ভাল পেয়েছে।

Views: 248

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান

বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান

by admin
October 24, 2026
0
5

  হাকিকুল ইসলাম খোকন,এমডি নাসির, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ব্যয় ও আদর্শ নিয়ে নতুন বিতর্ক ।খবর আইবিএননিউজ ও বাপসনিউজ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও...

ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা

ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা

by admin
October 23, 2026
0
16

ভারতের আখখেতের নারী শ্রমিকদের জীবন যেন এক জীবন্ত ট্র্যাজেডি। দক্ষিণ ভারতের কর্ণাটক কিংবা মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের এই নারীরা ঋণ শোধ...

আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

by admin
October 23, 2026
0
6

পবিত্র আল-আকসা মসজিদের খতিব শেখ খালেদ আবু জুমআকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পরপরই তাকে...

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার

মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার

by admin
October 23, 2026
0
27

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী...

নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা

নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা

by admin
October 23, 2026
0
5

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সুধারামে উপজেলা দিবস উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর ২০২৬ইং) শুক্রবার ৯নং কালাদরাপ ইউনিয়ন...

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা

by admin
October 23, 2026
0
10

  মোঃবুলবুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল মাবুদ এর সার্বিক তত্ত্বাবধানে রংপুর রেঞ্জের আওতাধীন আট জেলার পূজামণ্ডপগুলোতে শারদীয়...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক October 24, 2026
  • জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার October 24, 2026
  • প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ October 24, 2026
  • যুক্তরাষ্ট্র সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সেমিনার রবিবার,১ নভেম্বরের October 24, 2026
  • ব্রুকলিনের বাংলাদেশি পাড়া থেকে নিউইয়র্ক সিটি হল—শাহানা হানিফের রাজনৈতিক উত্থানের গল্প October 24, 2026
  • ইলহান ওমরের বিয়ে নিয়ে পুরোনো বিতর্ক ফের আলোচনায়: বিয়ের সনদ থেকে ‘ডার্টি ড্যান্ডি’ পরিচয় ঘিরে নতুন প্রশ্ন October 24, 2026
  • বিলাসবহুল হোটেলে প্রায় ৫০ হাজার ডলার ব্যয়ের অভিযোগ, সমালোচনায় এওসি-র প্রচারাভিযান October 24, 2026
  • মব সন্ত্রাসী কওমি মাদ্রাসার অনিয়ম ও যৌন নির্যাতন: অবিলম্বে কওমি শিক্ষাব্যবস্থা বন্ধের দাবি। October 24, 2026
  • হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের কাছ আসামী ছিনিয়ে নিতে হামলার অভিযোগ। October 24, 2026
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক মন্তব্য October 24, 2026
  • জামায়াত ছেড়ে নতুন প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে মামুনুল হকের দল? October 23, 2026
  • ফারুকী-তিশার ২০ বছরের সম্পর্ক এবং ১৬ বছরের দাম্পত্যে ভাঙনের সুর October 23, 2026
  • বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, ৪৫তম বাংলাদেশ October 23, 2026
  • ইউরোপে ঘড়ির কাটা পেছাচ্ছে এক ঘণ্টা October 23, 2026
  • ঋণ থেকে মুক্তি পেতে জরায়ু কাটছেন ভারতের নারী শ্রমিকেরা October 23, 2026
  • আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী October 23, 2026
  • মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার October 23, 2026
  • নোয়াখালীতে জাতীয় পার্টির মতবিনিময় সভা ও প্রার্থীতা ঘোষণা October 23, 2026
  • কথিত বাংলাদেশ প্রেস ক্লাবের রায়পুর উপজেলার সাইনবোর্ডে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল: দম্পতিকে আটকে মারধর-লুটপাটের অভিযোগে মামলা October 23, 2026
  • রংপুর বিভাগে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা October 23, 2026
  • প্রধানমন্ত্রীর সফরে অংশ নিতে নিষেধাজ্ঞা, কে এই রাষ্ট্রদূত দাউদ আলী October 23, 2026
  • মধুপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ October 23, 2026
  • শাল্লায় একই পরিবারে তিন প্রতিবন্ধী সন্তানদের নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছেন পিতামাতা October 23, 2026
  • ভয়েস লাগিয়ে দিবেন স্যার ​প্রবাসীর অনুপস্থিতিতে প্রতারণা ও ব্ল্যাকমেইল: স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিচারের দাবি October 23, 2026
  • ছেলের বাসায় যাওয়া হলো না মমতাময়ী মায়ের ছিনতাইকারীর হ্যাঁচকা টানে পড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু October 23, 2026
  • আমিরাত” মিলিপোল কাতার আন্তর্জাতিক সম্মেলন’এর ১৬তম সংস্করণ। October 23, 2026
  • বাদিয়াখালীতে চিকিৎসকের বাড়িতে সেচপাম্পের তার চুরির অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী October 23, 2026
  • ভূমিমন্ত্রী মিজানুর রহমান (মিনুর) সুস্থতা কামনা করে সাপাহারে দোয়া মাহফিল October 23, 2026
  • শ্রীপুরে শান্তির বাগ জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা দিলেন যুবদল নেতা আবু তাহের প্রধান October 23, 2026
  • পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পুলিশ সুপারের কাছে গণঅভিযোগ October 23, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক

      ট্রাম্পের আমেরিকা ছেড়ে ইউরোপে পাড়ি, নতুন জীবনে গিয়ে বাস্তবতার মুখোমুখি অনেক মার্কিন নাগরিক

      October 24, 2026
      জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার

      জর্জ ওয়াশিংটন ব্রিজে সড়কে বিরোধে গুলি, দুই সন্তানের বাবাকে হত্যার অভিযোগে সাবেক এনওয়াইপিডি গোয়েন্দা গ্রেপ্তার

      October 24, 2026
      প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

      প্রকৃত সম্পদ অর্থে নয়, মানবিকতায়: ভালো মানুষই সমাজের আসল সম্পদ

      October 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d