রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ভেজাল কীটনাশক ও সয়াবিন তেল উৎপাদন
কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রসাশন। অনুমোদনহীন কারখানাটিতে অভিযান চালিয়ে
ভেজাল ও নকল পণ্য উৎপাদনের অপরাধে ২ যুবককে তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ
আদালত। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা হলেন পীরগঞ্জ উপজেলার খেজমতপুর
এলাকার আব্দুর রউফের ছেলে লিটন মিয়া (৩৩) ও চকফুলা আব্দুল্লাহপুর এলাকার সৈয়দ আলীর ছেলে
ফজলুল হক (৩০)। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদ উদ্দীন গত ৭ জুন মঙ্গলবার দুপুরে
গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের শেরপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এলাকাবাসী
বলেন, ২ বছর আগে শেরপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আতারুলের বাড়ি ভাড়া নিয়ে একটি
কারখানা গড়ে তোলে তারা। এরপর গোপনে ভেজাল কীটনাশক ও সয়াবিন তেল উৎপাদন করেন।
নি¤œমানের এসব পণ্য তারা বাজারজাত করে আসছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা
এরশাদ উদ্দীন বলেন, অভিযানের সময় ওই কারখানায় ভেজাল কীটনাশক ও সয়াবিন তেল তৈরির সরঞ্জাম
পাওয়া যায়। এসময় কারখানাটি সিলগালা করা হয়েছে। একইসঙ্গে অবৈধ প্রক্রিয়ায় ভেজাল ও নকল
পণ্য উৎপাদনের অপরাধে ২ জনকে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। কারখানাটি থেকে উৎপাদিত
পণ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। চূড়ান্তভাবে পরীক্ষার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








