রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে মোংলাকুটি হক বাজার জামে নির্মাণাধীন মসজিদের মেহরাব ভেঙ্গে ফেলেছে জিল্লুর রহমান নামে এক ব্যক্তি। এ নিয়ে এলাকার ধর্মপ্রাণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মোংলাকুটি মৌজার ২৭২৮ দাগের ৪ শতক জমিতে৩ বছর পূর্বে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। ছয়মাস পূর্বে আব্দুল হকের ছেলে জিল্লুর রহমান নির্মাণাধীন মসজিদের অংশ তার জমিতে পড়েছে দাবি করে নির্মাণ কাজে বাঁধা দেয়। গত ৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর আড়াইটার দিকে লোহার সাবল হাতে নিয়ে মসজিদে প্রবেশ করে নির্মাণাধীন মেহরাব ভেঙ্গে ফেলে। মসজিদে মেহরাব ভাঙ্গার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার এবং কৈকুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূর আলম। মসজিদ কমিটির সভাপতি জয়নাল আবেদিন বলেন,গত ছয় মাস থেকে জিল্লুর রহমান মসজিদ নির্মাণ বাধাগ্রস্ত করার পায়তারা করে আসছে। মসজিদের মেহরাব ভেঙ্গে ফেলে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত কুমার সরকার বলেন, থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক...






