রংপুর ব্যুরো: রংপুর নগরীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল হোসেন (৪৩) নামে এক ঠিকাদার নিহত হয়েছে। চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসচাপায় তিনি নিহত হন। আজ ১৯ এপ্রিল রবিবার ভোরে নগরীর পর্যটন মোটেল সড়কের আইডিয়াল মোড় এলাকার এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। তবে তিনি নগরীর নিউ আদর্শপাড়ায় বসবাস করতেন। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে মহাসড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক জুয়েল হোসেন। চলন্ত অবস্থায় হঠাৎ মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত দিকে পড়ে যান। এমন সময় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি
রংপুর ব্যুরো: শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। মÐপে মÐপে সাজ...








