রংপুর বিভাগীয় প্রতিনিধি: নারীর সৌন্দর্য শাড়িতে। আর সেই জায়গা থেকে নারী যদি এ ঐতিহ্যকে বহন করে তাহলে সৌন্দর্য আরও বেড়ে যায়। গত ১ অক্টোবর রবিবার বিকালে রংপুর শহরের চেকপোস্ট এলাকায় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ এর আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস এ সব কথা বলেন। তিনি আরও বলেন, রংপুরে রঙ লেগেছে। আর সেই রঙ হচ্ছে বিশ্বরঙ। আমরা বিশ্বরঙকে রংপুরে স্বাগত জানাই। বিশ্বরঙ যেন তার ঐতিহ্য ধরে রেখে আরও এগিয়ে যেতে পারে। এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা ও ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফি প্রমুখ। এ আউটলেটে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারি সব পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ এর দ্বিতীয় আসরের জন্য চলচ্চিত্র আহবান
প্রথম নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের সফলতার পর ঘোষণা করা হয়েছে দ্বিতীয় নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬। বাংলা সংস্কৃতি...








