রংপুর বিভাগীয় প্রতিনিধি: আকাশে সাদা মেঘের ভেলা। বাতাসে মিষ্টি সুবাস। চারদিকে
কাশফুলের হাতছানি। ঠিক সেই সময় শরৎকালকে বরণ করে নিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে
পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস আয়োজনে সাজানো হয় বৈচিত্রময় শরৎ উৎসব। গত বুধবার
বিকাল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে এ উৎসবের উদ্ধোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের
সহযোগী অধ্যাপক আপেল মাহমুদ, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল হক ও
আমন্ত্রিত অতিথিগণ। এতে দেখা যায়, হাতে বানানো নানান ধরনের দেশীয় পিঠাপুলি স্টল, নারী
উদ্যোক্তার কাপড়ের স্টল, দুর্লভ প্রজাতির গাছের স্টল, দর্শকদের জন্য লাভ কর্নার ও বিরহ কর্নার। এছাড়াও
দেশীয় খেলা, মেহেদি স্টল, ঘুড়ি উড়ানো, মেয়েদের বেলুন ফাটানো, সংক্ষিপ্ত আলোচনা ও সন্ধ্যায়
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শরৎকালকে বরণ করে নেওয়া হয়। গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ে
লাভ কর্নার ও বিরহ কর্নার। এসব কর্নারে প্রেমিক-প্রেমিকরা তাদের লাভারকে উৎসর্গ করে তাদের
ভালোবাসার কথা ও বিরহের কথা লিখে রেখেছে। ক্যা¤পাসে ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে
বানানো হরেক রকমের পিঠার স্টল। পিঠাগুলোর মধ্যে রয়েছে পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, ডিম
সুন্দরি পিঠা, সিদ্ধ পুলি, পাউরুটি রোল, সুজি পিঠা, ফিরনী ও পায়েস। সাদাত মাহফুজ বলেন,
অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর ও ব্যতিক্রমী। অনেকদিন পর ক্যা¤পাসে এমন একটি উৎসব হচ্ছে।
দর্শনার্থীদের আকর্ষণ করার জন্য যেমন রয়েছে লাভ ও বিরহ কর্নার। তেমনি রয়েছে পরিবেশবাদী
গাছের স্টল। গ্রীন ভয়েস বেরোবি শাখার সাধারণ স¤পাদক লিমন ইসলাম বলেন, আমরা শরৎ উৎসবে
বাঙালির ঐতিহ্যকে সকলের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। শরতের আবহমান শুভ্রতা সকলের মাঝে
ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি।
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির
ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির প্রায় লাখ টাকা বিনিয়োগ করে সর্বস্বান্ত হওয়ার...








