রংপুর বিভাগীয় প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রংপুরে শহীদ পরিবারের সদস্যদের হাতে এককালীন অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। আজ ২১ মে বুধবার সকাল সাড়ে ৯টায় রংপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহীদ পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক হস্তান্তর করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদ প্রশাসক মো. আব্দুল মোতালেব সরকার, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রসিদ। এসময় উপস্থিত ছিলেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে রংপুর জেলার সকল শহীদ পরিবারের সদস্যরা।
মসজিদ ও মাদ্রাসার জমি সন্তানের নামে হস্তান্তরের অভিযোগ
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...








