রংপুর বিভাগীয় প্রতিনিধি: ছাত্র-জনতার রক্তা গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রংপুর মহানগর যুবদল। আজ ২১ বুধবার দুপুরে রংপুর মহানগর যুবদল আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, গত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা ও মাদ্রাসার ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা করে মরদেহ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও শিশু-কিশোর,ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন,গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকান্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সমাবেশে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালিন সরকারের প্রতি আহবান জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। দেশে ফিরে না আনলে সাড়ে ১৫ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








