রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অনুষ্ঠানে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে সোনা মিয়া (৫৪) নামে আওয়ামী লীগ এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৪ এপ্রিল সোমবার রাত ৮টার দিকে কাউনিয়ার উপজেলার হারাগাছ খানসামা ইমামগঞ্জ স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া উপজেলার হারাগাছের নাজিরদহ এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। তিনি হারাগাছ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা বলেন, গত সোমবার বিকালে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য উপজেলার ইমামগঞ্জ স্কুলমাঠে আসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেখানে সোনা মিয়া ও তার ভাই মুকুল মিয়া বিভিন্ন শ্লোগান দিলেও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নাম নিয়ে শ্লোগান না দেওয়ায় আব্দুর রাজ্জাকের লোকজনের সঙ্গে তাদের বাগবিতন্ডা হয়। সেখানে হট্টগোলের চেষ্টা করে দুই পক্ষের লোকজন। পরে রাতে সোনা মিয়াকে একা পেয়ে ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই হারাগাছ ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদের নেতৃত্বে পেটানো হয়। স্থানীয়দের অভিযোগ, কাউনিয়ায় উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। সোমবার বিকালে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাকের সমর্থকদের সঙ্গে বাগবিতন্ডা হয়। এরপর রাতে হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ সংবাদ ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। নিহতের ভাতিজা আলমগীর হোসেন বলেন, সোমবার বিকালে বাণিজ্যমন্ত্রীর অনুষ্ঠানে শ্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বাগবিতন্ডা হয়। রাত ৮টার দিকে সোনা মিয়াকে ইমামগঞ্জ স্কুলের সামনে একা পেয়ে আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারপিট করে। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাসির বিল্লাহ বলেন, যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...








