রংপুর ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত রমজান আলী নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সফুরা খাতুন রুমিকে গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। গত ৪ মে সোমবার বিকালে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন এই আদেশ দেন। রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কোর্ট পরিদর্শক শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা যায়, বিকালে কঠোর পুলিশি পাহারায় সফুরা খাতুনকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে রমজান আলী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পরিদর্শক শাহিন আলম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুরুতর আহত রমজান আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলম বাদশা আদালতে আবেদন করেন যে এই হামলার ঘটনায় সফুরা খাতুনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাঁকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। বিজ্ঞ বিচারক শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন। সফুরা খাতুন রুমি লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য। তিনি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে লালমনিরহাট জেলাতেও একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর লালমনিরহাট কারাগার থেকে স¤প্রতি রংপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







