Friday, October 16, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ রংপুর বিভাগ

রংপুরে সুলতানপুরকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

admin by admin
September 20, 2023
in রংপুর বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: কাক ডাকা ভোর হতে সবুজ ক্ষেতে ছোটে কৃষাণ-কৃষাণীরা। সকালে বইখাতা নিয়ে বের হয় শিশুরা। মসজিদ আর মক্তব থেকে ভেসে আসে কোরআনের সুর। বিদ্যালয়ে শিশুদের কণ্ঠে জাতীয় সঙ্গীত ও উন্নত বাংলাদেশ গড়ার শপথ। গ্রামের মেঠোপথ সকল বয়সী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সবুজ-শ্যামল ধানক্ষেত, ছায়াঘেরা সড়কের ধারে ধারে পুকুর আর কাঁচা-পাকা সড়কে ছবির মতো অপরূপ সুলতানপুর। ছেলে-মেয়ে সবাইকে সঙ্গে নিয়ে সম্ভাবনাময় সোনালী স্বপ্ন বোনা হয় প্রতিনিয়ত। সাড়ে ৩শত বর্গমিটার আয়তনের গ্রামটি রংপুরের মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নে অবস্থিত। সম্প্রতি সুলতানপুর গ্রামকে বাল্যবিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গত ৬ মাসে সুলতানপুর গ্রামে কোনো বাল্যবিয়ে হয়নি। যা জেলা ও উপজেলা প্রশাসনের সরকারি কর্মকর্তাদের নজরে আসে। প্রশংসায় ভাসছেন গ্রামের অভিভাবকমহল। খুশি স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও। ফলে রংপুর জেলায় সুলতানপুর বাল্যবিয়ে মুক্ত মডেল গ্রামে পরিণত হয়েছে। এ সাফল্য অর্জনের নেপথ্যে কাজ করছে ইউনিয়ন পরিষদ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী। সকলের সম্বলিত উদ্যোগে সুলতানপুর বাল্যবিয়ে মুক্ত গ্রামের এক অনন্য উদাহরণ। দূর্গাপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, সুলতানপুর গ্রামের ৯০ ভাগ পরিবার কৃষি নির্ভরশীল। উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য না পাওয়া, ফসলের ভালো জাত না থাকা এবং উৎপাদনের আধুনিক কলাকৌশল থেকে পিছিয়ে ছিল এ গ্রামের মানুষ। ফলে লোকসান আর অভাব-অনটনের যাতাকলে কৃষি নির্ভর পরিবারগুলোর ছেলে-মেয়েদের বাল্যবিয়ে দিতো। এতে করে পারিবারিক কলহ বৃদ্ধি, অল্প বয়সে গর্ভধারণ, বাচ্চা প্রসবে মায়ের অকাল মৃত্যু, অপুষ্ট শিশুর জন্মদানসহ নানা সমস্যায় জর্জরিত ছিল। সারাদেশের ন্যায় পনেরো বছরে বদলে গেছে এখানকার জনজীবন। কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো উন্নয়নসহ জীবনমানের উন্নয়নের সঙ্গে বেড়েছে জনসচেতনতাও। বর্তমানে এ গ্রামের ১৬১টি পরিবারের মধ্যে ১৭টি ধনী, ৩০টি মধ্যবিত্ত, ১১টি নিম্ন মধ্যবিত্ত, ৩৭টি দরিদ্র ও ৬৬টি হতরিদ্র পরিবার রয়েছে। চলতি বছরের মার্চ থেকে ওয়ার্ল্ড ভিশন নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা দূর্গাপুর ইউনিয়ন পরিষদকে সঙ্গে নিয়ে গ্রামে শিশু ফোরাম গঠন করে। এসব পরিবারে ঝুঁকিপূর্ণ গ্রুপ হিসেবে ১২ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের মধ্যে ৯ জন ছেলে ও ২৩ জন মেয়েকে চিহ্নিত করা হয়। শিশু ফোরামের মাধ্যমে কিশোর-কিশোরীদের বাল্যবিয়ের নেতিবাচক দিক স¤পর্কে সচেতন করা হয়। পাশাপাশি অভিভাবকদেরও বাল্যবিয়ের ক্ষতিকর দিক স¤পর্কে সচেতন করা, বাল্যবিয়ে প্রতিরোধে জনগণকে হটলাইন নম্বর স¤পর্কে জানানো, সচেতনতামূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও গ্রামের সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় করা, মাসিক সভার আয়োজন, বাড়ি পরিদর্শন ও মাসিক প্রতিবেদনের অগ্রগতির ওপর ভিত্তি করে বাল্যবিয়ে মুক্ত গ্রাম ঘোষণার উদ্যোগ গ্রহণ নেওয়া হয়। শিশু ফোরামের এসব কার্যক্রম বাস্তবায়নের ফলে গত ৬ মাসের কোনো বাল্যবিয়ে হয়নি সুলতানপুর গ্রামে। গ্রামের মানুষদের উৎসবকে আরো রঙিন করে তোলে ওয়ার্ল্ড ভিশন। শিশু-কিশোরদের নাচ, গান, বাল্যবিয়ে নিয়ে সচেতনতামূলক নাটক ও আলোচনায় মুখর হয়ে উঠেছিল এ উৎসব। আনন্দময় সেদিনের সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গ্রামের হাটে বাজারে, চায়ের দোকানে, মসজিদ-মাদ্রাসায়, বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে সবাই। বাল্যবিয়ে মুক্ত গ্রাম গড়ার লক্ষ্যে গঠন করা শিশু ফোরামের সংগঠক তাসফিয়া আক্তার হৃদিতা বলেন, শিশু ফোরামের সদস্যরা স্বেচ্ছায় এলাকায় জরিপ করে ৩৫ জন শিশু বাল্যবিয়ের ঝুঁকি চিহিৃত করে। শিশু-কিশোর ও তাদের অভিভাবকের সঙ্গে কথা বলে বাল্যবিয়ের কুফল বুঝানো হয়। ছেলে অথবা মেয়ে যে একদিন প্রতিষ্ঠিত হয়ে পরিবারের অভাব-অনটন দূর করতে পারবে তা বুঝানোর ফলে অভিভাবকরা সচেতন হয়েছে। সুলতানপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি নাজমুল হুদা বাবলু তালুকদার বলেন, আমাদের অনেক দিনের চেষ্টা সার্থক হয়েছে। সুলতানপুর বাল্যবিয়ে মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা হওয়ায় এলাকাবাসী আনন্দিত। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আমাদের গ্রামের শিশুরা বাল্যবিয়ে প্রতিরোধে গণস্বাক্ষর অভিযান পরিচালনা করেছে। আমাদের গ্রাম বাল্যবিয়ে মুক্ত গ্রাম। এটা গ্রামের মানুষের জন্য আনন্দের ও গর্বের। দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, বাল্যবিয়ে রোধে এলাকার শিশুদের সার্বিক সহযোগিতায় নানা কর্মসূচি পালন করা হয়েছে। সুলতানপুরের মতো পুরো ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত মডেল ইউনিয়ন করার জন্য চেষ্টা করব। মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বাল্যবিয়ে হলে ওই প্রজন্মের পরের প্রজন্মকেও এর কুফল ভোগ করতে হয়। সুলতানপুর গ্রাম রংপুর জেলার মডেল গ্রাম। এ মডেলকে ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসন কাজ করে যাবে।

Views: 285

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি

রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি

by admin
October 15, 2026
0
16

রংপুর ব্যুরো: শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। মÐপে মÐপে সাজ...

অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

by admin
October 15, 2026
0
7

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ডিজিটাল সেবার যুগে ঘরে বসেই ভূমি রেকর্ড ও জরিপসংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার সুযোগ থাকলেও দিনাজপুরের খানসামা উপজেলার...

দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

by admin
October 15, 2026
0
5

১৪ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, দিনাজপুর এর যৌথ আয়োজনে ‘বিশ্ব মান দিবস...

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

by admin
October 15, 2026
0
18

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়ন...

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ

by admin
October 15, 2026
0
11

  গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের সাহাডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আসন্ন শারদীয়...

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

by admin
October 15, 2026
0
9

  গীতি গমন চন্দ্র রায় গীতি।। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃত্রয়োদশ জাতীয় সংসদের ০৩ নং ঠাকুরগাঁও-১ শূন্য আসনের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026
  • পবিপ্রবির উপ-উপাচার্যসহ  জেএসপিএস গবেষক দলের জাপানের গিফু বিশ্ববিদ্যালয় পরিদর্শন,সমঝোতা চুক্তির বিষয়ে আলোচনা।  October 15, 2026
  • অনলাইনে তথ্য নেই, খানসামায় সেটেলমেন্ট সেবায় ভোগান্তি October 15, 2026
  • মিরসরাইয়ে টেকসই পর্যটন উন্নয়নে বাস সার্ভিস চালুসহ নানা প্রস্তাব October 15, 2026
  • চীন থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৪৫ লাখ টাকার প্লাস্টিকের কাঁচামাল জব্দ, গ্রেপ্তার ১ October 15, 2026
  • দিনাজপুরে বিশ্ব মান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত October 15, 2026
  • ডোমারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন October 15, 2026
  • সুনামগঞ্জের শান্তিগঞ্জ দুই উপজেলার ৩৫টি দলের অংশগ্রহনে দাওয়াতী উৎসব কাবাডি খেলা October 15, 2026
  •  বুধবার বাদ ফজর গুলশান আজাদ মসজিদে রাশনাফ ওয়াদুদের প্রথম জানাজা October 15, 2026
  • সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক October 15, 2026
  • চার দশকের গান ও বন্ধুত্বের মেলবন্ধন: বনানীর আর্টিস্ট ক্লাবে প্রমিথিউস-এর পুরনো সদস্যদের নস্টালজিক পুনর্মিলনী October 15, 2026
  • বীরগঞ্জের সাহাডুবীতে দুর্গোৎসব ঘিরে উৎসবের আমেজ October 15, 2026
  • শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম. October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ

      শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ

      October 16, 2026
      বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা

      বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা

      October 16, 2026
      রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

      রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d