রংপুর বিভাগীয় প্রতিনিধি: অবৈধভাবে চিকিৎসা কাযক্রম পরিচালনার দায়ে রংপুর মহানগরীর ধাপ
এলাকার সেবা হসপিটাল সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। একইসাথে কর্তৃপক্ষকে এক লক্ষ
টাকা জরিমানা করা হয়। আজ ২৪ জুন সোমবার বিকালে রংপুর জেলা প্রশাসনের নির্বাহী
ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা অভিযান চালিয়ে হসপিটালটি সিলগালা ও জরিমানার আদেশ
প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা বলেন, অভিযানের সময় বৈধ কোনো কাগজপত্রই দেখাতে
পারেনি সেবা হসপিটাল কর্তৃপক্ষ। হসপিটাল কিংবা ক্লিনিক পরিচালনার ন্যূনতম কোনো
শর্তই তাদের মধ্যে ছিল না। কিন্তু দীর্ঘ দিন আইনের চোখ ফাঁকি দিয়ে তারা অবৈধভাবে
চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে প্রতারিত হয়েছে সাধারণ মানুষ। এর আগেও ওই
হাসপাতালে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কোনো শর্তই
পূরণ করেননি। নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা আরও বলেন, অভিযানের সময় সেখানে মালিক উপস্থিত
ছিলেন না। ভারপ্রাপ্ত ম্যানেজার রকিবুল হাসান জরিমানার এক লক্ষ টাকা প্রদান করেন। ওই
হাসপাতালের চিকিৎসকরাও রেজিস্টার্ড ছিলেন না। নাজমুল আলম শুভ নামে একজন ডাক্তার সেখানে
পাওয়া যায়। তার এমবিবিএস সনদ রয়েছে। কিছু সাইনবোর্ডে ভুয়া ডিগ্রী লাগিয়েছে। তার
বিষয়ে সিভিল সার্জন অফিস ব্যবস্থা নেবে। চিকিৎসা সেবার নামে এ ধরনের সকল অবৈধ
ক্লিনিক ও হাসপাতাল বন্ধ করে দেয়া হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







