রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হেলাল মিয়া (৩২) ও
জিয়াউর রহমান (৩৮) নামে আরেক বাসযাত্রী নিহত হয়েছে। এসময় কমপক্ষে ২০ জন আহত হন।
আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২০ জুলাই বুধবার বিকাল
সাড়ে ৪টার দিকে রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রংপুর-
দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, রংপুর সদরের পাগলাপীরে পল্লী বিদ্যুৎ অফিস
সংলগ্ন এলাকায় দিনাজপুরগামী শিমু-শাহেদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে
মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক হেলাল মিয়া ও
বাসের জিয়াউর রহমান যাত্রী নিহত হন। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এতে ঘটনাস্থলেই
হেলাল মিয়া ও জিয়াউর রহমান নিহত হন। নিহত হেলাল মিয়া তারাগঞ্জ উপজেলার হাড়িয়ালকুটি
এলাকার সর্দারপাড়া গ্রামের ফজলু মিয়ার ছেলে ও জিয়াউর রহমানের বাড়ী একই উপজেলার সত
তাহিরি পাড়া গ্রামে। তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহামুদ
মোর্শেদ বলেন, দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হযেছে। শিমু-শাহেদ পরিবহনের বাসটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। নিহতদের লাশ
পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








