রংপুর ব্যুরো: রংপুর নগরীর সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকার ও দোকানপাট উচ্ছেদের পর স্বস্তি ফিরেছে সাধারণ পথচারীদের মধ্যে। দীর্ঘদিনের দখলদারত্ব দূর হওয়ায় এখন অনেক সড়ক ও ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন নগরবাসী। কমেছে যানজট ও সড়কে ময়লা-আবর্জনার পরিমাণও। দীর্ঘদিন ধরে হকার ও অবৈধ দখলদারদের কারণে নগরীর সিও বাজার থেকে মডার্ণ মোড় এবং ধাপ চেকপোস্ট থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকার ফুটপাত দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। উচ্ছেদ অভিযানের পর এসব এলাকায় পথচারীদের চলাচল সহজ হয়েছে।
এদিকে দখলমুক্ত ফুটপাত পুনর্দখল ঠেকানো, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ভাঙা সড়ক সংস্কার এবং অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার পাশাপাশি নগরীর উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সিটি কর্পোরেশন। হকারদের পুনর্বাসনে ১৪ বছর ধরে অচল অবস্থায় পড়ে থাকা এইচ এম এরশাদ হকার্স মার্কেটটি নতুনভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নগরীর ব্যস্ত সড়কের রোড ডিভাইডারগুলো সবুজ ও নান্দনিক করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন প্রশাসক।
নগরবাসীর মতে, রংপুর নগরীর উন্নয়নে সরকারের ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সা¤প্রতিক রংপুর সফর পরিবর্তনের টার্নিং পয়েন্ট। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করলে রংপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব। তাদের মতে, অতীতে কঠোর পদক্ষেপ ও অভিযান না হওয়ায় সড়ক ও ফুটপাতগুলো অবৈধ দখলদারদের কবলে ছিল। সিটি কর্পোরেশন প্রশাসকসহ প্রশাসনের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগে আগের অবস্থার পরিবর্তন হচ্ছে। এতে নগরজুড়ে স্বস্তি ফিরেছে। তবে মোটা অঙ্কের চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ফুটপাত হকারমুক্ত রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নগরবাসী।
নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, জিলা স্কুল মোড়, কাচারি বাজার, সিভিল সার্জন কার্যালয়, ডাকঘর, শিক্ষা অফিস, সমাজসেবা অফিস, সুরভি উদ্যান ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটপাত এবং সড়কের অধিকাংশ অংশ এখন ফাঁকা। আগে এসব স্থানে কয়েকশ হকার বিভিন্ন পণ্য নিয়ে বসতেন। ফলে ফুটপাত দিয়ে হাঁটাচলা করা কঠিন হয়ে পড়েছিল।
একই চিত্র জেলা পরিষদ, জুলাই চত্ত¡র, টাউন হল, রংপুর হাই স্কুল, সিটি বাজার, কমিউনিটি সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কো¤পানি মোড়, প্রেসক্লাব চত্ত¡র, গ্র্যান্ড হোটেল মোড়, শাপলা চত্ত¡র, কলেজ রোড ও খামার মোড় এলাকায়। প্রশাসনের কঠোরতায় এসব স্থানে হকারদের দৌরাত্ম্যকমেছে। তবে কিছু জায়গায় দিনের বেলা ফুটপাত ফাঁকা থাকলেও বিকাল থেকে হকারদের বসতে দেখা গেছে।
আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, রংপুর নগরের প্রধান সড়কগুলো মাসখানেক আগেও সড়কের দুই পাশের ফুটপাত হকারদের দখলে ছিল। তারা ফুটপাতে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসতেন। পণ্য বেচাকেনার কারণে ফুটপাতে মানুষের ভিড় লেগে থাকত। এতে হাঁটাচলা কষ্টকর হয়ে পড়ত। দিনের পর দিন ভোগান্তি নিয়ে নগরবাসীকে যাতায়াত করতে হতো। এখন সেই সড়কসহ অধিকাংশ সড়কের ফুটপাত প্রায় ফাঁকা। ডাকঘরের সামনে দিয়ে হাঁটা যেত না। এখানে মাটির তৈরি জিনিসপত্র বিক্রির দোকানঘর ছিল। পুরো ফুটপাতটা তার দখলে ছিল।
নগরীর শাপলা চত্ত¡র এলাকার আব্দুল কাদের বলেন, দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাতের ওপর বিভিন্ন দোকানপাট বসত। অথচ পাশেই একটা বড় মার্কেট ফাঁকা পড়ে থাকত। এখন উচ্ছেদ হওয়াতে মানুষ যানজট এড়িয়ে স্বস্তিতে চলাচল করত পারছে। নগরীর মিঠুর মোড়ের ভাসমান দোকানগুলো মিঠুর গলির ভেতরে ও পাশে ভাঙ্গা মসজিদের গলির ভেতরে ঢুকেছে এবং কিছু হকার এলাকার সরু গলিতে ঢুকেছেন। এতে ওই এলাকাগুলোয় যানজটসহ ভোগান্তির সৃষ্টি হয়েছে। কোথাও হকাররা মূল সড়কের ফুটপাতে বসার পাঁয়তারা করছেন। তারা উচ্ছেদের প্রতিবাদ ও পুনর্বাসনের দাবিতে আন্দোলন করে আসছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন হকার জানান, আগে হকার নেতারা ফুটপাতের প্রত্যেক হকারের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করতেন। সেই টাকার ভাগ পুলিশ, রাজনৈতিক নেতা ও হকার নেতারা পেতেন। এখন উচ্ছেদ অভিযানের পর তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে না, ফুটপাতে বসতেও দেওয়া হচ্ছে না।
মুষ্টিমেয় কিছু হকারের কারণে নগরবাসীর ভোগান্তি কাম্য নয় বলে মনে করছেন সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা। জেলা পরিষদ সুপার মার্কেটের এক ব্যবসায়ী বলেন, হকাররা আবার ফুটপাতে বসার পাঁয়তারা করছেন। জনপ্রতিনিধি ও প্রশাসনকে ফুটপাত হকারমুক্ত রাখতে আরও কঠোর হতে হবে।
অন্যদিকে, হকাররা বলেন, তাদের ফুটপাতে বসতে দিতে হবে। প্রয়োজনে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হোক। বসতে দেওয়া না হলে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান তারা। অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকায় নগরীর সড়ক ও ফুটপাতে আগের মতো যত্রতত্র ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যাচ্ছে না। রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সহকারী পরিচ্ছন্ন কর্মকর্তা (অঞ্চল-১) মো. মিজানুর রহমান মিজু বলেন, বর্তমানে সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা এবং হকার না থাকায় ময়লা-আবর্জনার পরিমাণ কমেছে। আগে হকাররা সড়ক ও ফুটপাতে ময়লা-আবর্জনার স্ত‚প করে রাখতেন। এখন তা অনেকাংশে কমে এসেছে।
এদিকে, ফুটপাত ফাঁকা হওয়ায় পথচারীরা খুশি হলেও কর্মহীন হয়ে পড়া হকারদের পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অতীতে উচ্ছেদের পর আবারও ফুটপাত দখল হয়ে যাওয়ার ঘটনা থাকায় স্থায়ী সমাধান নিয়ে নগরবাসীর মধ্যে শঙ্কা রয়েছে।
রংপুর নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন প্রায়ই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। কিন্তু কয়েকদিন পরই ফুটপাত আবার বেদখল হয়ে যায়। শুধু সাময়িক অভিযান চালিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়। একবার উচ্ছেদের পর যাতে ওই এলাকায় আবার হকার বা অবৈধ পার্কিং না বসে, সে জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিয়মিত মনিটরিং ও স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। সমস্যার স্থায়ী সমাধানে প্রচলিত আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি হকারদের মানবিক পুনর্বাসন ও নিয়মিত তদারকির সমন্বিত কর্মপরিকল্পনা প্রয়োজন। ফুটপাত দখলমুক্ত করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হকারদের জীবিকা। তাদের পুনর্বাসনে একটি পরিকল্পিত হকার ডেটাবেজ তৈরি করতে হবে।
এদিকে, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সব বাধা উপেক্ষা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে প্রশাসন।
রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান বলেন, ফুটপাতে নগরবাসীর নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে গত এক মাস ধরে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও মেট্রোপলিটন পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে। যেসব সড়ক ও ফুটপাত এখনো অবৈধ দখলে রয়েছে, সেগুলো উচ্ছেদ করা হবে।
তিনি আরও বলেন, হাইকোর্টের বিভিন্ন নির্দেশনা অনুযায়ী সড়ক ও ফুটপাত দখল করে কোনো ধরনের দোকানপাট, খাটাল কিংবা পসরা বসানো যাবে না। সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা বা স্থাপনা তৈরি স¤পূর্ণ নিষিদ্ধ। জনদুর্ভোগ এড়াতে এবং সাধারণ মানুষের নির্বিঘœ চলাচল নিশ্চিত করতে বিভিন্ন সিটি কর্পোরেশন ও প্রশাসন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন বলেন, অবৈধ উচ্ছেদ অভিযান আমাদের ইচ্ছেতে হচ্ছে না, এটা সরকারের নির্দেশ। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে সড়কের ওপর অবৈধ স্থাপনা বন্ধে নির্দেশনা রয়েছে। আমরা হকারদের পুনর্বাসন নিয়ে ভাবছি। এ লক্ষ্যে আমরা হকার্স মার্কেট পরিদর্শন করেছি। সরকারি বিধি-বিধান মেনেই হকার্স ব্যবসা পরিচালনা করতে হবে। নগরবাসীর চলাফেরা নির্বিঘœ করতে রংপুর সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
ডোমারে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে...







