রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর সরকারি গণগ্রন্থাগার ১৯৮২ সালে প্রতিষ্ঠা করা হলেও ১৯৯১ সালে ভবন উদ্বোধন করা হয়। তিন তলা বিশিষ্ট ভবনটি ১১,৮১১ বর্গফুটের ভবনের ১ম তলায় রয়েছে সাধারণ পাঠকক্ষ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, পুরুষদের নামাজ ঘর, বাথরুম, অফিস কক্ষ। ২য় তলায় রয়েছে পত্র-পত্রিকার কক্ষ, শিশু কর্ণার, স্টোক রুম, মহিলাদের বাথরুম ও নামাজ ঘর। ৩য় তলায় রয়েছে সেমিনার কক্ষ, স্টোক রুম, প্রক্রিয়া করণ শাখা। যা রংপুর টাউন হলে অবস্থিত। একজন উপ-পরিচালকের নিয়ন্ত্রণে ১৩ জন কর্মকর্তা কর্মচারী দ্বারা পরিচালিত হয়ে আসছে। একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়, রংপুর বিভাগীয় গণগ্রন্থাগারে ৫৫ হাজারের বেশী বাংলা, আরবি, ইংরাজিসহ অন্যান্য বই রয়েছে। পত্র-পত্রিকার মধ্যে দৈনিক ইত্তেফাক, জনকন্ঠ, সংবাদ, প্রথম আলো, ইনকিলাব, যুগান্তর, সমকাল, মানবজমিন, ভোরের কাগজ, যুগের আলো, ডেইলি স্টারসহ ১১টি পত্রিকা। এছাড়াও সাপ্তাহিক, অনন্যা, আনন্দ ভুবন, মাসিক মদিনা, কারেন্ট এ্যাফেয়ার্স, ক¤িপউটার জগৎ, রহস্য পত্রিকা, সাপ্তাহিক বিজ্ঞাপণ, সরগম, উত্তরাধিকারসহ রয়েছে ১০ রকমের সাময়িকী। পাশাপাশি ২য় তলার স্টোরে সংরক্ষিত রয়েছে ১৯৮০ সাল হতে ২০১৭ পর্যন্ত প্রকাশি দৈনিক বাংলা, ১৯৯৭ সাল হতে ২০০০ পর্যন্ত বাংলা বাজার পত্রিকা, ২০০১ হতে বর্তমান পর্যন্ত প্রথম আলো পত্রিকা বাধাঁনো বই রয়েছে যা যে কোন সময় পাওয়া যাবে। সাপ্তাহিক বিচিত্রা ১৯৮৫-৮৭ পর্যন্ত, সাপ্তাহিক রোববার ১৯৯৭-২০০৬ পর্যন্ত বাধাঁই করে সংরক্ষণ রয়েছে। ২০২২ সাল পর্যন্ত গেজেটের সমস্ত দলিল রয়েছে। যা যে কেউ যে কোন সময় গেলেই তথ্য পাবেন। ৩য় তলার স্টোরে রয়েছে বইয়ের পাশাপাশি ১০০ দুর্লভ ছবি। গণগন্থাগারে পাঠক প্রতিদিন গড়ে ১০০-১২০ জন, গ্রন্থাগারের ল্যান্ডিং সিস্টেম চালু আছে সেখানে সদস্য সংখ্যা রয়েছে রেজিস্টার অনুযায়ী ৫৩৪ জন। রংপুরে নিবন্ধিত বেসরকারী পাঠাগার সংখ্যা রয়েছে ৬২টি যেখানে গণগ্রন্থাগার হতে সার্বিক সহযোগীতা, পরামর্শ প্রদান ও পরিচালনা করা হয়। ৫ ফেব্রুয়ারী জাতীয় গ্রন্থাগার দিবস ছাড়াও ৭টি জাতীয় দিবসে গণগ্রন্থাগার আয়োজিত বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে রচনা, চিত্রাংকন, গল্প, হাতের সুন্দর লেখা, বই পাঠ প্রতিযোগীতা করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গণ গ্রন্থাগারে রয়েছে ইন্টার্নেট ব্যবস্থা, ২টি ইনফরমেশন পিওর যেখানে সব রকম তথ্য পাওয়া যাবে। নিরাপত্তায় রয়েছে ১৬টি সিসি ক্যামেরা। বাংলাদেশে ৭১টি সরকারী গণগ্রন্থাগার রয়েছে। এর মধ্যে রংপুর বিভাগীয় গণগন্থাগার হলো একটি। এখানে বই ধার নেয়া ভুলের মাসুল জরিমানা ছাড়া সকল সেবা বিনামূল্যে। বই ধার নেয়ার ক্ষেত্রে বিনামূল্যে ফরম নিয়ে ফেরতযোগ্য সাধারণ সদস্য ১০০০, ছাত্র-ছাত্রী ৫০০, শিশুদের ২০০ ও নবায়ন ফি ৫০ (বাৎসরিক) টাকা জমা সাপেক্ষে বই ধার নিতে হবে। সময়মত বই ফেরত না দিলে জরিমানা গুনতে হবে। আমজাদ হোসেন বলেন, এখানে আসলে সারা বিশ^কে হাতের কাছে মনে হয়। সহকারি পরিচালক আবেদ হোসেন বলেন, জেলা পর্যায় হতে বিভাগী গণগ্রন্থাগার হয়েছে। এখানে সিনিয়র সিটিজেন কর্ণার থাকলে ভালো হতো। বই সিলেকশন কমিটি আছে সেখান হতে সিলেকশন করে পাঠানো হয়। যেহেতু এটা গণগ্রন্থাগার সেহেতু সকলে কিছু চাহিদা পূরণ হয়। প্রত্যেকটা সাবজেক্ট এর বই এখানে রয়েছে। গণগ্রন্থাগারের পাঠক সকলেই আমজনতা।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








