রংপুর ব্যুরো: বিশ্বে প্রতি ৫ জন স্ট্রোকের রোগীর মধ্যে ৪ জনই উচ্চ রক্তচাপে আক্রান্ত। স্ট্রোকে দেড় কোটি মানুষ আক্রান্ত হলে এক ভাগ মানুষের মৃত্যু, আরেক ভাগ চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে। অবশিষ্টরা শয্যাশায়ী হয়ে অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছে। নীরব ঘাতক উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ, কিডনি রোগ ও চোখের সমস্যাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হওয়াসহ মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ ১৭ মে রবিবার রংপুর মেডিকেল কলেজ (রমেক) কার্ডিওলজি বিভাগ ও কার্ডিয়াক সোসাইটির উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসব তথ্য তুলে ধরেন। সেমিনারে জানানো হয়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে বিপুল সংখ্যাক রোগী নানা ধরনের অসুস্থতা নিয়ে হাসপাতালে আসবে। তাদের চিকিৎসা দিতে চিকিৎসকসহ সংশ্লিষ্টদের হিমশিম খেতে হবে। সেই সাথে সরকারের স্বাস্থ্যখাতে বিপুল পরিমাণ অর্থলগ্নী করতে হবে। সেমিনারে তৃণমূল পর্যায় পর্যন্ত জনসচেতনতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ গ্রহণ, নিয়মিত উচ্চ রক্তচাপ পরীক্ষা, উত্তম খাদ্যাভাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রবীন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ ডা. মো. জহুরুল হক ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোখলেছুর রহমান সরকার, নিউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এমদাদুল হক, নেফ্রোলজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাঈদ আনিসুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু জাহিদ বসুনিয়া, সহকারী অধ্যাপক ডা. হাসানুল ইসলাম ও সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুল্লাহ আল মাহমুদ। উচ্চ রক্তচাপের ধরণ, ভয়াবহতা ও চিকিৎসা নিয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন কার্ডিওলজি বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. কাজী মুশফিকা হক। বেক্সিমকো ফার্মাসিটিউক্যালসের সহযোগিতায় আয়োজিত সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে একটি জনসচেতনতামূলক শোভাযাত্রা মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এদিকে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষ্যে রংপুর সিভিল সার্জন কার্যালয়ে চত্ত¡রে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ চিকিৎসা পরামর্শ প্রদান ও দিন্যবাপী হেলথ ক্যাম্পের আয়োজন করে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার। একটি পরিসংখ্যান তুলে ধরে আয়োজনকরা বলেন, রংপুর বিভাগের ৩৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। এর অন্যতম কারণ অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, শারীরিক পরিশ্রমের অভাব এবং অনিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সভাপতি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন বলেন, তার প্রতিষ্ঠিত এই সেন্টার শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়, বরং সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সুস্থ সমাজ গঠনে কাজ করছে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩২২টি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছে। এসব ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে উল্লেখ করে তিনি বলেন, একে ‘নীরব ঘাতক’ বলা হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি বিকল, ব্রেন হেমারেজ ও দৃষ্টিশক্তি হ্রাসসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবনের ওপর গুরুত্ব বাড়ানোর আহŸান জানান এই চিকিৎসক।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








