রংপুর বিভাগীয় প্রতিনিধি: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি বৃহ¯পতিবার থেকে শুরু হচ্ছে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যা গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৯২৩ জন। গতবারে পরীক্ষার্থী ছিল ২ লক্ষ ১ হাজার ৩৫৯ জন। আগামী ১২ মার্চ মঙ্গলবার পরীক্ষা শেষ হবে বলে শিক্ষাবোর্ডের প্রকাশিত সময়সূচী অনুযায়ী জানা যায়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী বলেন, ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত রংপুর বিভাগের ৮টি জেলায় ২৭৮ পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৭২৫টি বিদ্যালয়ের ১ লক্ষ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১ লক্ষ ৮৬১ জন ও ছাত্রী ৯৮ হাজার ৫৭৫ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লক্ষ ৬৩ হাজার ৫০৭, অনিয়মিত ৩৫ হাজার ৫৯৬ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৩৩ জন। বিজ্ঞান বিভাগে ৯৬ হাজার ২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ১৬৯ জন ও ছাত্রী ৪৪ হাজার ১০০ জন। মানবিক বিভাগে ১ লক্ষ ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৮২৩ জন ও ছাত্রী ৫৩ হাজার ৭২৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ৬১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৮৬৯ জন ও ছাত্রী ৭৪৯ জন। জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা রংপুরে ৩৪ হাজার ৭৭৭ জন, গাইবান্ধায় ২৭ হাজার ৪৪৪ জন, নীলফামারীতে ২৩ হাজার ৫১৫ জন, কুড়িগ্রামে ২২ হাজার ৯৮০ জন, লালমনিরহাটে ১৫ হাজার ৩৮৭, দিনাজপুরে ৪০ হাজার ৮৫২ জন, ঠাকুরগাঁওয়ে ২০ হাজার ১৮০ জন এবং পঞ্চগড়ে ১৪ হাজার ৩০১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১৬তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








