রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর বিভাগের আট জেলায় ভোটার সংখ্যা বেড়েছে ১৭ লক্ষ ৪ হাজার ৮১৯ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১ কোটি ৩২ লক্ষ ৯৯ হাজার ৯৬২ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব আসনে ভোটার সংখ্যা ছিল ১ কোটি ১৫ লক্ষ ৯৫ হাজার ১৪৩ জন। গত নির্বাচনের চেয়ে এবার ভোটকেন্দ্রের সংখ্যা বেড়েছে ১৯৮টি। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সফল ভাবে পরিচালনা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই মধ্যে ভোটার তালিকা প্রস্তুতের কাজ স¤পন্ন করা হয়েছে। ভোটার তালিকা অনুযায়ী এসব আসনে পুরুষ ভোটার রয়েছে ৬৬ লক্ষ ৪৮ হাজার ৮২৪ জন এবং নারী ভোটার ৬৬ লক্ষ ৫১ হাজার ৪১ জন। রংপুর বিভাগে পুরুষের তুলনায় ২ হাজার ২১৭ জন নারী ভোটার বেশি। এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯৭ জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪ হাজার ৪৯৪টি ভোটকেন্দ্র ব্যবহার করা হয়েছিল। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র বেড়ে ৪ হাজার ৬৬৮টি নির্ধারণ করা হয়েছে। এছাড়া কুড়িগ্রাম, নীলফামারী ও দিনাজপুর জেলায় একটি করে অস্থায়ী ভোটকেন্দ্র থাকবে বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা যায়। রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটার তালিকা চূড়ান্ত হয়েছে। প্রার্থীরা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ছবিসহ ভোটার তালিকা সংগ্রহ করেছেন। এদিকে সংসদীয় আসনের মধ্যে রাজারহাট, ফুলবাড়ি ও সদর উপজেলা মিলে কুড়িগ্রাম-২ আসনে বিভাগের সর্বোচ্চ ভোটার সংখ্যা ৫ লক্ষ ৬৬ হাজার ৩২ জন এবং জলঢাকা উপজেলা নিয়ে নীলফামারী-৩ আসন বিভাগের সর্বনিম্ন ভোটার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ১৭৭ জন। রংপুর বিভাগের আসন ভিত্তিক ভোটার সংখ্যার মধ্যে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৩ লক্ষ ৯১ হাজার ৪৬০ জন, গাইবান্ধা-২ (সদর) আসনে ৩ লক্ষ ৮০ হাজার ৩৩৪ জন, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর ও পলাশবাড়ি) আসনে ৪ লক্ষ ৭৩ হাজার ৫১৭ জন, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ৪ লক্ষ ৩৮ হাজার ২৭৩ জন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি ও সাঘাটা) আসনে ৩ লক্ষ ৬১ হাজার ১৬৯ জন। রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে ৩ লক্ষ ৩২ হাজার ৪৬ জন, রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে ৩ লক্ষ ৫৬ হাজার ৫৯২ জন, রংপুর-৩ (সদর) আসনে ৫ লক্ষ ১৯ হাজার ৯৭০ জন, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ৪ লক্ষ ৭৭ হাজার ৬৪৩ জন, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪ লক্ষ ৩৯ হাজার ৩৪৭ জন, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৩ লক্ষ ২৯ হাজার ১৫ জন। কুড়িগ্রাম-১ (ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী) আসনে ৫ লক্ষ ২৮ হাজার ৯৫৩ জন, কুড়িগ্রাম-২ (রাজারহাট, ফুলবাড়ি ও সদর) আসনে ৫ লক্ষ ৬৬ হাজার ৩২ জন, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৩ লক্ষ ৪৬ হাজার ৯১৫ জন, কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর, চিলমারী ও উলিপুর) আসনে ৩ লক্ষ ৩৭ হাজার ৭৮৮ জন। নীলফামারী-১ (ডিমলা ও ডোমার) আসনে ৪ লক্ষ ৩০ হাজার ২৮২ জন, নীলফামারী-২ (সদর) আসনে ৩ লক্ষ ৫৯ হাজার ৯৯২ জন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ২ লক্ষ ৭৬ হাজার ১৭৭ জন, নীলফামারী-৪ সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনে ৪ লক্ষ ২৬ হাজার ৯৭৩ জন। পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে ভোটার সংখ্যা ৪ লক্ষ ৩৭ হাজার ৭৩২ জন, পঞ্চগড়-২ (দেবীগঞ্জ ও বোদা) আসনে ৩ লক্ষ ৮৯ হাজার ৯৪৬ জন। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ৪ লক্ষ ৮১ হাজার ৮৫৯ জন, ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী, হরিপুর ও রানীশংকৈল) আসনে ৩ লক্ষ ১৮ হাজার ৬২০ জন, ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈল) আসনে ৩ লক্ষ ৪৫ হাজার ১২৫ জন। দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে ৩ লক্ষ ৯২ হাজার ৪৪৮ জন, দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল) আসনে ৩ লক্ষ ৩২ হাজার ৬৫৯ জন, দিনাজপুর-৩ (সদর) আসনে ৩ লক্ষ ৯২ হাজার ৪৯৫ জন, দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ৩ লক্ষ ৯৮ হাজার ১১৪ জন, দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ি) আসনে ৪ লক্ষ ৪৯ হাজার ৯৮১, দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে ৫ লক্ষ ২৫ হাজার ৫০৯ জন। লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতিবান্ধা) আসনে ৩ লক্ষ ৭৫ হাজার ৯৫২ জন, লালমনিরহাট-২ (আদিতমারী ও কালিগঞ্জ) আসনে ৪ লক্ষ ১ হাজার ৬৫৭ জন, এবং লালমনিরহাট-৩ (সদর) আসনে ২ লক্ষ ৮৫ হাজার ৩৮৭। ভোটারগণ যাতে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সব ধরনের প্রস্তুতি স¤পন্ন করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠপর্যায়ের প্রশাসনও এসব বিষয়ে বেশ আন্তরিক রয়েছে। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করলে তাকে শান্তির আওতায় আনার বিধান রয়েছে। কেউ ভোটারদের রাতের আধারে ভয়ভীতি প্রদর্শন করলে নিকটতম আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নি®পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ৭ জানুয়ারি ভোটগ্রহণ করা হবে। রংপুর বিভাগে সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা এবং ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








