রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) চতুর্থ বর্ষপূর্তি
উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহ কার্যক্রম শুরু হয়েছে। সেবা সপ্তাহে কম সময়ের সেবা প্রদান ও
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মানবিক কাজের ওপর গুরুত্বারোপ করছে আরপিএমপি।
গত ১০ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় রংপুর মহানগরীর ডিসি অফিস মোড়ে অবস্থিত
বঙ্গবন্ধু ম্যুরালে পু®পস্তবক অর্পণের মধ্যদিয়ে সেবা সপ্তাহ কার্যক্রমের শুরু হয়। পরে বর্ণিল বেলুন
উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আরপিএমপি কমিশনার নূরে আলম
মিনা। এসময় তিনি রংপুর মহানগরে সড়কে শৃঙ্খলা ফেরানোসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রাখতে এবং আইনি সেবা প্রত্যাশী নগরবাসীকে দ্রুত সেবা প্রদানের আশ্বাস দেন। এজন্য
নগরবাসীকে আইন মেনে চলার পাশাপাশি সবার মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পুলিশ
সদস্যদের সহযোগিতা করার আহ্বান জানান আরপিএমপি কমিশনার। এ সময় উপস্থিত ছিলেন
আরপিএমপির উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার
(গোয়েন্দা বিভাগ) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর
সিদ্দীক, উপ পুলিশ কমিশনার (এস্টেট এ্যান্ড ডেভেলপমেন্ট) আবু সাইম, উপ পুলিশ কমিশনার
(অপরাধ) আবু মারুফ হোসেন, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ
পুলিশ কমিশনার (ডিবি) সাজ্জাদ হোসেন প্রমুখ। উদ্বোধনের পর পুলিশ কমিশনারের নেতৃত্বে
একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বঙ্গবন্ধু ম্যুরাল চত্ত্বর হতে কাচারী বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে। এতে
আরপিএমপির কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড, থানা ভিত্তিক কমিউনিটি পুলিশিংয়ের
সদস্য ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করে। প্রসঙ্গত, আগামী ১৬ সেপ্টেম্বর রংপুর মেট্রোপলিটন
পুলিশের পথচলার চতুর্থ বর্ষপূর্তি। ২০১৮ সালের
১৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের
আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি
রংপুর ব্যুরো: শরতের শুভ্রতা নিয়ে কাশফুলের দোলায় ঢাকঢোল, শঙ্খ ও উলুধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার প্রস্তুতি। মÐপে মÐপে সাজ...








