Wednesday, November 18, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home ইসলাম ধর্ম

রমজানের প্রস্তুতি রজব থেকেই

admin by admin
February 27, 2023
in ইসলাম ধর্ম, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

পবিত্র রমজান মাস হচ্ছে, মুসলমানের কাছে খুবই গুরুত্বপূর্ণ মাস। এই মাসেই পবিত্র কালামুল্লাহ অবতীর্ণ হয়েছে। মুসলমানগণ পবিত্র রমজান মাসের জন্য পুরো এক বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। রমজান মাস হচ্ছে, পবিত্র, বরকতময় মাস। গোনাহ মাফের মাস। সকল গোনাহ, দুশ্চিন্তা ধুয়ে মুছে সাফ হয়ে যায় এ মাসে। দোয়া কবুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো থাকে এমাসেই।

রমজানের কল্যাণ অর্জনের লক্ষ্যে তার প্রস্তুতি শুরু হয়ে যায় রজব থেকে। ফলে রজব মাস হচ্ছে, রমজানের প্রস্তুতির মাস। রমজানের অত্যধিক গুরুত্বের কারণে রজব মাসও হয়ে উঠে একটি গুরুত্বপূর্ণ মাস। বিভিন্ন বিষয়ের প্রস্তুতি শুরু হয়ে যায় এমাস থেকে। রজব মাসে রমজানের প্রস্তুতিমূলক দশটি বিষয় নিয়ে আজকের আয়োজন।

এক. দোয়া: রমজানের প্রস্তুতি হিসেবে সালাফগণ এমাসে বেশি বেশি দোয়া করতেন। যেন আল্লাহ তায়ালা রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সালাফদের এটা স্বাভাবিক নিয়ম ছিল। এখনও আল্লাহ তায়ালার প্রিয় বান্দাগণ রমজান পর্যন্ত পৌঁছার জন্য বেশি বেশি দোয়া করেন।

সুতরাং আমাদের উচিত হলো আল্লাহর তায়ালার কাছে দোয়া করা, যেন আল্লাহ তায়ালা আমাদেরকে সুস্থতার সঙ্গে রমজান পর্যন্ত হায়াত দান করেন। দ্বীনের ওপর অটল রাখেন। এবং আমাদেরকে যেন তার ইবাদত ও আনুগত্য একান্তভাবে করার তাওফিক দেন।

দুই. তওবা করা: রমজানের মতো এমন গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে আসবে আর আমরা অবাধ্যতা, গোনাহে লিপ্ত থাকব, মানুষের সঙ্গে ঝগড়া-বিবাদ, শত্রুতায় মেতে থাকব, এটা কল্পনাও করা যায় না।

সুতরাং রমজান আসার আগেই আমাদের প্রত্যেকের জন্য জরুরি হলো, মন থেকে খাঁটি তওবা করার দৃঢ় প্রতিজ্ঞা করা। অতঃপর উচিত হলো, প্রথমে হকুকুল্লা তথা আমাদের এবং রবের মাঝে সংঘটিত ত্রুটি-বিচ্যুতিগুলো সংশোধন করা। তারপর হুকুকুল ইবাদ তথা আমাদের এবং অপর বান্দার মাঝে যে ত্রুটি-বিচ্যুতি হয়েছে, সেগুলো সমাধান করা। যাতে আগত পবিত্র এই মাসকে শান্তি, স্থিরতা এবং দৃঢ়তার সঙ্গে মন থেকে অভ্যর্থনা জানাতে পারি।

তিন. জানা জ্ঞান অর্জন করা: রমজান আগমনের পূর্বেই, রমজানের উপকারিতা, ফজিলত, শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তায়ালার কাছে তার বড়ত্ব ও বিধিবিধান সম্পর্কে জেনে নেয়া উচিত। রোজা, তারাবিহর মাসয়ালা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেয়া, যাতে করে তা রমজানের ইবাদতে সহযোগী হয়। এবং আমরা একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালার সন্তুষ্টি তালাশ করতে পারি।

চার. নিজেকে অবসর করা: আমরা সারা বছর দুনিয়ার বিভিন্ন কাজে জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করে ফেলি। কিন্তু পবিত্র রমজানের এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের জন্য অন্য কোনো কাজে ব্যস্ত থাকা মোটেও ঠিক হবে না। দুনিয়ার সকল ব্যস্ততাকে অবসর দিয়ে বিভিন্ন আমল, ইবাদত, নেক কাজে নিজেদেরকে ব্যস্ত রাখা উচিত। এই মাসে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কর্মগুলোকে বাদ দিতে বলা হচ্ছে না। বরং যে সমস্ত কাজ রমজানের আগে বা পরে করা যায়, সেগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখার কথা বলা হচ্ছে। যাতে দুনিয়ার ব্যস্ততা ঝেড়ে ফেলে আমরা রমযানে প্রবেশ করতে পারি।

পাঁচ. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে অগ্রগামী হওয়া: সম্পর্ক ছিন্ন করা থেকে পূর্ণ বিরত থাকা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ তায়ালা যখন মাখলুক সৃষ্টি করা শেষ করলেন, তখন রাহিম (রক্ত সম্পর্ক) দাঁড়িয়ে গেল। আল্লাহ তায়ালার কুদরতি আঁচল টেনে ধরল। আল্লাহ তায়ালা বললেন, থামো! সে বলল, রক্তসম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহ তায়ালা বলেন, তুমি কি এতে সন্তুষ্ট নও, যে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে, আমি তার সঙ্গে সম্পর্ক রাখব আর যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, আমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব? সে বলল, অবশ্যই আমি সন্তুষ্ট হে রব। আল্লাহ তায়ালা বলেন, এমনটিই হবে। আবু হুরাইরা (রা.) বলেন, ইচ্ছা হলে তোমরা পড়, ‘যদি তোমাদেরকে অধিষ্ঠিত করা হতো, তাহলে তো তোমরা কেবল ফ্যাসাদই সৃষ্টি করতে এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে।’ সুরা মুহাম্মদ: ২২ (সহিহ বুখারি ৪৮৩০)

ছয়. কাযা রোজা: শরয়ি কোনো ওজরের কারণে পূর্বের রমজানের যদি কোনো রোজা কাযা থেকে থাকে, তাহলে তা আদায় করে ফেলা। রোজা ছেড়ে দেয়া তো কোনোভাবেই কাম্য নয়। একজন মুসলমান কোনোভাবেই রোজা ছাড়তে পারে না। তবে কিছু কিছু ক্ষেত্রে শরিয়ত অনুমোদন দিয়েছে। আর শরয়ি ওজর ছাড়া যদি কেউ রোজা ছেড়ে দিয়ে থাকে, (নাউযুবিল্লাহ) তাহলে তাকে কাফফারা দিতে হবে। তারপর তাওবা করতে হবে।

সাত. লম্বা লম্বা দোয়াতে অভ্যস্ত হওয়া: রমজান আসার আগেই রাসুলুল্লাহ (সা.) থেকে বর্ণিত লম্বা লম্বা দোয়া মুখস্থ করা, যেগুলো জাওয়ামিউল কালিম তথা ব্যাপক অর্থবোধক হবে। অধিক কল্যাণ, বরকত ধারণকারী হবে।

আট. ওমরাহ-এর জন্য প্রস্তুতি নেয়া: আপনি যদি আল্লাহর রহমতে রমযানে ওমরাহ করার নিয়ত করে থাকেন, তাহলে শাবানের শেষ দশদিন অন্তত অর্ধঘণ্টা করে হাঁটুন। কারণ রমযানে ওমরাহতে শারীরিক পরিশ্রম বেশি হবে।

সুতরাং তার জন্য প্রস্তুতি নিন। আগে থেকেই হাঁটার অভ্যাস থাকলে কষ্ট কম হবে।

নয়. কম ঘুমানো: আপনি যদি রাতে আট ঘণ্টা ঘুমে অভ্যস্ত থাকেন, তাহলে এখন থেকে ছয় ঘণ্টা বা তার চেয়ে কম ঘুমানোর অভ্যাস করেন। কারণ রমজান হচ্ছে ইবাদতের মাস। আপনাকে প্রচুর ইবাদত করতে হবে। তাহাজ্জুদ পড়তে হবে। তাছাড়া রাতের শুরু অংশে তারাবিহ, শেষাংশে সাহরিতে সময় দিতে হবে। তবে কম ঘুমানোর ফলে সুস্থতা এবং স্বাস্থ্যে ব্যঘাত ঘটতে পারে। তাই দুপুরে কিছুক্ষণ ঘুমিয়ে পুষিয়ে নিবেন। রমযানে ঘুম কম হলে, খুব বেশি ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আল্লাহওয়ালাগণ তো রমযানে সারারাত জাগ্রত থাকেন।

দশ. রজব থেকে কম খাওয়ার অভ্যাস করেন: যাতে রমযানে অধিক আহার গ্রহণ ইবাদতে বিঘ্নিত করতে না পারে। অনেক সময় আমরা খুব বেশি সাহরি খাই, শরীর ভারি হয়ে যায়। বিছানায় গা এলিয়ে দেই আর মসজিদে যেতে পারি না। খাবার হজম হতেও অনেক সময় নেয়। পেটে গ্যাস তৈরি হয়। দুর্গন্ধযুক্ত ঢেকুর আসতে থাকে। ইফতারিতেও আমরা অনেক সময় নষ্ট করি; অনেক বেশি আহার গ্রহণ করতে গিয়ে মসজিদের জামাত ছুটে যায়। এতে রোজার মৌলিক উদ্দেশ্যে বিঘ্ন ঘটে। সারাদিনের উপবাসে নিজের প্রবৃত্তিকে যতটা না দমন করি, একবারের আহারে তার চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠে।

সুতরাং এখন থেকেই খাবারের পরিমাণ কমাতে হবে। আর শাকসবজি, ফল এবং শরীরের শক্তি, উদ্যমতা বৃদ্ধি করে এমন খাবার বেশি করে খেতে হবে। যাতে করে রমযানে পূর্ণ আগ্রহের সঙ্গে দীর্ঘ সময় ইবাদত করা যায়।

আরবি নিবন্ধ অবলম্বনে

Views: 347

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর

by admin
November 16, 2026
0
10

বাংলাদেশিসহ বিপুলসংখ্যক বিদেশি কর্মী নেবে ইতালি। এ লক্ষ্যে আগ্রহীদের আবেদনের সময়সীমা আগামী ৭ ডিসেম্বর শেষ হচ্ছে। এর আগে ২৩ অক্টোবর...

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় ষষ্ঠ ড. আহমেদ আত-তাইয়েব, জ্ঞান ও মানবতার এক বৈশ্বিক কণ্ঠস্বর

by admin
November 15, 2026
0
16

জাহেদুল ইসলাম আল রাইয়ান ক্ষমতার উচ্চাসনে অনেকেই অধিষ্ঠিত হন, কিন্তু জ্ঞান, প্রজ্ঞা ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে বিশ্বমানুষের আস্থা অর্জন করতে...

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি

by admin
November 15, 2026
0
24

পাগলির ছদ্মবেশে শত্রুশিবিরে গোয়েন্দাগিরি, রণাঙ্গনে সাহসিকতার অনন্য নাম বীর প্রতীক তারামন বিবি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার এক অনন্য...

বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন

by admin
November 14, 2026
0
10

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।। শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে আয়োজিত আলোকিত...

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার।

by admin
November 13, 2026
0
16

ঢাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী জেলা যুবলীগ নেতা মামা শিপন গ্রেপ্তার। স্টাফ রিপোর্টার রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ নোয়াখালী...

আধুনিকতার ছোঁয়ায়  থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।

by admin
November 13, 2026
0
17

আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : একসময় গ্রামে বিয়ে মানেই ছিল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের November 17, 2026
  • মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি November 17, 2026
  • মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী November 17, 2026
  • বাংলাদেশিসহ বিপুল বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদনের সময় শেষ হচ্ছে ৭ ডিসেম্বর November 16, 2026
  • কপ৩১ থেকে খালি হাতে কৃষকঃকর্নফূলী নদীতে নৌকা বাইচে ন্যায্য রূপান্তরের দাবি November 16, 2026
  • এসইএসডিপি ও সেসিপ প্রকল্পের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১২২ কর্মকর্তার আত্তীকরণ স্থগিতের দাবি; গোপন নথি ফাঁস ও ষড়যন্ত্রে গোয়েন্দা তদন্তের আহ্বান November 16, 2026
  • সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণে বিশ্ব দিবস: সড়কের মড়ক আর নয় : লায়ন মোঃ গনি মিয়া বাবুল November 16, 2026
  • নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘাটতে গিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য: রাশেদ খাঁন November 15, 2026
  • জামানত ছাড়াই ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক November 15, 2026
  • নারী সার্জেন্ট সাবিহা আক্তারের ব্যাংক হিসাবে প্রায় ৫০ লাখ টাকার রহস্য ও বিতর্কের জট খুলেছে November 15, 2026
  • বিশ্ব বাটপারের আইয়ামে নোবেলিয়াতের এক উপদেষ্টা দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছেন November 15, 2026
  • বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ রিকশাচালক থেকে চা–বিক্রেতা, শিক্ষার্থী ও রাজমিস্ত্রি পাবেন ১০ লাখ টাকার ঋণ, কীভাবে November 15, 2026
  • বেনাপোলে কাজী বাবুল ও চৌগাছায় শহীদ তিতুমীর নতুন ওসি November 15, 2026
  • সুনামগঞ্জে ভারতীয় অবৈধ বিড়ি জব্দ, গ্রেফতার ১জন November 15, 2026
  • বারহাট্টার অছিফা ও আফজাল হোসেন সহ তার লোকজন এর বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করায় সাংবাদিক কে প্রাণনাশের হুমকি। November 15, 2026
  • মুখ বদল নয়, প্রয়োজন পরিবেশবান্ধব ও মানবিক রাষ্ট্র সংস্কার November 15, 2026
  • বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া November 15, 2026
  • রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ November 15, 2026
  • কালীগঞ্জে কোমরে ও পায়ে শিকল পরা অবস্থায় শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার November 15, 2026
  • দিশেহারা আলু চাষিদের অবস্থা November 15, 2026
  • পঞ্চগড়ের বোদায় গণপিটুনিতে এক চোর নিহত November 15, 2026
  • নোয়াখালীতে ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত November 15, 2026
  • JB Academy কর্তৃক স্পোকেন ইংলিশের বই উপহার প্রদান। November 15, 2026
  • ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর November 15, 2026
  • যশোরের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক বিজিবি November 15, 2026
  • নবাগত ইউএনও’র দিলারা আকতারের আমন্ত্রণে রামগড় প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ November 15, 2026
  • আমিরাতে ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত November 15, 2026
  • সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত November 15, 2026
  • সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক November 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের

      যশোরে সততা ও পেশাদারিত্বে দায়িত্ব পালনের নির্দেশ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিমের

      November 17, 2026
      মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

      মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

      November 17, 2026
      মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

      মিরসরাইয়ে লায়ন প্রফেসর ডা. এস এ ফারুকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ১ হাজার ৪০০ রোগী

      November 17, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d