পবিত্র রমজান মাসে গান বাজানোয় আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে নারীদের পরিচালিত একটি রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন।
স্থানীয় সময় শনিবার (০১ এপ্রিল) এক তালেবান কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, বন্ধ করে দেয়া ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোওয়ান। যার অর্থ নারীর কণ্ঠ। এটি আফগানিস্তানের একমাত্র নারী-চালিত রেডিও স্টেশন। ১০ বছর আগে কার্যক্রম শুরু করা এই রেডিও স্টেশনের আটজন কর্মী রয়েছেন, যার মধ্যে ছয়জন নারী।
এ প্রসঙ্গে আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি বলেছেন, রেডিও স্টেশনটি রমজান মাসে গান ও সঙ্গীত সম্প্রচার করে ‘ইসলামিক আমিরাতের আইন ও বিধি’ বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। যার ফলে এটি বন্ধ করে দেয়া হয়েছে।






