রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ করা ২৫৪ জন প্রার্থীর মধ্যে ১৪৬ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস ও তার নিচে। এর মধ্যে ৯৩ জন এসএসসি পাস ও ৫৩ জন মাধ্যমিকের গন্ডি অতিক্রম করেননি। ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীর সংখ্যা ৭০। গত ২২ ডিসেম্বর বৃহ¯পতিবার রংপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সুশাসনের জন্য নাগরিক-সুজন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ২০১৭ সালে নির্বাচনের তুলনায় ২০২২ সালে স্বল্পশিক্ষিত প্রার্থীর হার কিছুটা কমেছে। ২০১৭ সালে ছিল ৬০ দশমিক ৫৬ শতাংশ, যা এবার ৫৯ দশমিক শূন্য ৫ শতাংশ। অপরদিকে উচ্চশিক্ষিত প্রার্থীর হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের ২১ দশমিক ৪৭ শতাংশ থেকে থেকে বেড়ে এবার হয়েছে ২৭ দশমিক ৫৬ শতাংশ। তিনি আরও বলেন, ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে ৪ জনের শিক্ষাগত যোগ্যতা ¯œাতকোত্তর, ৩ জনের ¯œাতক, ১ জনের এইচএসসি ও একজনের এসএসসির নিচে। ¯œাতকোত্তর স¤পন্ন করা ৪ মেয়র প্রার্থী হলেন জাকের পার্টির খোরশেদ আলম, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল, জাসদের (ইনু) শফিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান। ¯œাতক পাস ৩ জন হলেন, আওয়ামী লীগের হোসেন আরা লুৎফা (ডালিয়া), জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামানের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আবু রায়হানের শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর ২৫৪ জন প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি প্রার্থীর পেশা ব্যবসা। চাকরির সঙ্গে স¤পৃক্ত আছেন ২৩ জন। আইনজীবী প্রার্থী আছেন ২ জন। হলফনামার তথ্য মতে ৯ জন মেয়র প্রার্থীর মধ্যে কেবল মাত্র খেলাফত মজলিসের প্রার্থী তৌহিদুর রহমান মন্ডলের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন রয়েছে। অতীতে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলনের মামলা ছিল। ২০১৭ সালের নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে ব্যবসায়ী প্রার্থীর হার সামান্য হ্রাস পেয়েছে। ২০১৭ সালে এ হার ছিল ৫৯ দশমিক ৫০, যা এবার হয়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ। তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৫৪ জন প্রার্থীর মধ্যে ৭১ শতাংশ প্রার্থী ৫ লক্ষ টাকার কম স¤পদের মালিক। কোটি টাকার বেশি স¤পদের মালিক রয়েছেন ৩ জন। ২০১৭ সালের নির্বাচনে কোটিপতি ছিলেন ৪ জন। প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সুজন বলেন, ২০১৭ ও ২০২২ উভয় নির্বাচনে ৬৩ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। সেই ৬৩ জন প্রার্থীর ২০১৭ সালের হলফনামার সঙ্গে ২০২২ সালের হলফনামার আয়ের তথ্য তুলনা করে দেখা যায়, ৪২ জন প্রার্থীর আয় বেড়েছে, ৭ জনের আয়ের কোনো পরিবর্তন হয়নি, ১০ জনের আয় কমেছে। ৪ জন হলফনামায় আয়ের উল্লেখ করেননি। প্রার্থীদের হলফনামার তথ্য তুলে ধরার পাশাপাশি সংবাদ সম্মেলন থেকে রংপুর সিটিতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানানো হয়। এজন্য নির্বাচন কমিশন, সরকার, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ গণমাধ্যমের কর্মীদেরকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন সুজন রংপুর মহানগরের সাধারণ স¤পাদক অবসরপ্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, সহসভাপতি এ্যাডভোকেট খাইরুল ইসলাম বাপ্পী, দি হাঙ্গার প্রজেক্ট ও সুজনের রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে রাজু প্রমুখ।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








