রংপুর বিভাগীয় প্রতিনিধি: জাতীয় পার্টির সাবেক বহিষ্কৃত মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ রংপুর-১ (গংগাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে গত ৩০ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় সিনিয়র সহকারী জজ ও রংপুর-১ আসনে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার এ নোটিশ প্রদান করেন। মসিউর রহমান রাঙ্গাঁর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গ করে ভোটারদের ভূরিভোজ করানোর অভিযোগ পেয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। সোমবার (১ জানুয়ারি ২০২৪) সকাল সাড়ে ১১টায় সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে তাকে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি (মসিউর রহমান রাঙ্গাঁ) রংপুর-১ আসনে একজন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী হওয়া সত্ত্বেও গত ২৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুমা আপনার নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত দক্ষিণ কোলকোন্দ তাকিয়া শরীফ আলিম মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় আসা লোকজনের মাঝে (প্রায় ৭ হাজার) একটি গরু ও চারটি খাসি জবাই করে খাবার পরিবেশন করেন। গণমাধ্যমের সচিত্র প্রতিবেদন সূত্রে অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট গোচরীভূত হয়। এ ছাড়াও একই বিষয়ে জালাল নামে একজন ব্যক্তির স্বাক্ষরিত রিটার্নিং অফিসার বরাবর দাখিল করা অভিযোগপত্র গংগাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক অত্র নির্বাচনী অনুসন্ধান কমিটির নিকট প্রেরণ করা হয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর বিধি ১০(চ) ধারা লঙ্ঘন করা হয়েছে। এর আগেও গত ২৫ ডিসেম্বর আচরণবিধি ভঙ্গের অভিযোগে মসিউর রহমান রাঙ্গাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







