অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি:
ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় রাজনীতি থেকে পরিপূর্ণ বিদায় নিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সাবেক দুই বারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ¦ মো. আবুল কাসেম সরকার। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর এ সংক্রান্ত একটি পদত্যাগপত্র জমা দিয়েছেন গত রোববার। সাবেক ওই এমপি’র স্বাক্ষরিত পদত্যাগপত্রে বিষয় উল্লেখ ছিলো, দল থেকে পদত্যাগ প্রসঙ্গে। অতপর তিনি লিখেছেন, মাননীয় চেয়ারম্যান, আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আমি মো. আবুল কাসেম সরকার, আরো বেশী বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকান্ডে ব্যস্ত থাকার কারণে রাজনীতি থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তাই আমার উপর বর্ণিত দায়িত্ব, দলের প্রেসিডিয়াম সদস্য ও প্রাথমিক সদস্য পদ থেকে অদ্য ৬ অক্টোবর ২০২৪ ইং পদত্যাগ করলাম।
উল্লেখ্য, আলহাজ¦ আবুল কাসেম সরকার ১৯৮৬ সালে তৃতীয় সংসদ নির্বাচন ও ১৯৮৮ সালে চতুর্থ সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এ প্রেক্ষাপটে তিনি ১৯৮৬ সালের ৭ মে হতে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর পর্যন্ত নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি হিসেবে দায়িত্বাধীন ছিলেন। তার বাড়ি নাটোরের গুরুদাসপুরের চাঁচকৈড় এমপি পার্ক এলাকায়।
নাটোর জেলা জাতীয় পার্টির আহŸায়ক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান অনিক প্রবীণ এই রাজনীতিবিদ ও সাবেক এমপি আবুল কাসেম সরকারের রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায়
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলা যুবদলের...








