রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর
শফিক বাবু,হাকিকুল ইসলাম খোকন,
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়,এই দল আচমকা কোনো বৈশাখী ঝড়ে ভেসে আসে নাই।খবর আইবিএননিউজ ।তিনি আরও বলেন, আওয়ামী লীগ ব্যাক ডোর সমঝোতা বুঝে না। কোনো গুপ্ত সুপ্ত নেতৃত্বের হিসাব নিকাশও বুঝে না। ইতিহাস স্বাক্ষী এই দলের শিরায় শিরায় প্রবাহমান জাতির পিতার রক্তের সাহস এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবিনাশী সংগ্রাম।
আবদুস সবুর বলেন, আমরা অত্যন্ত পরিস্কার ভাষায় জানিয়ে দিতে চাই গুপ্ত বুঝি না, সুপ্তও বুঝিনা – তৃণমূলের আওয়ামী লীগ একটাই সত্যি জানে তা হলো আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। তিনি আরও বলেন প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত এবং শেষ পর্যন্তই লক্ষ কোটি মানুষ শেখ হাসিনাকেই তাদের অতি আপনজন মনে করেন।
সাবেক সংসদ সদস্য এবং জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বলেছেন,নেত্রী যখন দেশে ফিরবেন তখন গুপ্ত-সুপ্ত কিছুই থাকবে না।
তিনি আরও বলেন, এই মূহুর্তে আওয়ামী লীগ না থাকলেও আওয়ামী লীগ আছে সবার হৃদয়ে। বিদ্যুৎ, গ্যাস নিয়ে যখন দেশে হাহাকার তখন সবার হৃদয়ে শেখ হাসিনার কথাই মনে পড়ে।
এক প্রশ্নের জবাবে ফেরদৌস বলেন, জবাবদিহি রাজনীতি করার সময় এসেছে। একে অপরকে বুঝতে হবে, জানতে হবে – তখন গুপ্তরা অটো ঝরে যাবে। একটা বিষয়ে তিনি পরিস্কার ভাবে মন্তব্য করে বলেন, যে যতটুকু অন্যায় করেছে তারা ততটুকু শাস্তি পাবেই।
ফেরদৌস আরও বলেন, বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলছে – তা রুখতে হবে, এজন্য অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রগতিশীল মনোভাবের সাংস্কৃতিক জগতের সকল সহযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান সরকারকে একটা ঠুনকাে সরকার বলেও মনে করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
বৃটিশ সম্প্রচার প্রতিষ্ঠান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সাবেক ব্যুরো প্রধান এবং লেখক ও কলামিস্ট সুবীর ভৌমিক বলেছেন এই মূহুর্তে আওয়ামী লীগে শুদ্ধিকরণ অতিব জরুরি এবং দলে বুদ্ধিদীপ্ত সমন্বিত নেতা দরকার।
আগামীর আওয়ামী লীগ কিভাবে চলবে তা এখনই সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। দল পুনর্বাসন প্রক্রিয়া শেষে মাঝে মধ্যেই ওয়ার্কশপ এবং পর্যালোচনা করা দরকার বলেও মনে করেন সুবীর ভৌমিক।
আওয়ামী লীগ একটা বড় এবং গনতান্ত্রিক রাজনৈতিক দল, এই দল সবাইকে নিয়েই চলতে হয়, কাজেই দলের প্রাথমিক থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সদস্য হতে হলে শিক্ষিত ও বুদ্ধিদীপ্ত নেতা দরকার। দলের যেই নেতা হবেন তাকে নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এক প্রশ্নের জবাবে সুবীর ভৌমিক বলেন, ওয়াকারকে সেনা প্রধান বানানো অনেক বড় ভুল ছিলো।
“স্মরণে ৭১,হৃদয়ে বাংলাদেশ” আয়োজিত ভার্চুয়াল এই অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি মঞ্চের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবদুল মতিন ভূইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক ও কবি শফিক বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তি বাহার উদ্দিন খেলন, শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জিএম তরিকুল ইসলাম, নিউরো সার্জন অধ্যাপক ডাক্তার শাহনেওয়াজ বারি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্ল্যা খান সোহেল, সংবাদ প্রতিদিন (কলকাতা) এর ডেপুটি নিউজ এডিটর শীর্ষেন্দু চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মানিক লাল ঘোষ, সাজেদা পারভীন সাজু, সেলিনা আক্তার জোছনা (যুক্তরাজ্য), এইচ এম দুলাল হোসেন, সিরাজুল ইসলাম রাজ, খোন্দকার তারেক রায়হান (যুক্তরাজ্য), আহমেদ রাসেল (যুক্তরাষ্ট্র), সাজ্জাদ হোসেন, জহিরুল ইসলাম (যুক্তরাষ্ট্র), জহির উদ্দিন, জালাল উদ্দীন, বিপ্লব খান, মোঃ সেলিম, মৌসুমি আক্তার স্মৃতি, ফাতেমা তুজ জোহরা, লামিসা তাবাসসুম, সুরাইয়া জাহান, আল ইত্তেহাদ রোহান, ইমরান হাওলাদার প্রমুখ ।








