Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home সর্বশেষ

রাজশাহীকে বদলের ব্রত নিয়ে সফল হওয়া একজন স্বপ্নবাজ মানুষ

রাজশাহীর আম আর লিচুর নাম শুনলে জিহবায় জল আসবে না , এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর ।

admin by admin
September 24, 2022
in সর্বশেষ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

 

।। আহসান হাবীব সুমন ।।
রাজশাহীর আম আর লিচুর নাম শুনলে জিহবায় জল আসবে না , এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর । পৃথিবীর সেরা আম- লিচুর জন্ম রাজশাহীর উর্বর ভুমিতেই— তা নিয়ে নতুন করে আসলে বলার কিছুই নেই। বিশেষত ফলের রাজা ফজলির যে সমাহার রাজশাহী-চাপাই জুড়ে, তা নিয়ে গর্ব করে অঞ্চলটি। মিষ্টান্নসামগ্রীর জন্যও রাজশাহীর মিষ্টির একটা আলাদা পরিচিতি রয়েছে । এছাড়া রেশমীবস্ত্রের কারণে রাজশাহীর আরেকনাম ‘রেশমী-নগর’ । এসব তো গেলো রাজশাহীর ঐতিহ্যগত পরিচিতি । ইদানিং রাজশাহী পরিচিতি পেয়েছে সবুজের নগরী হিসেবে । সেই সাথে দেশের অন্যতম পরিচ্ছন্ন শহরের তালিকায় রাজশাহীর নাম সবার আগে চলে আসবে অনায়াসে । যার সিংহভাগ অবদান রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মহোদয়ের প্রাপ্য ।

রাজশাহী সিটি কর্পোরেশনের পথচলা শুরু ১৯৯১ সালে । সেই থেকেই রাজশাহী একটু একটু করে এগিয়েছে শহরায়নের দিকে । যদিও সে শহর ছিল ঘিঞ্জি , পরিকল্পনাহীন আর যানজটের নগরী । উপরন্ত পদ্মা পাড়ের শহর হিসাবে সারা শহর ঘুলো আর বালিতে আচ্ছন্ন থাকত।

রাজশাহীকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার সূচনা মুলত ২০০৮ সালের পর থেকে । সেই সময়েই রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে প্রথম দায়িত্ব পান খায়রুজ্জামান লিটন । রাজশাহীর রাস্তাঘাট প্রশস্ত করাসহ নানারকম নগর উন্নয়নে হাত দেন খায়রুজ্জামান লিটন । তবে সেই উদ্যোগ চলমান থাকেনি । কারণ ২০১৩ সালের নির্বাচনে তিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করতে পারেন নি । তবে ২০১৮ সালের নির্বাচনে খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বার ‘মেয়র’ নির্বাচিত হওয়ার পর বদলাতে শুরু করে রাজশাহীর ভাগ্য ।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতার চার বছর পার করেছেন মেয়র খায়রুজ্জামানল লিটন ।রাজশাহী বদলে গেছে। বর্তমানে অন্য কোন অঞ্চল থেকে যে কোন পর্যটক শুরুতেই অবাক হবে রাজশাহীর সবুজ-রুপ দেখে । সড়ক বিভাজক, সড়ক দ্বীপে এবং ফুটপাতে লাগানো বিভিন্ন প্রজাতির নানান রঙের ফুলে ফুলে ছেয়ে গেছে মহানগরী। যা রাজশাহীতে ঘুরতে আসা দেশি-বিদেশী পর্যটকসহ সকলেরই নজর কাড়ছে, শহরের সৌন্দর্য্য মুগ্ধ করছে সবাইকে। যার স্বপ্নদ্রষ্টা খায়রুজ্জামান লিটন ।

বর্তমান গ্লোবাল-ওয়ার্মিংয়ের যুগে বৃক্ষরাজি কমে যাওয়া কুফল আমরা ইতোমধ্যে পেতে শুরু করেছি । বেড়ে যাচ্ছে পৃথিবীর উত্তাপ । বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ । ষড়ঋতুর বাংলাদেশ এখন শুধু বই-পুস্তক আর ইতিহাসের গল্প । মেয়র খায়রুজ্জামান লিটন ‘প্রকৃতিপ্রেমী’ মানুষ হিসেবে বৃক্ষায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করতে ভুল করেন নি । তিনি বুঝেছেন , মহানগরীর মানুষকে নির্মল বাতাসে বিশুদ্ধ শ্বাস নেয়ার ব্যবস্থা করতে বাড়াতে হবে অক্সিজেনের জোগান । আর সেই জন্য চাই ব্যাপক বৃক্ষায়ন । সেই কাজ তিনি হাতে নিলেন । তদারকির দায়িত্বে থাকলেন ।

রাসিক সূত্রে জানা গেছে, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথমবার মেয়র থাকাকালীন রাজশাহী মহানগরীকে সবুজের মহানগরীতে পরিণত করতে দীর্ঘমেয়াদী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরই অংশ হিসেবে ‘জিরো সয়েল প্রকল্প’ নামক সবুজায়ন প্রকল্প করে রাজশাহী সিটি কর্পোরেশন। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব ঠেকাতে, শহরের রাস্তা ও ফুটপাথ বাদে অবশিষ্ট ফাঁকা জায়গা সবুজ গাছে ঢেকে দিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও ফুলে ফুলে নবরূপ পেয়েছে গ্রীনসিটি খ্যাত রাজশাহী মহানগরী।

২০১৮ সালের ৫ অক্টোবর দ্বিতীয়বারের মতো মেয়রের দায়িত্বগ্রহণের পর প্রথমেই পরিষ্কার-পরিচ্ছন্নতা, শহরের সৌন্দর্য্য বৃদ্ধি ও সবুজায়ন ও ফুলে ফুলে সাজাতে নানবিধ পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ করেন মেয়র খায়রুজ্জামান লিটন। এরফলে রাজশাহী মহানগরী এখন ক্লিনসিটি, গ্রিন সিটি ও ফুলের সিটিতে পরিণত হয়েছে। বর্তমানে সবুজ হয়েছে শহরের প্রায় ২৪ কিলোমিটার রাস্তার সড়ক বিভাজক ও সড়ক দ্বীপ। নগরীর প্রধান সড়ক বিভাজক, সড়ক দ্বীপে এবং ফুটপাথে লাগানো হয়েছে সৌন্দর্য্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ। এইগুলোর মধ্য উল্লেখযোগ্য হচ্ছে পাম, রঙ্গন, কাঠ করবি, চেরি, এ্যালামুন্ডা, জারুল, সোনালু, বকুল, কৃষ্ণচূড়া, মহুয়া, হৈমন্তী, রাধাচূড়া, কাঞ্চন ইত্যাদি। এর ফলে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকারক ক্ষুদ্র ধুলিকণা মুক্ত হওয়ার পাশাপাশি পুরো নগরীর সৌন্দর্য্যও বৃদ্ধি পেয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে রাজশাহী নগরীর উন্নয়নে তিন হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে ‘একনেক’ । এটি রাজশাহী সিটি করপোরেশনের ইতিহাসে একক সর্ববৃহৎ প্রকল্প। যে উন্নয়ন প্রকল্পের প্রধান চরিত্র খায়রুজ্জামান লিটন । তিনি রাজশাহী নগরীর পুরোচিত্র বদলে দেয়ার সংকল্পে দৃঢ় প্রতিজ্ঞ । দুই বছরেই যার সুফল পেতে শুরু করেছে নগরবাসী ।

মেয়র লিটন বলেন, রাজশাহী নগরীর সার্বিক উন্নয়ন করতে আমরা কাজ করে যাচ্ছি। এই শহরকে একটি উন্নত শহর হিসেবে গড়ে তুলতে এটিকে ঢেলে সাজাতে চাই। এর জন্য যা যা করার দরকার, তাই করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহীকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কাজ হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহীকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি আমরা ।

রাজশাহীতে বর্তমানে কয়েকটি মেগা প্রকল্পের কাজ চলছে। এরমধ্যে অন্যতম বঙ্গবন্ধু হাইটেক পার্ক। যার বেশির ভাগ অংশ এখন দৃশ্যমান। বিশাল কর্মযজ্ঞে মাথাচাড়া দিয়েছে পদ্মাপাড়ের বিশাল বিশাল অবকাঠামো। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির আদলে নির্মাণ করা হচ্ছে এটি। ইতিমধ্যে বঙ্গবন্ধু হাইটেক পার্কে শেখ কামাল আইটি ইনকিউবেশন এ্যান্ড ট্রেনিং সেন্টার চালু হয়েছে। হাইটেক পার্ক পুরো চালু হলে তথ্য প্রযুক্তিখাতেই কর্মসংস্থান সৃষ্টি হবে রাজশাহী ভিত্তিক অন্তত ৪০ হাজার তরুণ-তরুণীর।

খায়রুজ্জামান লিটন শুধু মহাপরিকল্পনা নিয়েই ব্যস্ত থাকছেন না । নগরী কয়েকটি পুকুর সংরক্ষণের ব্যবস্থা করেছেন । যা এখন বিনোদন স্পট হিসেবে ব্যবহৃত হচ্ছে । সব মিলিয়ে প্রায় দুই ডজন পুকুরের পাড় বাঁধানো, সৌন্দর্য বৃদ্ধি করে সেগুলোকে বিনোদনের কেন্দ্র হিসেবে রূপ দেয়ার ‘আইডিয়া’ তার । মেয়র মহোদয় জানেন , এর মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা যেমন হবে, নগরীর সৌন্দর্যও বাড়বে।

সিটি কর্পোরেশন কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও নাগরিকদের মাধ্যমে রাজশাহীতে বৃক্ষরোপণ এখন রুটিন কাজ । রাজশাহী সিটি করপোরেশন সূত্র জানায়, রাজশাহী নগরীর পদ্মা নদী তীরবর্তী এলাকা সংস্কার ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নতুন করে পদ্মাপাড়ের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করা হবে। যা রাজশাহীবাসীর বহুদিনের দাবি। তবে নদীতীরবর্তী এলাকার একটি বড় অংশ এখন অবৈধ দখলদারদের সরাবার ব্যবস্থা করা হয়েছে ।

পদ্মাপাড় রাজশাহী মহানগরীর অন্যতম উন্মুক্ত বিনোদন কেন্দ্র। পদ্মাপাড় সংলগ্ন দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহমখদুম রূপোশ (রহ) মাজার শরীফ। পদ্মাপাড়ে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে গড়ে তোলা হয়েছে লালনশাহ পার্ক। শাহমখদুম রূপোশ (রহ) মাজার শরীফ ও পদ্মাপাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন দেশ-বিদেশের অসংখ্য দর্শনার্থী। নগরবাসীর বিনোদনের জন্য নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রকে আরও আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন। বর্তমানে ২ কোটি ৮৮ লাখ টাকার উন্নয়ন কাজ চলমান আছে শুধু শহর সৌন্দর্যের বিকাশে। হযরত শাহ মখদুম (রহ) মাজার সংলগ্ন এলাকায় একটি ও পদ্মা গার্ডেন সংলগ্ন এলাকায় আরেকটি ঝুলন্ত ওভারব্রিজ নির্মাণ করা হয়েছে।
পরিবেশ উন্নয়নে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে রাজশাহী। ইতোমধ্যে সবচাইতে পরিবেশবান্ধব শহর হিসেবে রাজশাহী অর্জন করেছে “এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সিটি অফ দ্যা ইয়ার-২০২০” সম্মাননা। চ্যানেল আই প্রকৃতি মেলা ১০ম বর্ষে পদার্পণে ১ম বারের মত এ পদক প্রদান করা হয়। জিরো সয়েল প্রকল্প বাস্তবায়ন ও বিপুল পরিমাণ বৃক্ষরোপনসহ বহুমুখী উদ্যোগের কারণে ২০১৬ সালে বাতাসে ক্ষতিকারণ ধূলিকণা কমাতে বিশ্বের সেরা শহর নির্বাচিত হয় রাজশাহী। এসবই হয়েছে একজন খায়রুজ্জামান লিটনের কারণে ।

জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০১২ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পরিবেশ পদক গ্রহণ করেন তৎকালীন রাসিক মেয়র এ.এইচ.এম.খায়রুজ্জামান লিটন। একই বছর বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং ২০০৯ সালেও বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে রাসিক।

রাজশাহীর উন্নয়নে গর্বিত নগরীর মানুষ । তারা তাদের নগর-পিতার প্রতি কৃতজ্ঞ । কিন্তু কিছু ছোট ছোট অভিযোগ এখনও রয়ে গেছে । যেমন- শহরের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন । বৃষ্টি হলে এখনও অনেক রাস্তায় পানি জমে । এছাড়া নগরীর পাশ দিয়ে বয়ে যাওয়া বারনই নদে স্যুয়ারেজের নোংরা পানির সংযুক্তি করে দেয়ার ফলে নদীর পরিবেশ নষ্ট হচ্ছে । দুর্গন্ধে দুই পাড়ের মানুষজন অতিষ্ঠ। মরে যাচ্ছে নদীর মাছ । রাজশাহীতে একটি পূর্ণাঙ্গ টিভি স্টেশনের দাবী কয়েক দশকে পূরণ হয় নি । রাজশাহী বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তর করার কথা থাকলেও তা হচ্ছে না । নগরবাসীর আশা , তাদের নগর-প্রেমিক মেয়র এইসব দাবীও একদিন পূরণ করবেন ।

মেয়র খায়রুজ্জামান , যিনি বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের সন্তান ।যিনি একজন নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক নেতা হিসেবে পুরো বাংলাদেশে পরিচিত ছিলেন । সেই গুণী মহান পিতার সন্তান হিসেবে দেশপ্রেম আর সততা তার রক্তের মধ্যে ।বাবার মতই দেশের জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন নিজেকে । তিনি স্বপ্ন দেখেন নিজের জন্মস্থানকে দেশের সবচেয়ে উন্নত নগরীতে পরিনত করার । সেটা শুধু আর্থ-সামাজিক বা অবকাঠামোগত উন্নয়ন নয় । তিনি নগরবাসীকে সুস্থ-সুখী জীবনের সুযোগ দেয়ার ব্রত নিয়েছেন । বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটনের সব কাজ শেষ হয় নি ।পর্যাপ্ত সময় আর সুযোগ পেলে তিনি কারো কোন অভিযোগ করার সুযোগ রাখবেন না – এটাও বলে দেয়া যায় । আর সেই সময় এবং সুযোগ উনার মতো মানুষের প্রাপ্য । কারণ একজন খাঁটি দেশপ্রেমিক আর সজ্জন চরিত্রের খায়রুজ্জামান লিটন কোটিতে বড়জোর এক-দুইটা মেলে ।

Views: 347

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল

by admin
October 15, 2026
0
18

শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ দলমত-নির্বিশেষে বিপুলসংখ্যক প্রবাসীর অশ্রুসিক্ত শ্রদ্ধা-ভালবাসা আর...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
20

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে

by admin
October 9, 2026
0
64

ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে অলি হাসান সৃজন ,স্টাফ রিপোর্টার সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নিখোঁজ হওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য...

রাজশাহীর মুদি দোকানদার কে হত্যার আসমি গ্রেপ্তার

রাজশাহীর মুদি দোকানদার কে হত্যার আসমি গ্রেপ্তার

by admin
September 29, 2026
0
16

রাজশাহীর মুদি দোকানদার কে হত্যার আসমি গ্রেপ্তার মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহীর বাকির মোড়ে আবদুল বারী নামের এক...

বিমানসেবিকাকে দেখে চমকে গেলেন বাবা, বিমানেই জড়িয়ে ধরলেন মেয়েকে

by admin
September 1, 2026
0
92

বাবা-মেয়ের সম্পর্কের আবেগ বরাবরই অন্যরকম। আর সেই সম্পর্কে হঠাৎ পাওয়া কোনো সারপ্রাইজ মুহূর্তকে করে তোলে আরও বিশেষ। তেমনই এক হৃদয়স্পর্শী...

মাদক ব্যবসায়ীদের লক্ষ্মীপুর ওসির কঠোর হুঁশিয়ারি: ‘হয় আত্মসমর্পণ, নয় এলাকা ছাড়া

মাদক ব্যবসায়ীদের লক্ষ্মীপুর ওসির কঠোর হুঁশিয়ারি: ‘হয় আত্মসমর্পণ, নয় এলাকা ছাড়া

by admin
August 23, 2026
0
12

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার : মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের উদ্দেশে কঠোর বার্তা দিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সোহেল আহম্মদ October 16, 2026
  • বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এ.কে. এম সাইফুল ইসলাম টিপু’র শারদীয় শুভেচ্ছা October 16, 2026
  • রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা October 16, 2026
  • যুবসমাজের প্রতি হাবিবুর রহমান রনি’র অনুপ্রেরণামূলক বার্তা—যোগ্যতা ও সৃজনশীলতায় পরিচিত হোন! October 16, 2026
  • ক্যান্সার, হৃদরোগ ও ডেঙ্গু রোগীদের জীবন রক্ষাকারী ফল নাগালের বাইরে October 16, 2026
  • সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির October 16, 2026
  • মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন October 16, 2026
  • শ্রমিক লীগ নেতা আজিজুল হক খোকনের জানাযায় সর্বস্তরের প্রবাসীর ঢল October 15, 2026
  • ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজের কাছে ডুবল ২ জাহাজ October 15, 2026
  • ২ হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরায়েল October 15, 2026
  • শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের ছুটি নিয়ে যা জানা গেলো October 15, 2026
  • পুরোপুরিভাবে শীত নামবে কবে জানালেন আবহাওয়াবিদরা October 15, 2026
  • ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ October 15, 2026
  • উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ October 15, 2026
  • বগুড়ার গাবতলি থেকে এক ভাই আমাদের মঞ্চে তার স্ত্রীর অত্যন্ত অন্যরকম চাঞ্চল্যকর একটি ছবি পাঠিয়েছেন October 15, 2026
  • নিজের সাথে নিজের কথা বলার এই প্রক্রিয়াকে ব্রোকা এরিয়া বলা হয়। October 15, 2026
  • ঢাকার নিকেতন থেকে আমাদের কাছে এক ভাই ও তার সুন্দরী ভাবী তাদের নিজেদের একটি অত্যন্ত রোমাঞ্চকর ও সুন্দর বাস্তব ছবি পাঠিয়েছেন, October 15, 2026
  • রংপুরে ৯৬৪টি পূজামÐপে দুর্গোৎসবের প্রস্তুতি October 15, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন

      October 16, 2026
      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে

      October 16, 2026
      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা?

      October 16, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d