Saturday, October 10, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

রাজশাহী-৩ আসনে পরিবর্তনের পুর্বাভাস আলোচনায় আসাদ-রেণী

admin by admin
May 6, 2023
in রাজনীতি, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
267
VIEWS
Share on FacebookShare on Twitter
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদীয় আসনের নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ দলীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আয়েন উদ্দিনের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে,হয়েছেন অনেকটা জনবিচ্ছিন্ন। ইতমধ্যে  আগামী সাধারণ নির্বাচনে তৃণমুলের নেতা ও কর্মী-সমর্থকেরা তার বিকল্প নেতৃত্ব দিতে দলের নীতিনির্ধারক মহলের কাছে আবেদন করেছেন,এতে প্রার্থী পরিবর্তনের পূর্বাভাস দিয়েছেন বলেও গুঞ্জন উঠেছে। এমপি আয়েন উদ্দিনের বিকল্প হিসেবে তারা বিশিষ্ট সমাজসেবক ও নারী নেতৃত্ব শাহীন আক্তার রেণী এবং জেলার সাবেক সম্পাদক আসাদুজ্জামান আসাদের নাম প্রস্তাব করা হয়েছে বলেও আলোচনা রয়েছে। তৃণমুলের অভিযোগ আয়েন এখন আওয়ামী লীগের আপদ। তার পরিবার তন্ত্রের জন্য স্থানীয় আওয়ামী লীগ কয়েক ভাগে বিভক্ত।
স্থানীয়রা জানান, সাংসদ আয়েন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ কৃষকের জমি দখল নিজেসহ তার লোকজন দিয়ে দলীয় নেতাকর্মীদের নির্যাতন, মোবাইল ফোনে হিন্দু সম্প্রদায়ের ধর্মকে আঘাত করে গালি দেওয়ার অভিযোগ উঠেছে। বিগত ২০২২ সালের ২৩ নভেম্বর বুধবার দুপুরে মোহনপুর উপজেলা চত্বরে এমপি আয়েন উদ্দীনের মদদে (সাবেক) এপিএস একরামুল হক বিজয়ের নেতৃত্বে প্রকাশ্যে মহিলা লীগের নেত্রী হাবিবাকে বেধড়ক পেটানো হয়েছে। এর প্রতিবাদে ভুক্তভোগী এই নেত্রী সেখানেই অনশনে বসেন। এরপর তাকে আবারো পেটাতে পেটাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এর আগে একই ঘটনার জেরে হাবিবাকে দুই দফা পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে নির্যাতন করার অভিযোগও রয়েছে এমপি আয়েনের বিরুদ্ধে বলে এলাকায় আলোচনা রয়েছে
ইতি পূর্বে দলীয় নেতাকর্মীরা নির্যাতনের প্রতিবাদ জানিয়ে, এমপি আয়েন উদ্দিনকে রাজাকার পুত্র অখ্যায়িত করে তার বিরুদ্ধে  সংবাদ সম্মেলন করেছেন। হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা সুরঞ্জিত বলেন, এমপি আয়েন উদ্দিনের নানা অনিয়ম-দুর্নীতি ও অশ্লীল কর্মকাণ্ডের কারণে আমরা দলের আদর্শিক নেতাকর্মীরা লজ্জিত। তিনি বলেন, আগামি নির্বাচনে এমন ঘৃনিত ব্যক্তিকে যেনো নৌকার টিকেট দেয়া না হয় তার দলের নীতিনির্ধারণী মহলের কাছে অনুরোধ করেছি। তিনি বলেন, এমপি আয়েন উদ্দিনের জামায়াত ও বিএনপিপ্রীতির কারণে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ক্ষতির মুখে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক মোহনপুর উপজেলা আওয়ামী লীগের এক জৈষ্ঠ নেতা বলেন, বর্তমান সাংসদ আয়েন উদ্দিনের স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র, অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-কমিশন বাণিজ্যে,ইউপি নির্বাচনে নিজের ভাইকে ও পৌরসভা নির্বাচনে জোরপুর্বক পচ্ছন্দের প্রার্থীকে বিজয়ী করা, সাধারণ মানুষের জমি দখল, দলের আদর্শিক, পরীক্ষিত, ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জামায়াত-বিএনপি মতাদর্শীদের সুবিধা দেয়া ও তার ভাই ভাতিজার অত্যাচার নির্যাতনে সাধারণ মানুষ অতিষ্ঠসহ ইত্যাদি নানা কারণে তার চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে, হয়েছে জনবিচ্ছিন্ন। এই নেতা আরো  বলেন, তাকে মনোনয়ন দেয়া হলে আওয়ামী লীগের আসন হারানোর আশঙ্কা রয়েছে, এমনকি দলের আদর্শিক ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা স্বপক্ষ ত্যাগ করে বিপক্ষে অবস্থান নিতে পারেন। এসব বিবেচনায় আমাদের একটাই দাবি এখানে নতুন মুখের আদর্শিক প্রার্থী চাই।
স্থানীয় সুত্রে জানা গেছে, আয়েন উদ্দিন এমপি হবার পরেই গড়েছেন  সম্পদের পাহাড়,  হয়েছেন বিপুল অবৈধ বিত্তবৈভবের মালিক। হঠাৎ করেই তার ফুঁলেফেঁপে ওঠা আলাদিনের চেরাগের গল্পকেও হার মানিয়েছেন। স্থানীয় নেতাকর্মীরা জানান, এসব নানা কারণে এমপি আয়েন অনেকটা জনবিচ্ছিন্ন পড়েছেন। আগামী সাধারণ নির্বাচনে তাকে যেনো নৌকার টিকিট দেয়া না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমুল বলে আলোচনা রয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, বিগত ২০১৩ সালের ২ ডিসেম্বরের হিসাবে তার বার্ষিক আয় ছিল পৌনে তিন লাখ টাকা। সম্পদ ছিল ১০ থেকে ১২ লাখ টাকার। ব্যাংকে ঋণ ছিল প্রায় ১৩ লাখ টাকা। পাঁচ বছরের মধ্যেই যেন জাদুর চেরাগে বদলে যায় তার সবকিছু। আয় বাড়ে ১৪ গুণের বেশি। সাত বছরে বেড়েছে প্রায় ১৯ গুণ। পাঁচ বছরে আর্থিক প্রতিষ্ঠানে জমা বেড়ে যায় সাড়ে ১২ গুণ। সাত বছরে তা ১৭ গুণ। সঙ্গে যুক্ত হয় অর্ধকোটি টাকা দামের গাড়ি, ঢাকা শহরে ফ্ল্যাট ও প্লট। ২০১৮ সালের ২৭ নভেম্বরের এ হিসাবে সব ঋণও হয়ে যায় তার পরিশোধ। ধনসম্পদে হঠাৎ ফুলে-ফেঁপে উঠেন। হিসাবের তথ্যগুলো তার নিজেরই দেওয়া। এর দুই বছরের মধ্যে তার আয় বাড়ে আরও দেড় গুণ। সম্পদ বাড়ে আরও সাড়ে চার গুণ। এর বাইরেও বিপুল সম্পদ রয়েছে তার। পাশাপাশি স্ত্রীও হয়েছেন বিপুল বিত্তের অধিকারী।মানুষের শত শত বিঘা ফসলি জমি দখল করার অভিযোগ রয়েছে আয়েন উদ্দিনের বিরুদ্ধে। খোঁজ পাওয়া গেছে প্রায় ৩০০ বিঘা আয়তনের তিনটি পুকুরের। এলাকায় করেছেন সুদৃশ্য ভবন, যা জলসাঘর হিসেবে পরিচিত। সেখানে প্রায় প্রতিদিনই রাজাদের আদলে নারী, মদ ও জুয়ার আসর বসে বলে এলাকাবাসীর দাবি। এর পাশেই ‘পার্ক’ করার নামে শতাধিক বিঘা নিচু জমি মাটি ফেলে উঁচু করেছেন। রোপণ করেছেন নানা প্রজাতির গাছ।
সরেজমিন রাজশাহী-৩ আসনের মোহনপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে অনেক জমির মালিকের সঙ্গে কথা হয় তারা জানান, জোর করে দখল নেওয়ার পর কোনো কোনো জমির মালিককে রেজিস্ট্রির বিনিময়ে দিয়েছেন নামমাত্র টাকা। কাউকে টাকাপয়সা কিছুই দেননি। দেবেন বলে ঘোরাচ্ছেন বছরের পর বছর। আয়েন উদ্দিন ২০১৩ সালে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় আয় দেখান কৃষি খাত থেকে ৫০ হাজার টাকা। ব্যবসা থেকে দুই লাখ ২৫ হাজার; পাশাপাশি চাকরি থেকে স্ত্রীর আয় দুই লাখ ২৮ হাজার টাকা। নিজের নগদ টাকা দুই লাখ এবং স্ত্রীর এক লাখ টাকা। নিজ নামে ব্যাংকে জমা ছিল চার লাখ টাকা। নিজের পাঁচ ভরি ও স্ত্রীর নামে ২০ ভরি স্বর্ণ দেখান। টিভি-ফ্রিজ ৬০ হাজার টাকা, খাট-আলমারি-শোকেস ৬০ হাজার টাকা। স্থাবর সম্পত্তি চার লাখ টাকার দুই বিঘা জমি, স্ত্রীর নামে ১২ লাখ টাকার ছয় কাঠা জমি। পৈতৃক যৌথবাড়িতে তখন তিনি বসবাস করতেন। প্রার্থীর নামে এক্সিম ব্যাংকে নিয়মিত ঋণ ও ব্যাংক গ্যারান্টি পাঁচ লাখ ৬৪ হাজার ৯০৬ টাকা ৯১ পয়সা। ব্যাংক গ্যারান্টি ছিল দুই লাখ ৪২ হাজার ৮৫০ টাকা। তবে তার আয়কর নথিতে ঋণ দেখান এক্সিম ব্যাংকে ১২ লাখ ৯৭ হাজার ৭৬৬ টাকা।আয়েন উদ্দিন এমপি হন এবং এর পরেই পাল্টে যায় সবকিছু। ২০১৮ সালের নির্বাচনে জমা দেওয়া হলফনামায় তিনি কৃষি খাতে আয় দেখান ১১ লাখ ৭০ হাজার টাকা। পাঁচ বছর আগের চেয়ে প্রায় সাড়ে ২৩ গুণ বেশি।আয়েন উদ্দিনের দেওয়া তথ্যমতে, ২০১৩ সালে এমপি হওয়ার পর তিনি মাছের ব্যবসা শুরু করেন এবং প্রতিবছর মৎস্য খাতে তার আয় হয় ২০ লাখ টাকা। যদিও মৎস্য খামারের কোনো সংখ্যা বা জমির পরিমাণ তিনি হলফনামায় উল্লেখ করেননি। এবার তিনি ব্যাংক আমানত দেখান এক লাখ ১৫ হাজার ৫০৬ টাকা। স্ত্রীর শিক্ষকতায় আয় দেখান সাত লাখ ২৭ হাজার ২৫০ টাকা। সংসদ সদস্য হিসেবে প্রাপ্ত সম্মানী দেখান ছয় লাখ ৬০ হাজার টাকা। নগদ টাকা দেখান তিন লাখ। স্ত্রীর নামে দেখান এক লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা দেখান ৪৩ লাখ ৮২ হাজার ৯২২ টাকা। স্ত্রীর নামে দেখান চার লাখ ৭৯ হাজার ৬৯১ টাকা। সঞ্চয়পত্র আগেরবার না থাকলেও এবার তিনি সঞ্চয়পত্র দেখান ১৫ লাখ টাকার। জীবন বীমা দুই লাখ ১৯ হাজার ৩০০ টাকার। আগে কোনো যানবাহন না থাকলেও এবার যানবাহন বাবদ ৫০ লাখ ৭৫ হাজার ৮৬৫ টাকা দেখান। নিজের নামে দুই লাখ ও স্ত্রীর নামে চার লাখ টাকার স্বর্ণ দেখান। কৃষিজমি অপরিবর্তিত দেখান। তবে যৌথ মালিকানায় নতুন সম্পত্তি দেখান ১২ বিঘা পাঁচ শতক জমি। ঢাকায় সংসদ সদস্য হিসেবে বরাদ্দ তিন কাঠা জমির দাম দেখিয়েছেন ছয় লাখ টাকা। এ ছাড়া স্ত্রীর নামে একটি ফ্ল্যাট দেখান ৩০ লাখ টাকা দামের। এ বিষয়ে জানতে চাইলে সাংসদ আয়েন উদ্দিন বলেন, ‘আমার সম্পদ আগে থেকেই ছিল। আমার বাপদাদাও সম্পদশালী মানুষ ছিলেন। এমপি হওয়ার আগেই আমি ঠিকাদারি করতাম বিভিন্নজনের লাইসেন্স দিয়ে। ব্যবসা-বাণিজ্য করেই সম্পদ হয়েছে। এমপি হওয়ার সঙ্গে সম্পদের সম্পর্ক নেই। চলতি বছরের ১৬ মার্চ  বুধবার  ঘাসিগ্রাম ইউনিয়নের তুলসীক্ষেত্রে দেখা যায় শত শত বিঘা জমি দখল :চারদিকে সবুজ ধানক্ষেত। শিব নদীর বাঁধসংলগ্ন বিলকুমারী বিলের একপাশে একটি ঝকঝকে তিনতলা ভবন। স্থানীয়রা বলেন ‘জলসাঘর’। ভবনের সামনে যতদূর চোখ যায় দেখা যায় বিশাল দিঘি। স্থানীয়রা জানান, এই দিঘির আয়তন প্রায় ১০০ বিঘা। এর পাশেই অন্তত আরও ১০০ বিঘা জমি মাটি ভরাট করে রাখা। এখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে। গ্রামবাসীকে সাংসদ আয়েন উদ্দিন জানিয়েছেন, এখানে একটি পার্ক করা হবে।আরেকটু এগিয়ে গেলে মাইল্যার বিল ও ডাইং বিল। এখানে ২০০ বিঘা আয়তনের আরও দুটি দিঘির খোঁজ পাওয়া গেল আয়েন উদ্দিনের। তবে এসব কোনো জমিই আগে ছিল না তার। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমবার এমপি হওয়ার পরই আয়েন উদ্দিনের চোখ পড়ে এসব বিলে। আগে বর্ষায় এসব বিলের পানিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন এ অঞ্চলের হাজার হাজার জেলে। কিন্তু আয়েন উদ্দিন সাংসদ হওয়ার পর বিলে আর কোনো জেলেকে নামতে দেন না। নিজেই মাছ চাষ করেন। তার বড় ভাই আজহারুল ইসলাম বাবলু, তার চাচাতো ভাই বিজয় ও অভয় বিলের মাছ চাষ কার্যক্রম নিয়ন্ত্রণ করেন।নাম প্রকাশ না করার শর্তে একাধিক বাসিন্দা জানান, এসব বিল বর্ষার আট মাস থাকে আয়েনের দখলে। পানি শুকালে জমির মালিক শুধু ধান চাষ করার সুযোগ পান। ২০১৮ সালে দ্বিতীয়বার এমপি হওয়ার পর এই বিলের জমিতে পুকুর ও পার্ক করার নামে দখল শুরু করেন আয়েন উদ্দিন। স্থানীয়রা অভিযোগ করেছেন, জমিগুলোতে পুকুর কাটা কিংবা পার্কের নামে মাটি ভরাটের আগে মালিকের সঙ্গে কোনো আলোচনা বা মূল্য নির্ধারণ করেননি আয়েন উদ্দিন। তিনি উপস্থিত থেকে ‘লাল নিশান’ টানিয়ে সীমানা নির্ধারণ করেন। এবং সরকারি অর্থ ব্যয় করে নিজের ব্যক্তিগত কাজ করেন।একজন বলেন, প্রাচীনকালে রাজারা ঘোড়া ছেড়ে দিত। যতদূর ঘোড়া যেত, ততদূর রাজার সীমানা হতো। এমপি আয়েন ঘোড়া ছাড়েননি, তিনি লাল নিশান টানিয়ে দেন। জমির মালিকদের কাউকে কিছু না জানিয়ে পুকুর করতে থাকেন। ঘাসিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বকুলের নেতৃত্বে আয়েন উদ্দিনের বিরুদ্ধে আন্দোলনও করেছিলেন জমির মালিকরা। কোনো প্রতিকার পাননি তারা। মহিষকুণ্ডির গ্রামের মুদি দোকানি অখিল চন্দ্র দাস বলেন, “আমার অনুমতি ছাড়াই ৪৮ শতক জমিতে পুকুর খনন করা হয়। জমি দিতে রাজি হইনি। তখন আমাকে বলা হয়েছে, অন্য জায়গায় আমাকে জমি দেবেন। দুই বছর ধরে জমি তার দখলে। আমাকে টাকাও দেননি, জমিও দেননি। এখন জমি ফেরত চাইতে গেলে আমাকে ধমক দেন। বলেন, ‘সামান্য জমি নিয়ে এত কথা বলিস কেন? দিয়ে দেব।’ দিচ্ছেন না। পুকুর খননের সময় ডিসি-এসপিকে অভিযোগ করেও কোনো ফল পাইনি।মোহনপুরের চক কৃষ্ণপুরের ৮০ বছরের আহমেদ আলী বলেন, “আমাদের ৮৬ শতক জমি এমপি হুমকি দিয়ে ১০ হাজার টাকা শতাংশ দর ধরে রেজিস্ট্রি করে নিয়েছেন। এমপির লোকেরা বলে, ‘নিলে নিবি, না নিলে চলে যা।’”চোখ মুছতে মুছতে আহমেদ আলী বলেন, ‘১৯২০ সালে দাদার নামে রেকর্ড ছিল জমিটা। খুব সুন্দর ধান হতো। এই ধানই বছর ধরে খেতাম। আমাদের না জানিয়েই পুকুর করে ফেলল। এমপির সঙ্গে কি আমরা পারব? বেকায়দায় পড়ে দিতে বাধ্য হলাম। জমিটার কথা মনে হলে খুব কষ্ট হয়।’একই গ্রামের আবদুস সামাদ বলেন, “আমরা জমি দেব না, কিন্তু তারা চারপাশে পাড় বেঁধে পুকুর কেটে ফেলেছে। আমাদের জমি মাঝখানে। পুকুর কাটায় তো জমিতে যেতে পারব না। তখন এমপি বলেন, ‘জমিটা দিয়ে দাও। ১০ হাজার টাকা শতক দাম দেব।’ আমরা বলি, ১০ হাজার টাকা শতক জমি আছে? তখন তিনি বলেন, ‘না দিলে যাও।’ কোনো প্রতিবাদ করতে পারিনি। এমপি প্রভাবশালী মানুষ।”রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আলবেরুনী ফারুক বলেন, ‘আমাকে না জানিয়ে আমাদের পাঁচ কাঠা জমিতে পুকুর খনন করেছেন আয়েন উদ্দিন। পরে জানতে পেরে অভিযোগ করেছিলাম। তিনি আমাদের কিছু টাকা দিতে চান। আমরা সেই টাকা নিইনি।’ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শেখ হাবিবা বলেন, ‘এলাকার মানুষের জমি দখল করাই এমপির প্রধান কাজ। তার বাবার পৈতৃক সম্পত্তি কয় বিঘা আছে? অধিকাংশ কৃষকের জমি জোর করে দখল করা হয়েছে। কয়েকজনকে কিছু টাকা দিয়েছে। যারা দুর্বল তাদের জমি জবরদখল করে নিয়েছে। এলাকার মানুষের শান্তি কেড়ে নিয়েছে আয়েন উদ্দিন ও তার লোকজন।’সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বকুল বলেন, ‘আয়েন উদ্দিন এমপি হয়ে তিনশ বিঘা আয়তনের তিনটি পুকুর কেটেছে। পুকুরের এসব জমি অধিকাংশই মানুষের কাছ থেকে দখল নিয়েছে। প্রায় দুই হাজার বিঘা আয়তনের বিলকুমারী, শুঁটকি বিল দখল করে বর্ষায় মাছ চাষ করে। ডুবির বিলেও একইভাবে মাছ চাষ করে। আর এলাকার জেলেরা বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছে।’ এসব বিষয়ে সাংসদ আয়েন উদ্দিনের ভাষ্য, ‘জমি দখলে নেওয়ার অভিযোগ ভিত্তিহীন। এখানে জমির সর্বোচ্চ দাম ৮ থেকে ৯ হাজার টাকা শতাংশ। আমি ১০ হাজার টাকা শতক দর ধরে কিনেছি। কারও কাছে জোর করে জমি নিইনি। যারা বিক্রি করেছেন, তারা জমির ন্যায্য দাম পেয়েছেন। যারা লিজ দিয়েছেন, তারা বছরে বছরে লিজের টাকা পান। তিনতলা ভবনটি কফি হাউস করার জন্য করেছি। সেখানে মানুষ নামাজও পড়ে। নাচ-গান-জুয়ার আসর বসানোর অভিযোগ ভিত্তিহীন।’ তিনি বলেন, ‘এখানে মৎস্য ও কৃষি পার্ক করব। বাচ্চাদের রাইড থাকবে।’ তবে এসব সম্পদের হিসাব আয়েন উদ্দিনের হলফনামা বা আয়কর বিবরণীতে নেই। আছে কর ফাঁকি :আয়েন উদ্দিন ২০০৯-১০ সালে প্রথম আয়কর দেন। তখন নগদ টাকা দেখান দুই লাখ ৭৫ হাজার টাকা। মোট সম্পদ দেখান পাঁচ লাখ ৯৫ হাজার টাকা। এক্সিম ব্যাংকে তার ঋণ ছিল ১২ লাখ ৯৭ হাজার ৭৬৬ টাকা।বিভিন্ন স্থানে পুকুরসহ বিভিন্ন উদ্দেশ্যে যেসব জমি কিনেছেন বলে আয়েন উদ্দিন স্বীকার করেছেন, সেসব জমি তিনি আয়কর বিভাগে প্রদর্শন করেননি।এছাড়াও পৈতৃক ভিটায় প্রায় অর্ধকোটি টাকায় করেছেন নতুন দ্বিতল ভবন। এটাও আয়কর বিভাগকে দেখাননি। বিলকুমারী বিলে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘জলসাঘর’খ্যাত তিনতলা ভবনটি আয়কর বিভাগকে দেখাননি। রাজশাহীর তেরখাদিয়া হাউজিংয়ে প্রায় ৩০ লাখ টাকায় তিনি গৃহায়ন ও গণপূর্তের পাঁচ কাঠার প্লট কিনলেও তা আয়কর বিভাগে প্রদর্শন করেননি। ২০১৫ সালে ৫০ একর এবং ২০১৭ সালে ২৭ দশমিক ৮৯ একর জমি লিজ দেখালেও কোনো লিজমূল্য দেখাননি আয়কর বিভাগকে। সরকরি শুল্ক্কমুক্ত অর্ধকোটি টাকার গাড়ির বাইরেও একটি নোয়া মডেলের মাইক্রোবাস ব্যবহার করেন আয়েন উদ্দিন। তবে তা তিনি আয়কর বিভাগকে দেখাননি। ২০২০ সালে আয়েন উদ্দিনের দাখিল করা আয়কর বিবরণীতে দেখা যায়, তিনি ২২ লাখ ৮২ হাজার ৮৯২ টাকা এমপি হিসেবে সম্মানী পেয়েছেন বলে উল্লেখ করেছেন। ২০১৮ সালে তার এ সম্মানী দেখিয়েছিলেন ছয় লাখ ৬০ হাজার টাকা। মাত্র দুই বছরে তার সম্মানী প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে উল্লেখ করেছেন।এ ছাড়া আয়কর বিবরণীতে তিনি ওই বছর সঞ্চয়পত্রের সুদ হিসেবে এক লাখ ১০ হাজার ৪০০ টাকা পেয়েছেন বলে উল্লেখ করেছেন। কৃষি খাত থেকে আট লাখ ৭০ হাজার টাকা আয় দেখিয়েছেন। মৎস্য খাত থেকে আয় দেখান ২০ লাখ টাকা। ২০২০ সালে তিনি তার মোট সম্পদ দেখিয়েছেন এক কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৩৪০ টাকার। এর মধ্যে নগদ টাকা রয়েছে ৯৩ লাখ ৯১ হাজার টাকা। ২০২১ সালে তিনি আয়কর রিটার্ন দাখিল করেননি। এসব বিষয়ে আয়েন উদ্দিনের ভাষ্য, ‘আমার পৈতৃক বাড়ি এবং বিলকুমারী বিলের তিনতলা ভবনটি আয়কর বিভাগকে দেখানোর মতো সম্পদ নয়। যেসব সম্পদ দেখানোর মতো তার সবই দেখানো হয়েছে।’ তোরা শালা ক্রিমিনাল’ :গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় সাংসদ আয়েন উদ্দিনের একটি অডিও। এতে রায়ঘাটি ইউনিয়নের মনোনয়ন চাওয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি সুরঞ্জিত সরকারকে তিনি বলেন, ‘তোরা জাইত হিন্দু, তোরা শালা ক্রিমিনাল।’ সুরঞ্জিতকে গালাগালিও করেন এমপি। সুরঞ্জিত সরকার অভিযোগ করেন, ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি আয়েন উদ্দিনের ক্যাডাররা তাকে মারধর করে পঙ্গু করে দেয়। তিনি বলেন,  মোহনপুর সরকারি কলেজের ৭৫ তম বর্ষপুর্তি উপলক্ষে জুবলী-২৩ অনুষ্ঠানে তিনি ব্যাপক চাঁদাবাজি করেছেন।
এ বিষয়ে আয়েন উদ্দিন বলেন, ‘সুরঞ্জিতকে হিন্দুরাই মেরে পঙ্গু করেছে। আমার কোনো লোক তাকে মারধর করেনি।’ তিনি বলেন, ‘কথা বলার প্রেক্ষাপটে হিন্দুরা ক্রিমিনাল বলেছিলাম।’ দখল-সংস্কৃতি বাবার আমল থেকেই :আয়েন উদ্দিনের বাবার নাম হবিবর রহমান। এলাকায় পরিচিত হবির মণ্ডল হিসেবে। প্রভাষক মো. বাবলুর রহমানের লেখা ‘একাত্তরের মোহনপুর’ বইয়ে ঘাসিগ্রাম ইউনিয়নের মহিষকুণ্ডি গ্রামের শান্তি কমিটির তালিকায় হবির মণ্ডলের নাম ৩ নম্বরে রয়েছে। তার দুলাভাই আবদুস সালামের বাবা আবদুর রহমান মণ্ডলের নাম রয়েছে ৯ নম্বরে।মোহনপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুরঞ্জিত সরকার বলেন, মুক্তিযুদ্ধের সময় মহিষকুণ্ডিতে রাজেশ্বর চন্দ্র সাহা নামের এক জমিদারের বসবাস ছিল। আয়েন উদ্দিনের বাবা ও তার দুলাভাই সালামের বাবা আবদুর রহমান মণ্ডল সেই হিন্দু জমিদারবাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে রাজেশ্বর ভারতে পালিয়ে আশ্রয় নিলে তার বাড়ি ও জমি দখলে নেন হবির মণ্ডল ও আবদুর রহমান। দেশ স্বাধীনের পরে রাজেশ্বর এসে দেখেন, তার সব জমি দখল হয়ে গেছে। এসব জমি আয়েন উদ্দিনের পরিবারের দখলে রয়েছে।মোহনপুর উপজেলার সাবেক এক মুক্তিযোদ্ধা কমান্ডার (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আয়েন উদ্দিনের বাবা শান্তি কমিটির নেতা ছিলেন। ভারতে যাওয়ার আগে হবির মণ্ডলকে (হবিবুর রহমান) বলেছিলাম রাজাকার পদ থেকে পদত্যাগ করতে। পরে ভারত থেকে এসে শুনেছি যে তিনি পদত্যাগ করেননি; বরং লুটপাট করেছিলেন। এটা সর্বস্তরের মানুষ জানে।’এ বিষয়ে সাংসদ আয়েন উদ্দিন বলেন, ‘আমার বাবা ইউপি সদস্য ছিলেন। এ কারণে পাকিস্তানিরা এমনিতেই জোর করে শান্তি কমিটির সদস্য করেছিল।’ তার দাবি, ‘আমি এমপি হওয়ার পর একটি মহল আমাকে হেয় করতে বইটি লিখিয়েছিল।’ তিনি বলেন, ‘রাজেশ্বরের জমি আমরা কিনেছি। আমাদের মতো অনেকেই তার জমি কিনেছেন। দখলের অভিযোগ সত্য নয়। এবিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মোহনপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের আগের কমিটির শ্রমবিষয়ক সম্পাদক সুরঞ্জিত সরকার বলেন, বর্তমান এমপি আয়েন উদ্দিনের ক্ষমতার দাপট, দখল বাজি, নিয়োগ ও ডিও বাণিজ্য, একাধিক খলিফা সৃষ্টি, স্থানীয় নির্বাচনে প্রভাব বিস্তার, সরকারি অর্থ ব্যয়ে নিজের বাগানবাড়ীসহ নানা অনিয়ম-দুর্নীতি এবং তার আত্মীয়-স্বজনদের জুলুম-নির্যাতনের কারণে তিনি এলাকায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তিনি বলেন, তার পরিবর্তে নতুন নেতৃত্ব মনোনয়ন দেবার জন্য তারা দলের নীতিনির্ধারণী মহলের কাছে অনুরোধ করেছেন। এবিষয়ে রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি বলেন,এমপি আয়েন উদ্দিনের চরম ইমেজ সঙ্কট দেখা দিয়েছে। তিনি বলেন, আমরা আশাবাদী এবার এখানে জাতীয় চার নেতার পরিবার থেকে কাউকে মনোনয়ন দেয়া হোক। কারণ আয়েন উদ্দিন এমপিকে এবার মনোনয়ন দেয়া হলে তাকে ঠেকাতে আওয়ামী লীগের একাংশের নেতা ও কর্মীসমর্থকদের  নৌকার বিপক্ষে অবস্থান নেয়ার আশঙ্কা রয়েছে।#
Post Views: 800

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

by admin
October 9, 2026
0
6

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও সামাজিক...

বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব

বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব

by admin
October 8, 2026
0
18

বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকায় ছোট ভ্যান গাড়িতে বাদাম...

নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি।

নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি।

by admin
October 8, 2026
0
13

নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:এস এ...

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক

by admin
October 7, 2026
0
21

  সাধীন আলম হোসেন লালপুর নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে মেয়ে সেজে ইতালি প্রবাসীর সঙ্গে অনলাইনে বিয়ে এবং প্রতারণার মাধ্যমে অর্থ...

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত

by admin
October 7, 2026
0
20

  কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া উপজেলার ৫নং গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৭ অক্টোবর...

রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন

by admin
October 7, 2026
0
16

  মো: গোলাম কিবরিয়া ​ রাজশাহীর জেলা প্রতিনিধি রাজশাহীতে কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026
  • কালীগঞ্জে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে সরকারের অনুদানের চেক বিতরণ October 7, 2026
  • রামগড় বিজিবির ব্যবস্থাপনায় জব্দকৃত তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস October 7, 2026
  • বিরামপুরে স্কুলের রাস্তা দখল করে প্রাচীর নির্মাণ October 7, 2026
  • লালপুরে মেয়ে সেজে প্রতারণা, বাপ-বেটা আটক October 7, 2026
  • কচুয়ায় গোপালপুর ইউনিয়ন বিএনপির যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত October 7, 2026
  • চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা October 7, 2026
  • ভুল চিকিৎসার সংবাদ করায় প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যেতে বললেন নারী চিকিৎসক October 7, 2026
  • রাজশাহীতে ভৃয়া সাংবাদিকদের বিরুদ্ধে মানববন্ধন October 7, 2026
  • প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়েছে মাদক কারবারিরা October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

      October 9, 2026
      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

      October 9, 2026
      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

      October 9, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d