Saturday, October 17, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home রাজনীতি

রাজশাহী-৪ আসনে চ্যালেঞ্জের মুখে এমপি এনামুল ? 

admin by admin
October 22, 2023
in রাজনীতি, রাজশাহী বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter
আলিফ হোসেন, তানোরঃ
রাজশাহী-৪ আসনে তিনবারের সাংসদ প্রকৌশলী এনামুল হক। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এবার তার বিরুদ্ধে প্রকাশ্য মাঠে নেমেছেন দলটির চারজন নেতা। এরা হলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু ও অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি পিএম শফিকুল ইসলাম শফি। প্রকাশ্যে সমাবেশ করে এমপির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী নির্বাচনে তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন এই চার নেতা। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ এনামুল হককে এবার মনোনয়ন যুদ্ধে  কঠিন চ্যালেঞ্জের মূখে পড়তে হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
জানা গেছে, রাজশাহী-৪ আসনে টানা তিনবারের নির্বাচিত সাংসদ এনামুল হক।
রাজনৈতিক অঙ্গনে তার ইতিবাচক দিক রয়েছে, তবে নেতিবাচক দিকও কম নয়।
ফলে যেই আসনে এক সময়  এমপি এনামুল হক ছিলেন অপ্রতিদ্বন্দী নেতৃত্ব ও ছিল একচ্ছত্র আধিপত্য। এখন সেই আসনে তাকেই টেক্কা দিতে মাঠে নেমেছেন তার এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর তৃণমুলের নেতা
জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু ও অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, তাহেরপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং আওয়ামী  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি পিএম শফিকুল ইসলাম শফি। এমপি এনামুলের সুখের ঘরে এখন জ্বলছে  দুুঃখের আগুন
বলে মনে করছেন তৃণমুলের  নেতা ও কর্মী-সমর্থকেরা।
স্থানীয় নেতাকর্মীরা জানান, এমপি মনোনয়ন প্রত্যাশী এই চার নেতা দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শুরু করেছেন। তাদের তৎপরতায় বাগমারা আওয়ামী লীগে  স্পষ্টত বিভক্তি দেখা দিয়েছে। এমপি এনামুলের বিরোধীতা করে এসব নেতার সঙ্গে প্রকাশ্যে মাঠে সরব স্থানীয় আওয়ামী লীগের প্রথম সারির একাধিক জৈষ্ঠ নেতা ও কর্মী-সমর্থকগণ। এদিকে পরিস্থিতি উপলব্ধি করে  নিজ নির্বাচনী এলাকায় ঘন ঘন রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত হয়ে উঠেছেন সাংসদ এনামুল। তবে আশাব্যঞ্জক সাঁড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে না। এছাড়াও ঐক্যের আহবান
আহবান জানিয়ে তিনি তার
বিরোধীদের সঙ্গে বৈরী সম্পর্কের অবসান ঘটাতে ঐক্যে গড়ে তুলেছেন। তবে সেই ঐক্যের আড়ালে বাজছে অনৈক্যর সুর।এমপিবিরোধী অনুসারী নেতা-কর্মীরা বলছে, কাঁচের পাত্র ভাঙলে জোড়া দেয়া যায়,তবে তার দাগ থেকে যায়। ঠিক তেমনি এমপির সঙ্গে দীর্ঘদিনের বিরোধে তাদের মধ্যে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সেটিও ভোলার নয়।যে কারণে ঐক্যের আড়ালে অনৈক্যের সুর বাজছে। এদিকে নিজের টলমল অবস্থা শক্ত করতেই এমপি এনামুলের এমন ঘন ঘন কর্মসূচিতে অংশ নেয়া বলে মনে করছে এমপিবিরোধী
নেতাকর্মীরা।
তৃণমূলের অভিমত, এমপি এনামুলের রাজনৈতিক ক্যারিয়ার পড়েছে ঝুঁকির মূখে দলীয় মনোনয়ন নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। ইতমধ্যে আওয়ামী লীগের আদর্শিক, প্রবীণ-ত্যাগী-পরিক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা
তাকে ত্যাগ করেছে পাশপাশি তৃণমূলের
সিংহভাগ তার ওপর থেকে মূখ ফিরিয়ে নিয়েছে এতে দলে তাঁর নেতৃত্ব টিকিয়ে রাখায় কঠিন হয়ে পড়েছে।
রাজশাহী জেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক এক জৈষ্ঠ
নেতা বলেন, যার বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয়-প্রশয় দেয়ার অভিযোগ
রয়েছে তাকে আওয়ামী লীগ এবার আর মনোনয়ন দিবেন না বলেই তাদের বিশ্বাস আর যদি দেয়া হয় তাহলে ফলাফল হবে ব্যর্থ।
বাগমারা আওয়ামী লীগের নেতা ও এমপি হিসেবে এনামুল দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তাঁর ঘনিষ্ঠ কিছু অনুগতদের ওপর
নির্ভর করে চলেছেন। কিন্ত্ত দলের প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ
নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে অবমূল্যায়ন করেছেন। এছাড়াও
তাঁর বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয়-প্রশয়, অনিয়ম-দূর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের কথা নির্বাচনী এলাকার মানুষের মূখে মূখে প্রচার রয়েছে। আবার স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, আত্মীয়করণ, অনুপ্রবেশকারী হাইব্রিড ও সুযোগসন্ধানীদের অধিক মূল্যায়ন
করা হলেও প্রবীণ,ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
স্থানীয় আওয়ামী লীগের প্রবীণ ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীর সঙ্গে এমপি এনামুলের প্রতিনিয়িত দুরুত্ব বাড়ছে।
রাজশাহীর অধিকাংশ সাংসদ, জেলা, উপজেলা, পৌরসভা ও স্থানীয়
আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা তাকে প্রায় ত্যাগ করেছেন। পাশাপাশি তৃণমূলের একটি বড় অংশও মূখ ফিরিয়ে নিয়েছে। ইতমধ্যে বাগমারা উপজেলা ও তাহেরপুর পৌরসভা আওয়ামী লীগের বড় অংশের নেতাকর্মীগণ ঐক্যবদ্ধ হয়ে
আগামি সংসদ নির্বাচনে বাগামারায় আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের দাবি করে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন করেছে। এমনকি প্রার্থী পরিবর্তন করা না হলে এমপি
এনামুলবিরোধীরা তাকে পরাজিত করে প্রতিশোধ নিতে স্বাপক্ষ ত্যাগ করতে পারেন বলেও শোনা যাচ্ছে । এসব বিবেচনায় এবার তিনি আওয়ামী রীগের মনোনয়ন পেতে ব্যর্থ হবেন বলে সাধারণের মধ্যে আলোচনা হচ্ছে। বাগমারা উপজেলা আওয়ামী লীগ ও
সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মী-ড়সমর্থকগণের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। এবিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের  সহসভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাকিরুল ইসলাম সান্টু বলেন, ইঞ্জিনিয়ার এনামুল হক  তিন মেয়াদে সাংসদ।  এক সময় তাঁর প্রতিদ্বন্দী কেউ ছিলনা। তিনি বলেন, তিনি তৃণমুল নেতাকর্মীদের মূল্যায়ন করেন নি। এজন্য আওয়ামী লীগের  নেতাকর্মীরা এখন আর তাকে চায় না। তিনি অভিযোগ করে বলেন, এমপি  তাঁর ক্ষমতার জোরে বাগমারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন। তিনি এখানে আওয়ামী লীগ  ও অঙ্গসংগঠনের কমিটির নামে বির্তকিতদের দ্বারা পকেট কমিটি করে রেখেছেন। প্রবীণ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বাদ দিয়ে নিজের অনুগতদের  পদ দিয়েছেন। এবিষয়ে তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ বলেন, রাজনীতির মাঠে এমপি এনামুল হকের চরম ইমেজ সংকট দেখা দিয়েছে  তিনি অনেকটা জনবিচ্ছিন্ন তার আগের সেই জনপ্রিয়তা এখন নেই। যে কারণে অধিকাংশ নেতাকর্মী তাঁর বিকল্প নেতৃত্বর দাবি করছেন। এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোনে কল গ্রহণ না করায় এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।#
তানোর প্রতিনিধি
Views: 390

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন 

সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন 

by admin
October 17, 2026
0
2

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী জেলা প্রশাসক(ডিসি) কার্যালয়ের সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে বিভিন্ন ফেসবুক পেইজে যেসব তথ্য প্রচার করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা,ভিত্তিহীন,...

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন,

by admin
October 16, 2026
0
19

মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নেত্রকোনা মদন...

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে পিছু হটেছে সরকার: মামুনুল হক

by admin
October 15, 2026
0
18

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বর্তমান ক্ষমতাসীন সরকারের সঙ্গে বিরোধী দলগুলোর অবস্থান সম্পূর্ণ বিপরীত মেরুতে। সংবিধান সংস্কার...

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনিত হলেন মনজুর চৌধুরী

by admin
October 15, 2026
0
18

    হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের জরুরি কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের সিনিয়র সহসভাপতি মঞ্জুর চৌধুরীকে রবিবার...

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

মদনে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া,

by admin
October 15, 2026
0
12

  মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড়...

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার

by admin
October 15, 2026
0
13

  উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর October 17, 2026
  • সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন  October 17, 2026
  • সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু October 17, 2026
  • দ্রব্যমূল্যের চাপে জনজীবন বিপর্যস্ত: স্বস্তি ফিরবে কবে সাধারণ মানুষের জীবনে? October 17, 2026
  • সাদুল্লাপুর উপজেলায় ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ October 17, 2026
  • ইনানীতে আগুন: রিসোর্ট ম্যানেজার সুমন আটক October 17, 2026
  • মুক্তি পেলেন নেহা, আটকের পর অভিজিৎ কোথায় জানে না কেউ October 17, 2026
  • ডেঙ্গু পরিস্থিতি দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী October 17, 2026
  • সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর October 17, 2026
  • ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৭ জনের, নতুন শনাক্ত ১৮৭২ October 17, 2026
  • আজ বিশ্ব ট্রমা দিবস দেশে সড়ক দুর্ঘটনায় দিনে ৬৬ মৃত্যু October 17, 2026
  • পাঁচ দিনে চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি October 17, 2026
  • চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি October 17, 2026
  • আজ দেশে সোনার ভরি কত October 17, 2026
  • কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে দাঁড়াল ১০ জনে October 17, 2026
  • “যখন আমাদের আটক করা হয়, বাসে কোনও মহিলা পুলিশ ছিল না October 17, 2026
  • গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট October 17, 2026
  • তাজমিনের কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা October 17, 2026
  • সুনামগঞ্জে সড়ক র্দূঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক সুবিনয়ের অপারেশনের জন্য দু”লাখ টাকা আর্থিক সহায়তার আবেদন October 16, 2026
  • নকলায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে October 16, 2026
  • আরব ভূরাজনীতির নতুন সমীকরণ: ইয়েমেন সংঘাত কি সৌদি আরবের গোত্রীয় রাজতন্ত্রের অন্তিম ঘণ্টা? October 16, 2026
  • চৌদ্দগ্রামে লক্ষণ চন্দ্র সূত্রধরকে বিদায়ী সংবর্ধনা October 16, 2026
  • সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত October 16, 2026
  • মালয়েশিয়ার শ্রমবাজার চালুর সম্ভাবনা ঘিরে সতর্ক থাকার আহ্বান রিক্রুটিং উদ্যোক্তা এমডি: সিফাত হোসাইন_ October 16, 2026
  • মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. October 16, 2026
  • মদন পৌরবাসীকে শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান চন্দন, October 16, 2026
  • হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ October 16, 2026
  • চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক October 16, 2026
  • ভোলাহাটে জৈবসার প্রয়োগের পর কৃষকের ২ বিঘা জমির শসার চারা নষ্ট, দিশেহারা সমির October 16, 2026
  • হাতিয়ার বুড়িরচরে চেয়ারম্যান পদে আলোচনায় ফারুক আল ফাহাদ দলীয় সমর্থন পাওয়ার প্রত্যাশা October 16, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

      নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামানকে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ বিআরজেইউর

      October 17, 2026
      সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন 

      সার্ভেয়ার মিজানুর রহমানকে নিয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন 

      October 17, 2026
      সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

      সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি নোয়াখালীতে ব্র্যাক হেলথকেয়ারের যাত্রা শুরু

      October 17, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d