ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে ১০ পিস ইয়াবাসহ মোঃ নূরে আলম নয়ন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা শহরের বাদুরতলা সড়কের মুখ এলাকার মোটর সাইকেল স্ট্যান্ডের জননী জুয়েলার্স’র সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ নূরে আলম বাইপাস মোড় এলাকার মানিক মোড়লের ছেলে। রাজাপুর থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, নূরে আলম বাইপাস এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে তার নামে এসআই মহিউদ্দিন বাদি বাদি হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়ছে। মাদক বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।...








