ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে চলতি মৌসুমে উফসি আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক ৮শ’ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। ইউএনও নুসরাত জাহান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার লাইজু ও কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজ প্রমুখ। জানা গেছে, উপজেলার ৬ ইউনিয়নের ৮শ কৃষকের মাঝে আমন বীজ ৫ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি বিতরন করা হয়েছে।
দুমকিতে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে জমি দখলের চেষ্টা, সংঘর্ষে আহত ১: ৯৯৯-এ কলে রক্ষা, থানায় অভিযোগ
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে পৈতৃক জমি জোরপূর্বক দখলের চেষ্টা, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।...








