জাকির সিকদার, রাজাপুর উপজেলা প্রতিনিধি ঃঃঃঃঝালকাঠির রাজাপুরের
সনাতন ধর্মালম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে নিজ নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের মাঝে চার দিনের সফরে এসেছেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বজলুল হক হারুন।
সফরের প্রথমদিন ১ অক্টোবর শনিবার সন্ধ্যায় রাজাপুর-কাঠালিয়া দুই উপজেলার দলীয় নেতাকর্মী, সুধীজন, হিন্দু ধর্মালম্বীদের গন্যমান্য ও ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। উপজেলার গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি নিজ বাড়িতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বজলুল হক হারুন এমপি।
এ সময় বজলুল হক হারুন এমপি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দুর্গোৎসব পালিত হবে এটাই আমাদের কাম্য। যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ পূজা মন্ডপে ঘুরতে আসাটা বাঙালীর ঐতিহ্য। আইন শৃঙ্খলা রক্ষা ও প্রতিটি মন্ডপে শান্তিপুর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীদের সতর্ক প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশরত্ম শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সকল ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় উৎসব সুষ্ঠু-সুন্দর ভাবে পালন করতে পারে।’
মতবিনিময় সভা শেষে এমপি বজলুল হক হারুনের পক্ষ থেকে রাজাপুর-কাঠালিয়া দুই উপজেলার সকল পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেন। সকল পূজা মন্ডপ কমিটির হাতে এমপি হারুন পৃথক ভাবে অনুদানের অর্থ তুলে দেন।
এ সময় রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, সদস্য সচীব নিত্যান্দনাথ সাহা এবং হিন্দু-বৈদ্য-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতা কর্মী এছাড়াও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Views: 278
Related