সহবাসের উত্তম সময়
কোনো প্রকার বদ খেয়াল ও কু-চিন্তা-ভাবনা ছাড়াই সহবাসের প্রতি যখন আগ্রহী হয়ে উঠবে , তখনই সহবাস করার উত্তম সময়। তদ্রুপভাবে পেটের খাবার হজম হওয়ার পরও সহবাস উত্তম। কেননা ভরপেটের সহবাসে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। পুরুষের বীর্য তরল ও পাতলা হওয়ার যতগুলো মাধ্যম রয়েছে, তন্মধ্যে ভরপেটে সহবাসও একটি মাধ্যম। এজন্য খাবারের দু-ঘণ্টা পরে সহবাস করবে। খাবার হজমের পর যে সহবাস করা হয় এবং এর দ্বারা যদি সন্তান জন্মগ্রহণ করে, সে সন্তান বুদ্ধিমান, জ্ঞানী, চালাক-চতুর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
হযরত মূসা কাযিম রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাতের প্রথমাংশে নয় বরং রাতের শেষভাবে সহবাস করবে। কেননা, এ সময় সহবাস করলে সব ধরণের আনন্দ ও তৃপ্তি পাওয়া যায়। দিনের তুলনায় রাতে সহবাস উত্তম । যেসব লোক সারা দিন কাজ-কামে খুব ব্যস্ত থাকে, তাদের জন্য রাতের প্রথম দিকে শুয়ে পড়া উত্তম। রাতের শুরুতে আরাম এবং শেষ রাতে স্ত্রী সহবাস করবে।








