Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

রাত পোহালেই ভোটগ্রহণ দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয়, তবুও সংশয়

admin by admin
January 6, 2024
in জাতীয়, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

সংসদ নির্বাচন ঘিরে সারাদেশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার-ভিডিপির পাশাপাশি মাঠে রয়েছেন সশস্ত্র বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দেখা গেছে নিরাপত্তা টহল ও তল্লাশি। সেই সঙ্গে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। গুজব ঠেকাতে অনলাইনেও চলছে নজরদারি।

সংশ্লিষ্টরা বলছেন, ভোটকেন্দ্র ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনী সজাগ রয়েছে। তারা সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রেখেছে। তবে কেউ নাশকতার চেষ্টা করলে জনগণই তাদের প্রতিরোধ করবে।

এদিকে, মাগুরায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তারের পর নির্বাচনের দিন একটি গোষ্ঠীর নাশকতা ও সহিংসতার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ওই সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান আরও বলেন, তারা একটা পরিকল্পনা করেছিল, বিকট আওয়াজ করে, ককটেল চার্জ করে মানুষের মনে ভীতি সঞ্চার করবে। তথ্য পাওয়ার পর সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। যারা যত পরিকল্পনাই করুক, সবকিছুই মোকাবিলা করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য সব বাহিনী মিলে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, জরুরি প্রয়োজনে থানা পুলিশ বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর সেবা নিতে পারেন। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভোট গ্রহণের দিন বিএনপির ডাকা হরতালের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, দেশের মানুষ নির্বাচনমুখী, নির্বাচনের জন্য সবাই উন্মুখ হয়ে আছে। তারা দলে দলে কেন্দ্রে যাবেন। হরতালকারীদের খুব একটা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এ রকম কাজ করার কোনো সুযোগ তারা পাবে না।

ভার্চুয়াল মিডিয়ায় গুজব ছড়ানোর বিষয়ে আবদুল্লাহ আল-মামুন বলেন, সাইবার ওয়ার্ল্ডে আমাদের বিভিন্ন ইউনিট নজর রাখবে। আমাদের গোয়েন্দা ইউনিটগুলো কাজ করছে। সাইবার ওয়ার্ল্ড, সাইবার স্পেস– সব জায়গায় প্রযুক্তি ব্যবহার করে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি।

ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা সব কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি।

মাগুরায় ছাত্রদলের নাশকতার ছক : মাগুরা প্রতিনিধি জানান, ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ সজীব শেখকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ জানুয়ারি) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও তাঁর মোবাইল ফোন বিশ্লেষণ করে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়া যায়।

তাঁর মোবাইলের গ্রুপ কল থেকে জানা যায়, বিএনপির সব নেতাকর্মীকে ঢাকা থেকে মাগুরায় চলে আসা, হরতাল জোরদার করা, নির্বাচনের দিন ভোটার যেন কেন্দ্রে যেতে না পারে– সে লক্ষ্যে ভীতি সৃষ্টির জন্য সাউন্ড গ্রেনেড, চকলেট বোমা, পটকা, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাতবোমা সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানসহ প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে তিনটি করে হাতবোমা নিক্ষেপ নিশ্চিত করা, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে প্রশাসন, বিশেষ করে পুলিশের ওপর গুপ্ত হামলার পরিকল্পনা করা হয়।

 

পুলিশ সদরদপ্তর জানিয়েছে, নাশকতাকারীদের সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে ২০ হাজার থেকে লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

পাঁচ স্তরের নিরাপত্তাবলয় : পুলিশ সদরদপ্তরের উপমহাপরিদর্শক (অপারেশন্স) আনোয়ার হোসেন বলেন, সারাদেশের ভোটকেন্দ্রগুলো ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। এর মধ্যে প্রথম স্তরে প্রতিটি কেন্দ্রের ভেতর থাকবে পুলিশ ও আনসারের ১৫-১৬ জনের দল। দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে থাকবে টহল দল। তৃতীয় স্তরে থাকবে স্ট্রাইকিং ফোর্স।

তারা কেন্দ্রের আশপাশে অবস্থান করবে এবং কেউ শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করলে ব্যবস্থা নেবে। এর বাইরে চতুর্থ স্তরে থাকবে রিজার্ভ ফোর্স। কোনো ধরনের গোলযোগ দেখা দিলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।

এছাড়া সংঘাতময় পরিস্থিতি বা অন্য কোনো প্রয়োজনে মাঠে নামার জন্য প্রস্তুত থাকবে পুলিশের আরেকটি দল। তিনি জানান, সারাদেশে ১ লাখ ৭৫ হাজার পুলিশ সদস্য নির্বাচনী নিরাপত্তায় কাজ করছেন।

সারাদেশে র‌্যাবের ৭০০ টহল : র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রতিটি নির্বাচনী আসনে র‌্যাবের দুটি টহল দল ও দুটি স্ট্রাইকিং ফোর্স থাকছে।

এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোয় থাকছে বাড়তি ফোর্স। সারাদেশে প্রায় ৭০০ টহল দল কাজ করছে। এর পাশাপাশি যে কোনো পরিস্থিতির জন্য ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং হেলিকপ্টার প্রস্তুত আছে। সেই সঙ্গে সাদা পোশাকে কাজ করছেন গোয়েন্দারা। অনলাইনেও নজরদারি চলছে।

মাঠে ১১৫৫ প্লাটুন বিজিবি : নির্বাচন ঘিরে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

 

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীতে বিজিবির নির্বাচনী বেজ ক্যাম্প পরিদর্শন শেষে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

নাজমুল হাসান বলেন, নির্বাচনে সারাদেশে ১ হাজার ১৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৪৮৭টি বেজ ক্যাম্প থেকে তারা দায়িত্ব পালন করছেন। আমাদের ৭০০ টহল দল দিনরাত কার্যক্রম চালাচ্ছে। সেই সঙ্গে বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম ও ডগ স্কোয়াড কাজ করছে। প্রস্তুত আছে কুইক রেসপন্স টিম। যে কোনো প্রয়োজনে এই টিমের সদস্যরা হেলিকপ্টারের মাধ্যমে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের গোয়েন্দা ইউনিটের সদস্যরা সাদা পোশাকে তথ্য সংগ্রহ করছেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নাশকতা প্রতিরোধে বিজিবি প্রস্তুত রয়েছে। নির্বাচন ঘিরে সন্দ্বীপে প্রথমবারের মতো বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

৫ লাখ ১৭ হাজার আনসার মোতায়েন : নির্বাচনে ভোটকেন্দ্র ও ব্যালট বাক্সের নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৫ লাখ ১৭ হাজার ১৪৩ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক।

তিনি বলেন, উপকূলের ১৩টি উপজেলা বাদে সব উপজেলায় আনসার ব্যাটালিয়নের একটি করে স্ট্রাইকিং টিম নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালন করছে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১২ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

তাদের মধ্যে একজন প্লাটুন কমান্ডার ও একজন সহকারী প্লাটুন কমান্ডারের নেতৃত্বে ছয়জন পুরুষ ও চারজন নারী ভিডিপি সদস্য থাকবেন। পিসি ও এপিসিরা অস্ত্র এবং ভিডিপি সদস্যরা লাঠি হাতে দায়িত্ব পালন করবেন।

ফায়ার সার্ভিসের মনিটরিং সেল : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিন জানিয়েছেন, নির্বাচনকালীন সহিংসতায় অগ্নিকাণ্ডসহ যে কোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় কেন্দ্রীয় মনিটরিং ও কো-অর্ডিনেশন সেল গঠন করা হয়েছে। যে কোনো জরুরি প্রয়োজনে সেলের ০১৭৩০৩৩৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

এর আগে নির্বাচনী এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় গত ২৯ ডিসেম্বর সারাদেশে বিজিবি, কোস্টগার্ড, র‍্যাব, পুলিশ, আনসার ও ভিডিপি মোতায়েন করা হয়। আর ৩ জানুয়ারি মাঠে নামে সশস্ত্র বাহিনী।

উপকূলীয় জেলা ভোলা, বরগুনাসহ ১৯ উপজেলায় দায়িত্ব পালন করছে নৌবাহিনী। সমতলে সীমান্তবর্তী ৪৫ উপজেলায় এককভাবে দায়িত্ব পালন করছে বিজিবি।

সেইসঙ্গে সীমান্তবর্তী ৪৭ উপজেলায় সেনাবাহিনী বিজিবির সঙ্গে এবং উপকূলীয় চারটি উপজেলায় কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে। বিমানবাহিনী দুর্গম পার্বত্য অঞ্চলের ভোটকেন্দ্রগুলোয় প্রয়োজনীয় হেলিকপ্টার সহায়তা দেবে।

এ ছাড়া দেশের উপকূলীয় ছয় জেলার ১১টি আসনে তিন হাজারের বেশি নৌবাহিনী সদস্য মোতায়েন করা হয়েছে।

Post Views: 403

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
60

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
88

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
17

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর

by admin
September 19, 2026
0
22

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর হাকিকুল ইসলাম খোকন, বুধবার ( ১৬ সেপ্টেম্বর ২০২৬)বাংলাদেশ...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d