Thursday, November 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home মতামত

রান্নাঘরের আগুনে সমতার আলো

admin by admin
July 10, 2026
in মতামত
Reading Time: 1 min read
1 0
A A
0
রান্নাঘরের আগুনে সমতার আলো
0
SHARES
58
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

মানুষের শেখা প্রথম জীবনদক্ষতাগুলোর একটি হওয়া উচিত রান্না। অথচ আমাদের সমাজে এখনও অনেক মা সন্তানের হাতে কলম ধরাতে চান, কিন্তু খুন্তি ধরাতে চান না। বিশেষ করে ছেলে সন্তান হলে যেন রান্নাঘরের দরজাটাই তার জন্য অলিখিতভাবে নিষিদ্ধ। অথচ চা বানানো, ভাত রাঁধা, ডাল ফোটানো, কাপড় কাচা কিংবা ঘর গুছিয়ে রাখার মতো কাজগুলো কোনো লিঙ্গের পরিচয় বহন করে না; এগুলো জীবনকে ধারণ করার মৌলিক দক্ষতা। যে কাজ মানুষকে ধৈর্য শেখায়, দায়িত্ববোধ শেখায়, অন্যের শ্রমের মূল্য বুঝতে শেখায়—সেই কাজ ভাগাভাগি হলে পরিবারে কেবল শ্রম নয়, ভালোবাসাও ভাগ হয়ে যায়।

 

একসময় সমাজের কাঠামো ছিল ভিন্ন। নারীর জীবন আবর্তিত হতো সংসারের চার দেয়ালের ভেতর, আর পুরুষের জীবন বাইরের পৃথিবীতে। সেই বাস্তবতায় রান্নাঘর নারীর কর্মক্ষেত্র হয়ে উঠেছিল। কিন্তু সময় তো কখনও একই জায়গায় দাঁড়িয়ে থাকে না। আজ নারী-পুরুষ একই কর্মযুদ্ধে, একই ক্লান্তি নিয়ে দিনের শেষে ঘরে ফেরে। কর্মঘণ্টা যখন সমান, তখন দায়িত্ব অসমান হওয়ার কোনো নৈতিক ভিত্তি থাকে না। রান্নাঘরের ধোঁয়া যদি কেবল একজনের কাঁধেই জমা হয়, তবে সেই সংসারে সমতা নয়, নীরব অবিচারই বাসা বাঁধে।

 

রান্না কোনো তুচ্ছ কাজ নয়। একটি পরিবারের সুস্থতা, নিরাপত্তা আর ভালোবাসার সবচেয়ে উষ্ণ প্রকাশগুলোর একটি লুকিয়ে থাকে রান্নাঘরের চুলার আগুনে। অথচ কত পুরুষ এখনও সেখানে প্রবেশ করাকে আত্মমর্যাদার অবমাননা মনে করেন! আসলে এটি দক্ষতার সংকট নয়, মানসিকতারসংকট। শিক্ষা যদি এই সংকীর্ণতাভাঙতে না পারে, বাস্তবতা একদিন তা ভেঙে দেবে। কারণ অর্থ থাকলেই সারাজীবন হোটেলের খাবারে জীবন চলে না। ভাড়াটে হাতের রান্নায় ক্ষুধা মিটলেও আপনজনের স্পর্শের যে স্বাদ, তার কোনো বিকল্প নেই।

 

প্রযুক্তি রান্নাঘরকে সহজ করেছে, সময় কমিয়েছে, পরিশ্রমও অনেক হালকা করেছে। তবু একমুঠো সাধারণ ভাত, এক বাটি ডাল কিংবা একটি ভর্তাও কেবল খাবার নয়; সেখানে যত্নেরও স্বাদ মিশে থাকে। মায়ের হাতের রান্নার কথা আমরা বারবার বলি, কিন্তু বাবার হাতের রান্নাও সন্তানের স্মৃতিতে সমান মমতা হয়ে থেকে যেতে পারে। কারণ রান্না শেষ পর্যন্ত পেট ভরানোর কাজ নয়, সম্পর্ক বাঁচিয়ে রাখারও একটি ভাষা।

 

আজকের পৃথিবীতে স্মার্ট হওয়ার অর্থ শুধু প্রযুক্তি জানা নয়; নিজের জীবন নিজে সামলাতে পারাও এক ধরনের প্রজ্ঞা। পড়াশোনা, চাকরি কিংবা জীবিকার প্রয়োজনে অসংখ্য মানুষ পরিবার থেকে দূরে একা থাকে। তখন বোঝা যায়, রান্না জানা মানে শুধু খাবার তৈরি করা নয়; নিজের জীবনকে নিজের হাতে ধরে রাখার ক্ষমতা অর্জন করা। যারা বলেন, “আমার দ্বারা রান্না হবে না”, তাঁদের অক্ষমতার চেয়ে অনীহাই বড়।

 

দীর্ঘদিনেরপুরুষতান্ত্রিকমানসিকতা আমাদের শিখিয়েছে রান্নাঘর নারীর রাজ্য। তাই অনেক পুরুষের কাজ যেন কেবল খাবারের প্রশংসা করা, কিংবা লবণ-ঝালের হিসাব কষে সমালোচনা করা। কিন্তু সময় নীরবে সেই পাঠ্যবই বদলে দিয়েছে। এখন সংসারও অংশীদারত্ব চায়, একতরফা দায়িত্ব নয়।

 

সন্তানকে ছোটবেলা থেকেই রান্নাঘরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন। ছেলে হোক কিংবা মেয়ে—চাল ধোয়া, ডাল ধোয়া, ডিম ভাজা কিংবা ভাত বসানোরমতো ছোট ছোট কাজ শেখানো মানে কেবল রান্না শেখানো নয়; তাকে আত্মনির্ভরতার বর্ণমালা শেখানো। যে মা আজ বলেন, “ছেলে হয়ে রান্না করবে কেন?”, সময়ই একদিন সেই প্রশ্নের উত্তর লিখে দেবে। তখন হয়তো মা পাশে থাকবেন না, কিন্তু তাঁর শেখানো কিংবা না-শেখানোর ফল সন্তানের জীবনেই প্রতিফলিত হবে।

 

সভ্যতা যত এগোবে, মানুষের ব্যক্তিগত জীবন তত জটিল হবে। তাই স্বনির্ভরতার মূল্যও তত বাড়বে। প্রয়োজনীয় দক্ষতাগুলো ছোটবেলায় শেখা সহজ; প্রয়োজনের তাড়নায় শেখা কঠিন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলাতে না পারলে মানুষ হোঁচট খায়, সমাজও পিছিয়ে পড়ে।

 

কোনো কাজের লিঙ্গ নেই, আছে প্রয়োজন। আগুন যেমন নারী-পুরুষ আলাদা করে উষ্ণতা দেয় না, তেমনি রান্নাঘরের চুলাও কাউকে আলাদা করে আহ্বান জানায় না। যে হাত ভালোবাসতে জানে, সেই হাতই রান্না করতে পারে। আর যে সংসারে রান্নাঘরের আগুন দুইজনের দায়িত্বে জ্বলে, সেখানে কেবল খাবার নয়—সম্মান, সমতা আর ভালোবাসাও একসঙ্গে সিদ্ধ হয়।

 

রাজুআহমেদ,  প্রাবন্ধিক।

raju69alive@gmail.com

Views: 172

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?

by admin
November 12, 2026
0
10

মহসীন কবির বাংলা ট্রিবিউন রিপোর্ট একদিকে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা, অন্যদিকে এসব ঘটনায় একে অপরের...

শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ কোন প্রক্রিয়ায় হবে, জানালো ভারত

by admin
November 11, 2026
0
687

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার আবেদন আইনি ও বিচার বিভাগীয় বিষয় বলে জানিয়েছে ভারত। এ ছাড়া তাঁর পাসপোর্ট...

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী নিজ দেশে ফেরার অধিকার প্রত্যেক নাগরিকের।

by admin
November 10, 2026
0
7

শেখ হাসিনার ফেরার অধিকার অস্বীকার: সংবিধান ও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে বাংলাদেশ পাসপোর্ট কোনো সরকারের অনুগ্রহ নয়। সংবিধান ও আন্তর্জাতিক...

বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’

বিজ্ঞাপন ও অর্থপ্রদান ছাড়াই বাংলা খেলা ও গল্প: ‘মুরগির ডিম’

by admin
November 10, 2026
0
5

চেনা খাবার, ছোটবেলার স্মৃতি, বাংলার ঋতু কিংবা দেশের ইতিহাস। আমাদের জীবনের এই পরিচিত বিষয়গুলোকে খেলা ও গল্পের মাধ্যমে এক জায়গায়...

যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন?

যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে না কেন?

by admin
November 9, 2026
0
33

যে বয়সে আমরা স্কুলের হোমওয়ার্ক না করার বাহানা খুঁজি, সেই বয়সে একটা মেয়ে ভাবছে — বাবার দোকানের ফোন কেউ ধরছে...

​শেখ হাসিনার  স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ

by admin
November 9, 2026
0
106

​শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও আওয়ামী লীগ: আন্তর্জাতিক সংস্থা ও ব্রিটিশ এমপিদের পদক্ষেপে রাজনীতির নতুন কূটনৈতিক সমীকরণ ​— মানিক লাল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ November 12, 2026
  • ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি? November 12, 2026
  • আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত November 12, 2026
  • বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত November 12, 2026
  • কুষ্টিয়ায় সংবাদ সম্মেলন যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: এমপি নুসরাত November 12, 2026
  • যুক্তরাজ্যের কাছে রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ইস্যুতে সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী November 12, 2026
  • ক্লাস এইট পাশ না করেই স্মার্টফোন দিয়ে সাংবাদিক হয়ে যাচ্ছে: ফারুক November 12, 2026
  • প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত: সংসদে প্রতিমন্ত্রী November 12, 2026
  • সাজেকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা নতুনজয় চাকমার তবে সিদ্ধান্ত মানছে না গণ অধিকার রক্ষা কমিটি November 12, 2026
  • ‘ঠাস কইরা গুলি করমু, মইরা থাকবেন’—মৎস্যজীবী দল নেতার হুমকি November 12, 2026
  • হঠাৎ উধাও উত্তরার চীনা ভ্লগাররা November 12, 2026
  • গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ November 12, 2026
  • কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন November 12, 2026
  • এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে November 12, 2026
  • যান্ত্রিক এই যুগে চট্টগ্রাম ডিসি হিলে লাটিম খেলায় মেতেছে কিশোররা। November 12, 2026
  • আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে রাজশাহী চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল November 12, 2026
  • নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়িতে পাওয়া গেলো শ্রমিক দল নেতার মরদেহ, স্ত্রী-শ্বশুরবাড়ির লোকজন পলাতক November 12, 2026
  • বুড়িচংয়ে ভন্ডপীর শেখ সাদী আব্দুল্লাহ সাদকপুরীসহ চারজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা এবং সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন November 12, 2026
  • ইসলামী সংস্কৃতির আলো ছড়াতে ঈদগাঁওয়ে শিশু-কিশোরদের প্রতিযোগিতা November 12, 2026
  • এসএসসি ও এইচএসসির ফল প্রকাশের পর ২০ শিক্ষার্থীর আত্মহত্যা November 12, 2026
  • ভাড়ায় খাটছে বাইরের ক্যাডাররা, টাকা ঢালছেন পলাতক নেতারা November 12, 2026
  • গাড়ির জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের ফোন নিয়ে গেল ছিনতাইকারী November 12, 2026
  • যুক্তরাজ্য বিএনপি লিভারপুল মার্সিসাইড শাখার ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন November 12, 2026
  • কুড়িগ্রামে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা অনুষ্ঠিত November 12, 2026
  • পুঠিয়ায় ফসলি জমিতে পুকুর খনন রোধে উপজেলা প্রশাসনের অভিযান, মুচলেকায় রক্ষা November 12, 2026
  • শেরপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠাল পুলিশ November 12, 2026
  • মিরসরাইয়ে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতায় পুবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি November 12, 2026
  • আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী খায়রুল ইসলাম। November 12, 2026
  • হবিগঞ্জের বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ নেতা আলতু চৌধুরী সহ ৩জন গ্রেফতার।। November 12, 2026
  • ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি November 12, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ

      রমজানে খেজুর আমদানিসহ ৫ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ

      November 12, 2026
      ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি?

      ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত ও এনসিপি?

      November 12, 2026
      আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত

      আশুলিয়ায় ২ শতাধিক পোশাক কারখানায় ছুটি, আহত অর্ধশত

      November 12, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d