বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরিক্ষা চলছে। এতে বিভাগীয় কেন্দ্র হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৩ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।
শুক্রবার (১০ জুন) বেলা ১১টা থেকে শুরু হয়েছে। দেড় ঘণ্টার এ পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে এই পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আট জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে এই কেন্দ্রে। এখনো পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা লক্ষ করা যায়নি।
ঢাবির কলা অনুষদের ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়েই শেষ হচ্ছে ৫ দিন ব্যাপি ভর্তিযুদ্ধ তৃতীয় দিন আজ।
এদিকে ঢাবির ‘ক’ ইউনিটে বিজ্ঞান অনুষদভুক্ত এক হাজার ৮৫১টি আসন রয়েছে। এবার এ ইউনিটে সারাদেশ থেকে আবেদন করেছেন ১ লাখ ১৫ হাজার ৭১২ জন। সেই হিসাবে আসনপ্রতি প্রার্থী ৬২ জন।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী ১১ জুন (শনিবার) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও আগামী ১৭ জুন সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাবির চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে। সবগুলো ইউনিটের ভর্তি পরীক্ষা মিলে এ বছর প্রায় ২৯ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।
গত বছরের মতো এবারও ‘ক’ ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হবে ৪৫ মিনিট।
এ পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের ফলাফলের ওপর ২০ নম্বর যোগ করে মেধাতালিকা প্রস্তুত হবে।
Post Views: 407
Related