মোঃমাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্প্রতিবার ২৩ এপ্রিল সকালে রামগড় উপজেলা প্রেস ক্লাব হল রুমে সংগঠনের উপ যুব প্রধান ১ মোঃ মোজাম্মেল হোসেন এর সভাপতিত্বে সভা অনু্ষ্ঠিত হয়েছে।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের যুব প্রধান আল-আমিন, উপ যুব প্রধান ১ আবদুল্লাহ্ আল নোমান ও যুব কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের সাবেক যুব প্রধান আবছার হোসেন, সাবেক উপ যুব প্রধান ১ গিয়াস উদ্দিন, সাবেক যুব প্রধান ২ মো.মাসুদ রানা সহ সিনিয়র যুব সদস্য এবং যুব রেড ক্রিসেন্ট রামগড় উপেজেলা দলের সদস্যবৃন্দ।
সংগঠনের সদস্যের উপস্থিতিতে অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, রামগড়ে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের অবদানের পাশাপাশি সংগঠনটি বাল্য বিবাহ, রক্তদান, বস্ত্র বিতরণ, বৃক্ষ রোপন, সেবাশ্রমে পরিস্কার-পরিছন্ন অভিযান, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা সহ সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে।
সভাশেষে মোঃ মোজাম্মেল হোসেনকে যুব প্রধান, মোঃ আবু নাছেরকে উপ-যুব প্রধান ১, মোঃ নুরুল হক জনিকে যুব প্রধান ২ করে রামগড় উপজেলা যুব রেড ক্রিসেন্টেন ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা ইউনিটের যুব প্রধান আল-আমিন।






