ইরানের মজলিসের (পার্লামেন্ট) ডেপুটি-স্পিকার আলি মোতাহারি রাশিয়ার সঙ্গে ইরানের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বিরুদ্ধে সরব হয়েছেন।
তিনি বলেন,
”ইরান রাশিয়াকে তৈরী ড্রোন ও প্রযুক্তি সরবরাহে ব্যাপক সহায়তা দেওয়ার পরও, রাশিয়া ইরানকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি করতে অনীহা দেখিয়েছে।
1srael-র সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধ এ বিষয়ে রাশিয়ার অনীহা নগ্নভাবে ফুটে ওঠেছে— ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়াকে যে মাত্রায় সহায়তা করেছে, তার এক দশমাংশ সহানুভূতিও রাশিয়া ইরানকে দেয়নি।
রাশিয়ার সরকারের ভেতরে এখনো গভীরভাবে প্রোথিত জা*য়নি*স্ট প্রভাব বিদ্যমান, যা উদ্বেগজনক। S-400 চুক্তির পাশাপাশি, ২০টিরও বেশি Su-35 যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতিও রাশিয়া এখনো পূরণ করেনি, যদিও সেগুলোর ডেলিভারির তারিখ অনেক আগেই পার হয়েছে। এই অস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারতো।”
আলি মোতাহারি আরও বলেন,
“আমরা বিশ্বাস করতে চাই যে রাশিয়ান জনগণের সদিচ্ছা রয়েছে এবং তারা মানবতার পক্ষে রয়েছে। তবে শুধু কথায় কিছু হয় না — বাস্তব কর্মকাণ্ডেই ঐক্য ও সমর্থনের প্রমাণ দিতে হয়। আর সে দিক থেকে এখন পর্যন্ত রাশিয়ার ভূমিকা হতাশাজনক।”






