সাকিব হোসেইন, তিতাস, (কুমিল্লা) সংবাদদাতা: শৃঙ্খলা, ডেকোরাম ও পেশাদারিত্বের এক অনন্য নজির স্থাপন করে আজ ১১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ০৭:০০ ঘটিকায় কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের জাঁকজমকপূর্ণ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ ও অফিসার-ফোর্সদের সুশৃঙ্খল অংশগ্রহণে প্যারেড গ্রাউন্ড মুখরিত হয়ে ওঠে।
প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-কে অভিবাদন মঞ্চ থেকে সশস্ত্র সালামী প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে তিনি প্যারেড পরিদর্শন ও সালামী গ্রহণ করেন। এ সময় তাঁর সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম। প্যারেড কমান্ডারের দায়িত্ব সাফল্যের সাথে পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
মাস্টার প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের টার্নআউট, প্যারেডের ড্রিল এবং শারীরিক ফিটনেসের মান যাচাইপূর্বক সন্তুষ্টি প্রকাশ করে ডিআইজি মহোদয় চৌকস সদস্যদের মাঝে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল স্তরের অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে প্রধান অতিথি মহোদয় সুনির্দিষ্ট দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করেন। তিনি বক্তব্যে চেইন অব কমান্ড বজায় রাখা, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ, অপরাধ দমন এবং জনগণের মৌলিক সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত মাস্টার প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব ইশতিয়াক হাসান আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জনাব কামরুজ্জামানসহ কুমিল্লা জেলা পুলিশের সকল সার্কেল অফিসার এবং বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সাকিব হোসেইন, তিতাস, (কুমিল্লা) সংবাদদাতা।
Views: 116








