Sunday, November 8, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
    • আইন/আদালত
      • করোনাভাইরাস
        • চাকরি
          • বিভাগ সমূহ
            • ঢাকা বিভাগ
            • ময়মনসিংহ বিভাগ
              • বরিশাল বিভাগ
                • রংপুর বিভাগ
            • চট্টগ্রাম বিভাগ
            • সিলেট বিভাগ
            • খুলনা বিভাগ
              • রাজশাহী বিভাগ
              • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
    • বিশ্ব
      • জাতীয়
        • বাংলাদেশ
          • বিশেষ সংবাদ
            • বাণিজ্য
              • বাংলাদেশের সকল ক্যাম্পাস
              • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
    • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
    • প্রশাসন
      • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

রোজার শুরুতেই বাজারে আগুন, পদক্ষেপেও মিলছে না সুফল

admin by admin
March 12, 2024
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

রোজা শুরুর আগেই বাজারে সবজিসহ কাঁচামালের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ আর আমদানি করা পণ্যসহ আরও কিছু পণ্যের দাম ব্যবসায়ীরা আগেই বাড়িয়ে দিয়েছেন৷ এই দাম কোন পর্যায়ে যায় তা নিয়ে আতঙ্ক আছে সাধারণ মানুষের মধ্যে৷

তবে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, ‘রোজার এই দামের হাইপ দুই-তিন দিনের৷ এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যাবে৷ বেশিরভাগ ভোজ্য তেলসহ অধিকাংশ পণ্যের দামই স্থিতিশীল আছে৷’

ভোক্ত অধিদফতরের মহাপরিচালক বলছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে তারা অভিযান শুরু করেছেন৷

বাজারে যা ঘটছে

সোমবার সকালে যারা কাঁচাবাজার করতে গেছেন তাদের সবজি বিক্রেতারা বলেছেন, একটু বেশি করে নেন, আগামীকাল (মঙ্গলবার) রোজা শুরু হলে কিন্তু দাম বেড়ে যাবে৷ আধা কেজি শসা কিনতে গিয়ে সবজি বিক্রেতা মো. রুবেল এই প্রতিবেদককে বলেন, ‘এক কেজি নিয়ে যান, ৭০ টাকা৷ আগামীকাল কিন্তু ১০০ টাকা হবে৷’ কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগামীকাল রোজা শুরু হবে৷ সব কিছুর দাম বেড়ে যাবে৷’ রাতারাতি শসার উৎপাদন তো কমে যাবে না? প্রশ্ন করলে তার জবাব, ‘রোজার মাসে দাম বাড়বেই৷ আমাদের আড়ৎদাররা বলেছে রোজা শুরু হলে দাম বাড়বে৷’

 

আর গত দুই দিন কাঁচবাজরে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে আব্দুস সাত্তার লিমন নামে একজন বেসরকারি চাকরিজীবী বলেন, ‘গত দুই দিনে শাক সবজি ও মাছের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ টমোটো, লেবু, শসাসহ সব জিনিসের দাম বেড়ে গেছে৷ ৩০-৪০ টাকা হালি লেবুর দাম ৬০-৮০ টাকা হয়ে গেছে৷ এক দিনের ব্যবধানে শাক সবজির দাম কেজিতে ১০-২০ টাকা, মাছের দামও কেজিতে ২০-৩০ টাকা বেড়ে গেছে৷ মুরগি ও ডিমের দাম বেড়েছে৷’

তার কথা, ‘বিক্রেতারা বলছেন রোজার আগে চাহিদা বেড়েছে৷ সবাই কিনছে তাই দামও বাড়ছে৷ রোজা শুরু হলে আরও বাড়বে৷’

আমদানি পণ্যেও শুল্ক কমিয়ে কোনো লাভ হয়নি

রোজার বাজার স্থিতিশীল রাখতে গত ৮ ফেব্রুয়ারি চার ধরনের পণ্যের ওপর আমদানি শুল্ক কমিয়ে দেয়৷ পণ্যগুলো হলো: চাল, ভোজ্য তেল, চিনি ও খেজুর৷

সেদ্ধ ও আতপ চালের আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে৷ পরিশোধিত সয়াবিন ও পাম তেলের উৎপাদন ও ব্যবসা পর্যায়ের মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট পুরোপুরি তুলে নেওয়া হয়েছে৷ বিদেশ থেকে পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন তেল এবং পাম তেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে৷ খেজুরের আমদানি শুল্ক ১০ শতাংশ কমানো হয়৷ আগে আমদানি শুল্ক ছিলো ২৫ শতাংশ৷

অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি মেট্রিক টনে আমদানি শুল্ক কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে৷ আগে যা ছিল দেড় হাজার টাকা৷ আর পরিশোধিত চিনি আমদানিতে টনপ্রতি আমদানি শুল্ক কমিয়ে করা হয় দুই হাজার টাকা, আগে যা ছিল তিন হাজার টাকা৷ বিশ্লেষণে দেখা যায়, এই শুল্ক কমানোর ফলে চিনি কেজিতে ৭৫ পয়সা, সয়াবিন তেল লিটারে সাত-আট টাকা, পাম তেল লিটারে সাত-আট টাকা, সাধারণ মানের খেজুর কেজিতে ৩৩ টাকা এবং আমদানি করা চাল কেজিতে ৩৩ টাকা কমার কথা৷ তবে এখন চাল আমদানি করা হচ্ছে না৷ কিন্তু ভোজ্য তেল লিটারে ১০ টাকা কমানো হলেও আর কোনো পণ্যে দাম না কমে উল্টো বেড়েছে৷

 

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেন বলেন, ‘সরকারের হাঁকডাক ছাড়া আর কোনো উদ্যোগই কাজে আসছে না৷ ব্যবসায়ীরা রোজার বাজারে দাম বাড়াবেই৷ তাদের ঠেকানোর কোনো বাস্তব প্রচেষ্টা চোখে পড়ছে না৷ খেজুর আমদানিকারকেরা তো সরকারকে পাত্তাই দিচ্ছে না৷ চিনির দাম বেঁধে দিয়েও কাজ হচ্ছে না৷’

‘আমদানি পণ্যের দাম তো রোজার আগেই ব্যবসায়ীরা বাড়িয়ে নিয়েছে৷ এখন মাছ-মাংস আর সবজির দাম বাড়ছে৷ আজকে (সোমবার) রোজা শুরুর আগের দিন সবজির দাম ইচ্ছে মতো বাড়নো হচ্ছে৷ সবাই বাড়াচ্ছে তারাও বাড়বে,’ বলেন তিনি৷

খেজুর নিয়ে চলছে তুঘলকি কাণ্ড৷ কিন্ত ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম দাবি করেন, ‘খেজুরের দাম কমানোর কোনো সুযোগ নাই৷ কারণ শুল্কায়নের সময় কাস্টমস কর্মকর্তারা খেজুরের দাম অনেক বেশি ধরে তার ওপর ডিউটি নির্ধারণ করছে৷ প্রধানমন্ত্রী বলেছেন আমদানি শুল্ক কমাতে, তারা কমিয়েছেন৷ কিন্তু দাম বেশি দেখিয়ে দুইগুণ-তিনগুণ শুল্ক নিচ্ছেন৷’

পণ্যের ঘাটতি নেই, তারপরও দাম বাড়ছে

রোজায় এখন পর্যন্ত কোনো পণ্যের ঘাটতি নাই৷ দেশে উৎপাদিত পণ্যের সরবরাহ যেমন ঠিক আছে৷ আমদানি পণ্যেরও মজুত ঠিক আছে ৷ তারপরও পণ্যের দাম বড়ছে৷ আরো বাড়বে এই আশঙ্কা সবখানে৷

এনবিআরের তথ্য বলছে, দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দিয়ে গত তিন মাসে রমজানে ব্যবহার বাড়ে এমন চার ধরনের পণ্য খালাস হয়েছে প্রায় সাত লাখ ৮৬০ মেট্রিক টন৷ এই চার ধরনের পণ্য হলো: ছোলা, চিনি, খেজুর ও ভোজ্য তেল৷

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গত তিন মাসে খেজুর খালাস হয়েছে ৩৩ হাজার ৫৪০.৭৯ মেট্রিক টন৷ চিনি এক লাখ ৬০১ মেট্টিক টন, ভোজ্য তেল চার লাখ ৭৫ হাজার ৩৬৪.০৮ মেট্রিক টন এবং ছোলা ৯১ হাজার ৩৫৪.৩৩ মেট্টিক টন খালাস হয়েছে৷ রমজানের জন্য আনা আরও প্রায় সাত-আট শতাংশ পণ্য খালাসের প্রক্রিয়ায় আছে বলে জানা গেছে৷ চট্টগ্রাম বন্দর দিয়ে ৯২ শতাংশ আমদানি রফতানি বাণিজ্য হয়৷

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি মাসে দেশে ভোজ্যতেলের চাহিদা দেড় লাখ মেট্রিক টন৷ রমজানে এই চাহিদা গিয়ে দাঁড়ায় তিন লাখ মেট্রিক টনে৷ দেশে চিনির বার্ষিক চাহিদা প্রায় ১৮-২০ লাখ টন৷ চিনির মাসিক চাহিদা দেড় লাখ টন৷ তবে রমজানে সেটি বেড়ে তিন লাখ মেট্রিক টনে গিয়ে দাঁড়ায়৷ দেশে প্রতিবছর ছোলার চাহিদা এক লাখ ৪০ হাজার মেট্রিক টন৷ এরমধ্যে সবচেয়ে বেশি চাহিদা হয় রোজার মাসকে কেন্দ্র করে৷ রমজানে ছোলার চাহিদা এক লাখ টন৷ এছাড়া, খেজুরের বার্ষিক চাহিদা প্রায় ৯০ হাজার টন৷ এরমধ্যে শুধু রমজান মাসেই ৪০ হাজার টন খেজুর প্রয়োজন হয়৷

 

রোজা শুরুর আগেই বাজারে দাম বেড়েছে খেজুরের৷ গত রমজানে সাধারণ মানের খেজুর প্রতিকেজি ১৫০ থেকে ১৮০ টাকায় বিক্রি হলেও এখন একই খেজুর বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়৷ ভোজ্য তেল বাদে ছোলা এবং চিনির বাজারের অবস্থাও একই৷ বিশ্ববাজারে দাম কমায় গত রমজানের তুলনায় এবার সয়াবিন তেলের দাম লিটারে প্রায় ২০-২৫ টাকা কমেছে৷ তবে বিশ্ব বাজারে ভোজ্য তেলের দাম অর্ধেকে নেমে এলেও তার প্রভাব নাই বাংলাদেশে৷ গমের দাম ৪০ শতাংশ কমেছে৷

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, গত তিন বছরের মধ্যে এবারই রোজার বাজারে চিনি, খেজুর, ছোলা, পেঁয়াজ ও অ্যাংকর ডালের দাম সবচেয়ে বেশি৷ সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২২ সালে রোজার আগে বাজারে প্রতি কেজি চিনির দাম ছিল ৭৮ থেকে ৮০ টাকা৷ এ বছর চিনির কেজি ১৪০ থেকে ১৪৫ টাকা৷ তাতে এক বছরে চিনিতে খরচ বেড়েছে সর্বনিম্ন ৬০ টাকা থেকে সর্বোচ্চ ৬৭ টাকা৷

টিসিবির হিসাবে, ২০২১ সালে রোজার আগে বাজারে ছোলার দাম ছিল কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকা৷ এ বছর দাম বেড়ে হয়েছে ১০০ থেকে ১১০ টাকা৷ তাতে দুই বছরের ব্যবধানে ছোলার দাম বেড়েছে কেজিতে ২৫ থেকে ৪০ টাকা৷ তবে টিসিবির দামের চেয়ে বাজারে চিনি ও ছোলার দাম আরও বেশি৷ বাজারে এখন চিনির কেজি ১৫০ টাকা৷ ছোলা ১১০ টাকা কেজি৷ বাজারভেদে এ দুটি পণ্যের দাম টিসিবির দেওয়া দামের চেয়ে পাঁচ টাকার বেশি৷

ভোক্তা অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান অবশ্য বলেন, ‘তেলের দাম কমেছে৷ চিনির শুল্ক সামান্যই কমনো হয়েছে৷ তার প্রভাব বাজারে পড়ার কথা নয়৷ আর খেজুর নিয়ে আমরা সমস্যায় আছি৷ কারণ শুল্ক কমানো খেজুর এখানো আসেনি৷ আগের আনা খেজুর তাই দাম বেশি৷ কবে বস্তায় আনা খেজুরের দাম আমরা কেজি ২০০ টাকার নিচে দাম ঠিক করে দিচ্ছি৷ সবজি ও কাঁচাবাজার এবং ফলের বাজার ঠিক রাখতে আমরা অভিযান শুরু করেছি৷’

রোজার বাজার স্থিতিশীল রাখতে সরকার যা করছে

পণ্যের বাজার মনিটরিং করতে সরকারের তিনটি মন্ত্রণালয় ও ১১টি সংস্থা আছে৷ সেগুলো হলো: বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, ভোক্তা অধিদফতর, কৃষি বিপণন অধিদফতর, টিসিবি, বিএসটিআই, সিটি করপোরেশন, প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন৷

এরমধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় রোজার মাসে ঢাকার ৩০টি স্পটে গরুর মাংস ৬০০ টাকা ও খাসির মাংস ৯০০ টাকা কেজিতে বিক্রির উদ্যোগ নিয়েছে৷ আর মুরগির ডিম প্রতি হালি বিক্রি করবে ৪২ টাকায়৷ আর বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে টিসিবি রোজায় এক কোটি পরিবারকে ছয় ধরনের পণ্য দিচ্ছে ন্যায্য মূল্যে৷ পণ্যগুলো হলো: ভোজ্যতেল, চিনি, খেজুর, ছোলা ও মসুর ডাল৷ টিসিবি জানিয়েছে, প্রত্যেক কার্ডধারী পরিবারের মধ্যে চিনি ছাড়াও দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি, এক কেজি খেজুর ও পাঁচ কেজি চাল বিক্রি করা হবে৷ প্রতি লিটার তেলের দাম ১০০ টাকা৷ প্রতি কেজি মসুর ডাল ৬০, চিনি ৭০, খেজুর ১৫০ টাকা দরে কিনতে পারবেন কার্ডধারী ক্রেতারা৷

 

বাজার মনিটরিংয়ে ভোক্তা অধিদফতর, জেলা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে৷ রোববার রাত থেকেই ভোক্তা অধিদফতর কারওয়ান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে অভিযান শুরু করেছে৷

বাণিজ্য প্রতিমন্ত্রী যা বললেন

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘রোজায় দ্রব্যমূল্যের এই হাইপ দুই-তিন দিনের৷ দেশে সবধরনের পণ্যের পর্যাপ্ত মজুত আছে৷ সমস্যা হচ্ছে আমরা যে এক কোটি পরিবারকে ছয় ধরনের পণ্য দিচ্ছি তা যদি টিসিবির মাধ্যমে আমদানি করে দিতে পারতাম তাহলে বাজারে তার বড় প্রভাব পড়ত৷ আমরা তো খোলাবাজার থেকে কিনে দিই৷ আবার একই বাজারে দেখা যাচ্ছে একই পেঁয়াজ তিন দামে বিক্রি হচ্ছে৷ সুপার শপের চেয়ে কাঁচাবাজারে আলুর দাম বেশি, এই ধরনের নানা সমস্যা আছে আমাদের সরবরাহ লাইনে এগুলো সমাধানের চেষ্টা করছি৷’

 

তার কথা, ‘কিছু পণ্য ছাড়া অন্য পণ্যের দাম স্থিতিশীল আছে৷ কৃষিপণ্য নিয়ে নানা কারসাজি আছে৷ বেগুনের কেজি ১৪০ টাকা হতে পারে না৷ কৃষি বিপণন অধিদফতরকে তাই আরও কার্যকর করার উদ্যোগ নিচ্ছি৷ খাদ্যের একটা বাফার স্টক গড়ে তুলব টিসিবির মাধ্যম৷ আর খেজুর আমদানিকারকদের আমদানি খরচ আমরা পরীক্ষা করে দাম ঠিক করে দেব৷’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এবার মব মনিটরিং এজেন্সিকে অ্যাকটিভ করেছি৷ তারা পুরো রমজান মাঠে থাকবে৷ আর৷ নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার কাজ শুরু করেছি, একটু সময় লাগবে৷’ সূত্র: ডয়চে ভেলে

Views: 281

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

by admin
November 8, 2026
0
6

কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : ভোরের প্রথম আলো...

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ,  জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

by admin
November 8, 2026
0
16

যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা মালিকুজ্জামান কাকা যশোরে সামাজিক যোগাযোগমাধ্যমে নগ্ন ও আপত্তিকর ছবি...

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ

by admin
November 8, 2026
0
14

চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল উপজেলায়...

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও

by admin
November 8, 2026
0
11

জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট জেলাপ্রতিনিধিঃ-০৮ নভেম্বর ২০২৬ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন...

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার

by admin
November 8, 2026
0
2

ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার নিজস্ব প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিকাশ ও রকেট এজেন্ট ব্যবসায়ী নুর মোহাম্মদকে...

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩

by admin
November 8, 2026
0
6

মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ ফরাস উদ্দিন হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ১০৩ বস্তা ভারতীয় জিরাবোঝাই...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে November 8, 2026
  • বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার November 8, 2026
  • সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান November 8, 2026
  • যশোরে টিকটকে নগ্ন বিকৃত ছবি ছড়ানোর অভিযোগ, জিডি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা November 8, 2026
  • চাটখিলে চাইনিজ বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পরাণপুর জুনিয়র একাদশ November 8, 2026
  • ইসলামপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • জয়পুরহাটে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ দেখতে এসে শতাধিক মোবাইল উধাও November 8, 2026
  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব দলক সঙ্গ নিয় জাতীয় ঐক্যমতর দশ গঠন করত চয়ছিলন November 8, 2026
  • দিনাজপুর সরকারি কর্মচারী সমবায় সমিতির উদ্যাগ ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার November 8, 2026
  • মাধবপুরে ১০৩ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক আটক, গ্রেপ্তার ৩ November 8, 2026
  • বহিষ্কৃত বিএনপি নেতা সুজনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ November 8, 2026
  • মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি November 8, 2026
  • সরিষাবাড়িতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত November 8, 2026
  • সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার। November 8, 2026
  • সমবায়ের শক্তিতে গড়ব সোনার বাংলাদেশ: কাপাসিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন November 8, 2026
  • মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ইত্তিহাদের সেক্রেটারি নির্বাচিত আনাস আজহারী November 8, 2026
  • বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা November 8, 2026
  • ডোমারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত November 8, 2026
  • বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা November 8, 2026
  • সাংবাদিক লিয়াকত হোসাইন লায়নের পিতার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল November 8, 2026
  • দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি অনুষ্ঠিত November 8, 2026
  • মিরসরাইয়ে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু, উদ্বোধনী ম্যাচে ধুম ইউনিয়নের জয় November 8, 2026
  • রাজশাহী জেলা প্রাণিসম্পদ দপ্তরে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ November 8, 2026
  • সরিষাবাড়িতে বাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত November 8, 2026
  • তানোর এলজিইডি ভবন কার্যাদেশ বেচা-কেনার হাট ! November 8, 2026
  • মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কার পরও ডেমোক্র্যাট নেতৃত্বের বিরুদ্ধে দলের ভেতরে অসন্তোষ- November 8, 2026
  • নির্বাচনে ভরাডুবির পর নিউইয়র্কের রিপাবলিকান পার্টিতে নেতৃত্ব পরিবর্তনের দাবি, এড কক্সের স্থলাভিষিক্ত হিসেবে আলোচনায় মাইক ললার- November 8, 2026
  • শেয়ারবাজারের দরপতনের জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প November 8, 2026
  • নিউইয়র্কের হোটেলশিল্পে রান্নাঘরের কর্মীদের শক্তি ও নিরাপত্তার প্রতীক HTC Local 6 November 8, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে

      November 8, 2026
      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

      November 8, 2026
      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

      November 8, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
        • আইন/আদালত
          • করোনাভাইরাস
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
        • বিশ্ব
          • জাতীয়
      • আন্তর্জাতিক
        • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
        • প্রশাসন
          • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d