হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি প্রতিনিধি: রোয়াংছড়ি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনের রোয়াংছড়ি,তারাছা,আলেক্ষ্যং ও নোয়াপতং সহ ৪টি ইউনিয়নের ১৭৫ কেজি মাছের পোনা ২৬টি প্রতিষ্ঠানকে পোনা বিতরণ ও উপজেলা প্রশাসনের পুকুরের মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা ও নির্বাহী কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৪ আগস্ট ২০২৩) মাছের পোনা বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, সহকারী কমশিনার (ভূমি) নাজমুন লায়েল, মৎস্য কর্মকর্তার (অতিরিক্ত) মোহাম্মদ মামুনুর রহমান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলক্ষ্যেং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, ক্ষেত্র সহকারি মোহন দাশ গুপ্ত প্রমুখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







