Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিশ্ব

র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ ও যুক্তরাষ্ট্রের নতুন ভূরাজনৈতিক কৌশল

প্রশ্নের উত্তর খোঁজার এখনি উপযুক্ত সময়।

admin by admin
January 14, 2022
in বিশ্ব, মতামত, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 2 mins read
1 0
A A
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

সম্প্রতি, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে বাংলাদেশের র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) এবং এর বর্তমান ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি যুক্তরাষ্ট্রের জন্য বেশ পুরানো এবং স্বাভাবিক হলেও, বাংলাদেশের জন্য এটি সম্পূর্ণ নতুন একটি বিষয়। বাংলাদেশের উপর আরোপিত এই নিষেধাজ্ঞা স্বাভাবিকভাবেই জনমনে কিছু প্রশ্নের উদ্রেগ করেছে, “এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য কী মানবাধিকার রক্ষা নাকি দক্ষিণ এশিয়ায় মার্কিন প্রভাব বলয় বিস্তারের ভূরাজনৈতিক কোন কৌশল?” বাংলাদেশের স্বার্থে এ প্রশ্নের উত্তর খোঁজার এখনি উপযুক্ত সময়।

 

উল্লিখিত বিষয়টি যথাযথভাবে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত এজেন্ডা, লক্ষ্য, উদ্দেশ্য এবং বৈশ্বিক কার্যক্রম পর্যালোনা করা প্রয়োজন। ২০০১ সালের “নাইন ইলেভেন” হামলার পর, বৈশ্বিক সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র “ওয়ার অন টেরর” ঘোষণা করে। সন্ত্রাস দমনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক, কারিগরি ও অন্যান্য সহায়তা দিয়ে আসছে। যেমনঃ আমেরিকার ব্যুরো অব কাউন্টার টেরোরিজম ১৯৮৩ সাল থেকে এ যাবৎ ১৫৪ টি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯০ হাজারেরও বেশি সদস্যকে প্রশিক্ষণ প্রদান করেছে, যা সন্ত্রাস দমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সদিচ্ছার বার্তা বহন করে।

 

আলোচনার স্বার্থে বিগত কয়েক দশকে বাংলাদেশে সন্ত্রাস দমনের চিত্রের দিকে আলোকপাত করা প্রয়োজন। নিঃসন্দেহে বাংলাদেশে সন্ত্রাস দমনে র‍্যাব সবচেয়ে সফল ভূমিকা পালন করেছে। উদাহরণস্বরূপঃ র‍্যাব কর্তৃক আল কায়দার সাথে সংশ্লিষ্ট উগ্রপন্থী সংগঠনের নেতা “বাংলা ভাই” কে গ্রেফতার কিংবা হরকাতুল-উল-জিহাদ আল-ইসলামী বাংলাদেশি শাখার প্রধান “মুফতি হান্নানে” কে গ্রেফতারসহ অন্যান্য উগ্রবাদী এবং সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়সমূহ উল্লেখ করার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। এছাড়া, জংগীবাদ ও সন্ত্রাসবাদ দমনের বিভিন্ন অভিযানে র‍্যাবের অনেক সদস্য আহত ও নিহত হয়েছেন। প্রসংগত, ২০১৭ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান “অপারেশন টুইলাইট” এ অংশগ্রহণকালে র‍্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক লেফট্যানেন্ট কর্ণেল আবুল কালাম আজাদ এর মৃত্যুর বিষয়টি বিশেষভাবে প্রণিধানযোগ্য। প্রতিষ্ঠার পর হতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ নির্মূল করে একটি অসহিংস ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় র‍্যাবের যে অবদান, তা কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।

 

উপরোক্ত আলোচনার মাধ্যমে একটি বিষয় স্পষ্ট যে, পৃথিবীর যে কোন প্রান্ত থেকে সন্ত্রাসবাদ দমনে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। অন্যদিকে, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র‍্যাব সফলভাবে কাজ করে চলেছে। যেহেতু যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী এজেন্ডা, লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে র‍্যাবের কাজের ধরণ বহুলাংশে মিলে যায়, সেহেতু জনমনে এ প্রশ্নের উদ্রেগ হওয়াটাই স্বাভাবিক যে, “যুক্তরাষ্ট্র কী বাংলাদেশের উপর চাপ প্রয়োগের মাধ্যমে ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করল?” এবং “নিষেধাজ্ঞাই কী র‍্যাবের উপর আনীত অভিযোগের একমাত্র সমাধান?” কিংবা “সমাধান হিসেবে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিই বা কতটা যৌক্তিক, গ্রহণযোগ্য এবং কার্যকর?”

 

এবার, যে ইস্যুতে যুক্তরাষ্ট্র র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যুক্তরাষ্ট্র পুলিশ কর্তৃক একই ইস্যু অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের উপর  আলোকপাত করা প্রয়োজন। ল্যানসেট এর একটি রিপোর্ট অনুযায়ী, ১৯৮০ সাল থেকে ২০১৯ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নিহত হয়েছে প্রায় ৩২ হাজার মার্কিন নাগরিক। পরিতাপের বিষয় হলেও সত্য যে, যুক্তরাষ্ট্রের পুলিশ কর্তৃক সংগঠিত হত্যাকান্ড মূলতঃ বর্ণবৈষম্য দ্বারা উৎসাহিত। কেননা ল্যানসেট এর ঐ রিপোর্ট অনুযায়ী পুলিশের হাতে “কালো আমেরিকান”দের মৃত্যুর হার “সাদা আমেরিকান”দের চেয়ে ৩.৫ গুণ বেশি। একই রিপোর্টে এটাও উল্লেখ করা হয়েছে যে, পুলিশ কর্তৃক সংগঠিত হত্যাকান্ড বা নির্যাতনের প্রায় ৫৫ শতাংশই অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়নি কিংবা অথবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এসব তথ্য জনমনে নতুন প্রশ্ন তৈরি করতেই পারে যে, “যেখানে যুক্তরাষ্ট্র নিজের দেশের পুলিশ কর্তৃক মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে ব্যার্থ, সেখানে বাংলাদেশের র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি কতটুকু যৌক্তিক?”

 

বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের লক্ষ্যে ২০০৪ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্ববধানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব নামের এলিট ফোর্সটি যাত্রা শুরু করে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনা বাহিনী,  নৌ বাহিনী, বিমান বাহিনীর, আনসার, বিজিবি, কোস্টগার্ডের সদস্যদের সমন্বয়ে র‍্যাব ফোর্স গঠন করা হয়। ফোর্সটির গঠনের দিকে নজর দিলেই একটা বিষয় স্পষ্ট যে, এটি কোন স্থায়ী ফোর্স নয় বরং একটি বিশেষায়িত ফোর্স, যা বাংলাদেশে জংগীবাদ ও সন্ত্রাসবাদ দমনে উল্লেখযোগ্য ভূমিকা পালনের মাধ্যেমে বিশেষ সুনাম অর্জন করেছে। র‍্যাবের যা অতীত অর্জন, প্রতিষ্ঠানটি বর্তমানে যা করছে কিংবা ভবিষ্যতে যা করবে তা কোন বাহিনীর একক কৃতিত্ব বা দায় নয় বরং বাংলাদেশের প্রায় সকল বাহিনীর একটি সমন্বিত প্রচেষ্টা মাত্র। কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মানবাধিকার লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র যদি র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন বলে মনে করে, তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রের পুলিশকেও একই কারণে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসা প্রয়োজন। কিন্ত, “বেড়ালের গলায় ঘন্টা বাধবে কে?”

 

একটি বাহিনীর কোন কর্মকর্তার ব্যক্তিগত ক্ষোভ, লোভ কিংবা উচ্চাকাঙ্ক্ষার দায়ে বাহিনীটিকে সম্পূর্ণভাবে দায়ী করা মোটেও যৌক্তিক নয়। বিষয়টি অনেকটা মাথা ব্যাথার কারণে মাথা কেটে ফেলার পরামর্শ দেয়ার মতই। এই বিষয়ে কোন দ্বিমত নেই যে, র‍্যাবের কোন কর্মকর্তা যদি মানবাধিকার লঙ্ঘন বা বেআইনি কোন কাজ করে তার দায়ভার কিছুটা হলেও র‍্যাবের উপর বর্তায়। কিন্ত এর অর্থ নিশ্চয় এটা না যে, মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্যেই র‍্যাব এর প্রতিষ্ঠা বা র‍্যাব মানবাধিকার লঙ্ঘনের এজেন্ডা বাস্তবায়ন করছে কিংবা যারা মানবাধিকার লঙ্ঘন করছে তাদেরকে র‍্যাব পৃষ্ঠপোষকতা করছে বা সমর্থন কিংবা সহায়তা দিচ্ছে।

 

২০১৪ সালে সংগঠিত নারায়নগঞ্জের সাতখুন হত্যাকান্ডের বিচারের মাধ্যমে র‍্যাব প্রমাণ করেছিল যে, প্রতিষ্ঠানের অবস্থান তার কর্মকর্তাদের উর্ধ্বে এবং সবাই বিচারের আওতাধীন। র‍্যাব কর্তৃপক্ষের সব সময় যেকোন যৌক্তিক সমালোচনা গ্রহণপূর্বক এসব অভিযোগের সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে বলেই জনমনে ফোর্সটির গ্রহণযোগ্যতা রয়েছে।

 

আমাদের একটি বিষয় মনে রাখা উচিত, বাংলাদেশের বিরুদ্ধে যেসব অভিযোগ যুক্তরাষ্ট্র এনেছে তা সম্পূর্ণভাবেই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। সার্বভৌম দেশ হিসেবে এসব সমস্যার সমাধানে বাংলাদেশ নিজেই উদ্যোগ গ্রহণ করবে। নিজেদের স্বার্থ কায়েমের লক্ষ্যে কোন পরাশক্তি যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করতে চাওয়ার বিষয়টি কোনভাবেই গ্রহণযোগ্য নয়। যদি যুক্তরাষ্ট্র সত্যিই র‍্যাব কর্তৃক মানবাধিকার লঙ্ঘন বা এ সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে থাকে, তবে তাদের উচিত র‍্যাবের ইতিবাচক সংস্কারের জন্যে বাংলাদেশ সরকারের সাথে আরো বেশি আন্তরিকভাবে কাজ করা। নিষেধাজ্ঞা আরোপ কোন সমাধান নয়, বরং যুক্তরাষ্ট্রের উচিত প্রশিক্ষণের মাধ্যমে র‍্যাবকে এমনভাবে তৈরী করা যাতে র‍্যাব তাদের দেখানো পথে হেটে একই সাথে যেমন মানবাধিকার রক্ষা করতে পারবে, তেমন উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে মূখ্য ভূমিকা রাখবে। উল্লেখ্য, নিষেধাজ্ঞা আরোপ কোন কার্যকর সমাধান নয় বরং আমেরিকার উচিত দক্ষিণ এশিয়ার বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এবং ভূঅর্থনৈতিক গুরুত্ববিবেচনা  করে বাংলাদেশ সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যে কোন সমস্যার সমাধানের চেষ্টা করা।

Post Views: 653

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

by admin
September 20, 2026
0
3

সৌদি আরবের রাজধানী রিয়াদে গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময়...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

by admin
September 20, 2026
0
2

ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এসব অভিযান চালানো হয়...

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর

by admin
September 19, 2026
0
67

রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর শফিক বাবু,হাকিকুল...

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে

by admin
September 19, 2026
0
71

জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে স্বাধীনতার পর বাংলাদেশের উচ্চশিক্ষার সুযোগ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১৯৯২...

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

জিন্নাহকে ঘিরে নতুন আবেগ: ইতিহাসের কোন পাঠ সামনে আসছে? মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন 

by admin
September 17, 2026
0
22

বাংলাদেশে কোনো এক ঐতিহাসিক ব্যক্তিত্বকে নিয়ে নতুন করে আবেগ, প্রশংসা কিংবা রাজনৈতিক প্রচার দেখা দিলে প্রশ্ন তোলা অস্বাভাবিক নয়। বরং...

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

কোন সাংবাদিক এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার ইখতিয়ার প্রেস ক্লাবের নেই

by admin
September 16, 2026
0
30

কোনো সাংবাদিকের বিরুদ্ধে সরাসরি আইনি ব্যবস্থা নেওয়া বা ফৌজদারি মামলা করার কোনো আইনি এখতিয়ার প্রেস ক্লাবের নেই। প্রেস ক্লাব হলো...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d