সুলতানা মাসুমা। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলার রামগন্জ উপজেলার দক্ষিন কালিকাপুর গ্রামে বুধবার মিজানুর রহমান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কনভেনশন সেন্টারের কনফারেন্স কক্ষে রামগন্জ পুলিশ সুপার ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। রামগন্জ থানার অফিসার ইনচার্জ ওসি ইমদাদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসা বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ।
প্রধান অতিথি উক্ত সভায় আইন- শৃঙ্খলার উন্নয়ন, অপরাধ নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধ, জঙ্গীবাদ, সন্ত্রাস , দূর্নীতি দূরী করনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সভায় উপস্থিত দর্শক শ্রেঅতার উদ্দেশ্যে বলেন , সন্তান বাল্যকাল থেকে অনুকরন করে তারঁ বাবা মা কে।
মা, বাবা নামাজি হলে সন্তানও নামাজি হয়। পরিবার থেকেই ধর্মীয় মূল্য বোধ , সততার শিক্ষা পেলে সন্তান কখনো বিপথে যেতে পারেনা। লক্ষ্মীপুর দত্তপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক সুলতানা মাসুমা বানুর সঞ্চালনায় বিশেষ অতিথি রামগন্জ উপজেলার আইন-শৃঙ্খলার উন্নয়নে জেলা পুলিশ সুপার ও রামগন্জ থানা পুলিশের ভূয়শি প্রশংসা করে বক্তব্য রাখেন মিজানুর রহমান ইন্টার ন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিাচালক মো: মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রায়পুর সারকেলের এস পি শেখ সাদী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ, মোসলেহ উদ্দিন, । বক্তব্য রাখেন লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উল্লাহ জিসান, করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মির্জা, ১নং উত্তর হামছাদি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান নজরুল ইসলাম, মেম্বার ওমর ফা্রুক মোল্লা সহ আরো অনেকে।
সভায় উপস্থিত ছিলেনঅেবসর প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল, মিজানুর রহমান স্কুলের শিক্ষক- শিক্ষিকা,অভিভাবক, ও এলাকাবাসি। ফটো সেশন, বৈকালিকআপ্যায়ন শেষে পুলিশ সুপার ও বিট পুলিশিং সভার পরিসমাপ্তি ঘটে।








