লক্ষ্মীপুরের রায়পুরে ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া এলাকা সয়াবিন মাড়াই করাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা একই পরিবারের ৪ জন গুরুতর আহত। ঘটনাটি ঘটেছে গত সোমবার সন্ধ্যায় হাকিম আলী বাজার এলাকায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন,, হেলাল গোলদার ছেলে শামীম গোলদার, আক্তার হোসেন জাফর গোলদার ও হেলাল গোলদার আহতদের মাথা মুখমণ্ডল হাতে শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে স্থানীয় সূত্র জানা গেছে, হেলাল গোলদার ইজারা নিয়ে ৫ একর জমিতে সয়াবীনের চাষ করেন এবং ফসল তুলেন এই সয়াবিন মাড়াই করার জন্য দেলোয়ার সরদার ছেলেরা প্রস্তাব দেয়, কিন্তু হেলাল গোলদার এদের কাছে মাড়াই না করার জন্য নিষেধ করে অন্য জনের সাথে মাড়াই করবে বলে জানালে এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার সরদার ও তার ছেলে সোহেল আবু বক্কর, রকি দেশীয় অস্ত্র দিয়ে হেলাল গোলদার ও তার ছেলেদের উপর হাকিম আলী বাজারে সোমবার সন্ধ্যায় অতর্কিতভাবে তাদের পিটিয়ে মারাত্মক জখম করে এতে করে একই পরিবারের চারজন গুরুতর জখম হয়,স্থানীয় এলাকাবাসী গুরুতর জখম প্রাপ্তদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে এই ঘটনায় এলাকা আতঙ্ক বিরাজ করছে। অভিযুক্ত দেলোয়ার সরদার ছেলে সোহেল সরদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমরা এই জমি ইজারা টাকা বকেয়া পাওনা রয়েছি সেই বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয়েছে তারা আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই বিষয় জানতে চাইলে ৮ নং দক্ষিণ চরবংশী ইউপির সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার বলেন, ক্ষতিগ্রস্তরা আমাকে বিষয়টি জানিয়েছে আমি তাদের চিকিৎসা নেওয়ার জন্য বলেছি সৃষ্ট ঘটনা উভয়পক্ষকে নিয়ে মীমাংসা করে দেয়া হবে। স্থানীয় ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন মোল্লা, লিটন হোসেন ও হাকিম আলী বেপারী গণমাধ্যমকে বলেন, দেলোযার সর্দারও ছেলেরা বিগত আওয়ামী লীগের আমলে দলীয় পরিচয়েে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে তারা অসহায় কৃষকের পঞ্চাশটিরও বেশি নথির জমি জোর জবর দখল করে আছে, তারা মানুষকে কথায় কথায় পিটিয়ে আহত করে, অসহায় মানুষের জমি দখল করে লুটপাট চালাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তারা মামলার ভয় দেখায় আরো অনেক মানুষকে পিটানোর অভিযোগ আছে তাদের বিরুদ্ধে।আগে এক সময় তারা চরে ডাকাতির সাথে জড়িত ছিল ভূমিদস্য এক নামে দেলোয়ার সরদার কে সবাই চিনে।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








