লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ১১নং হাজিরপাড়া ইউনিয়নের মিয়া বাড়ির বিধবা দেলোয়ারা বেগমের সম্পত্তি দখলের পাঁয়তারা করছে একই বাড়ির শফিকুল আমিন শিমুল, বোরহান উদ্দিন বিটু, আবদুল গণি মাসুম, তুহিন ইসলাম মিশুসহ একটি সংঘবদ্ধ চক্র।
অভিযোগ সূত্রে জানা যায়, শিমুলের নেতৃত্বে চক্রটি বিধবা দেলোয়ারা বেগমের স্বামী এবং ক্রয়কৃত সম্পত্তি জবর দখলের চেষ্টা চালাচ্ছে এবং বিভিন্ন সময় উক্ত পরিবারটি উপর নানান ভাবে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।
দেলোয়ারা বেগমের ছেলে হাসান আহমেদ চন্দ্রগঞ্জ আমলি আদালতে ৫৯৭/২৩ ইং মিছ মামলা দায়ের করেন। আদালত উক্ত বিরোধকৃত সম্পত্তিতে স্থিতি অবস্থায় বজায় রাখার জন্য গত ২৯ জানুয়ারী ১৪৪ ধারা জারি করে।
বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে গত ৩১ মে বিধবা দেলোয়ারা বেগমের সীমানার কাঁটা তারের বেড়া ভাংচুর করে নিজেরা বেড়া দেয় এবং সাইন বোর্ড স্থাপন করে। বাধা দিতে আসলে দেলোয়ার বেগম ও তার ছেলেকে হত্যার হুমকি ও গালমন্দ করে। তা ছাড়া উক্ত চক্রটি বাড়ির অন্যান্য পরিবারদের উপর হয়রানি ও নানান ভাবে নির্যাতন করার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনসহ সকল মহলের হস্তক্ষেপ কামনা করছে।
আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী
আতাইকুলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি বাঁধন, সম্পাদক নুরুন্নবী মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।...






