মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে এপ্রিল মাসে থানার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন রায়পুর থানার ওসি মো: ইয়াসিন আরাফাত মজুমদার। মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিলসহ আইন -শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ১৪ মে মঙ্গলবার সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হওয়ায় রায়পুর থানার অফিসার ইনচার্জ মো: ইয়াসিন আরাফাত মজুমদারকে ক্রেষ্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার তারেক বিন রশিদ। অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, ডিআইও-১, ওসি (ডিবি), আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ। এপ্রিল মাসে লক্ষ্মীপুরে জেলার শ্রেষ্ঠ ওসি হওয়ার অনুভূতি জানতে চাইলে রায়পুর থানার অফিসার ইনচার্জ মো: ইয়াসিন আরাফাত মজুমদার এ প্রতিবেদককে জানান, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তালার নিকট শুকরিয়া জানাই, জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ স্যারের দিক নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। এ শ্রেষ্ঠত্বের জন্য থানার সকল পুলিশ সদস্যদের অবদান রয়েছে। যোগদানের পর থেকে কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। আমি রায়পুর থানার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সবরকম প্রচেষ্টা করে যাচ্ছি এবং সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কর্মের প্রতি আন্তরিকতা থাকলে সবই করা সম্ভব। আমরা সকলে যেন আইন মেনে চলে দেশ গঠনে ভূমিকা রাখি এটাই আমাদের প্রত্যেকের চাওয়া হওয়া উচিত।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







