লক্ষ্মীপুর প্রতিনিধি: ”
“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” এই প্রতিপাদ্য সঙ্গে নিয়ে জেলায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। শুক্রবার ২৮ এপ্রিল সকাল ৯ঘটিকায় লক্ষ্মীপুর জজকোর্ট প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে এবং সিনিয়র জেলা ও দায়রা জজ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: রহিবুল ইসলামের সভাতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চয়ালে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: শাহজাহান। বক্তব্য রাখেন, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম সৈয়দা আমেনা ফাহিম, জেলা প্রশাসক মো: আনেয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মুমিনুল হাসান, আইনজীবী সমিতির সভাপতি আহম্মেদ ফেরদৌস মানিক, সাধারণ সম্পাদক হাছান আল মাহমুদ, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির, সাংবাদিক, সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার উম্মে বিবি নিতু, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী লাবণ্য বড়ুয়া, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি এডভোকেট জসিম উদ্দীন, জিপি শ্যামলকান্তি ফটিক সদর থানার ওসি ও জেলা জজ কোটের এডভোকেট প্রমূখ।






