মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতা ঃ
লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাধীন ৯ নং উত্তর জয়পুর ইউনিয়নে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এড রহমত উল্যাহ বিপ্লবের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ০৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, লক্ষ্মীপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড জহির উদ্দিন বাবর, সদর বিআরডিবি চেয়ারম্যান মানুনুর রশিদসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু বলেন, সকলে মিলেমিশে বসবাস করবেন। কোন ধরনের সন্ত্রাস বরদাশত করবো না। আমি সেবায় সবসময় পাশে আছি।
মোঃ কামাল উদ্দিন লক্ষ্মীপুর জেলা সংবাদাতা
Views: 261
Related